Help - Search - Members - Calendar
Full Version: Linux Petition
OmicronLab Community > Avro Keyboard - Unicode Compliant Free Bangla Typing Software > Wish a feature for Avro Keyboard
Shafin
ঠিক করেছি পাইরেটেড সফটওয়্যার আর ব্যবহার করবো না।কিন্তু উবুন্তু ব্যবহার করতে শুরু করার পর বুঝলাম,অভ্র ছাড়া আমার চলবে না।আমি জানি আপনাদের আপাতত লিনাক্সের জন্য অভ্র বানাবার পরিকল্পনা নেই,কিন্তু যদি লিনাক্সে অভ্রর মতো ফোনেটিক টাইপিং সহ দু-চারটা সফটওয়্যার থাকতো,তাহলে বাংলা কম্পিউটিং অনেক এগিয়ে যেতো।

তাই আপনাদের কাছে বিনীত আবেদন,দয়া করে লিনাক্সের জন্য অভ্রর একটা ভার্সন বানান।ার যারা আমার মতো নিরুপায় হয়ে আছেন,দয়া করে এখানে এসে গলা মেলান,হয়তো যথেষ্ট চাহিদা থাকলে অভ্র বের হতেও পারে।

ধন্যবাদ।
Mehdi Hasan
ভাই শাফিন, বিশ্বাস করেন, আমাদের বিন্দুমাত্র লিনাক্স বিদ্বেষ নেই বা উইন্ডোজ এ অতিভক্তিও নেই। সমস্যা হল অভ্র কীবোর্ড বানানো হয়েছে ভিজুয়্যাল বেসিক ল্যাঙ্গুয়েজে। লিনাক্স ভার্শন বের করতে হলে সম্পূর্ণ প্রজেক্টকে প্লাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোন ল্যাঙ্গুয়েজে (C++/Java) কনভার্ট করতে হবে। কাজটা এই মুহূর্তে প্রায় অসম্ভবের কাছাকাছি। কি করা বলুন? no.gif
Bangla Bhai

কিছুদিন অপেক্ষা করুন, দুধের স্বাধ ঘোলে হলেো মেটাতে পারবেন....

[মেহদী ভাই - Azimuth smile.gif]
Mehdi Hasan
ঠিক তাই biggrin.gif
Shafin
This might sound childish,but I did a google search on "Visual Basic to Java converter" and a fair number of softwares popped up,many of them freewares.Can you give them a try?If you can,then I'm always here for testing.
Mehdi Hasan
Thanks. Though I haven't used such converters, I can guess how worse the result may be. Even, VB6 to Vb.Net conversion is not 100% perfect without manual touch, where both are the products of MS.
debashis
QUOTE(Mehdi Hasan @ Jul 5 2007, 02:06 AM) *
ঠিক তাই biggrin.gif


তার মানে কি আমরা লিনাক্স এর কোনো ভারশন পেলেও পেতে পারি? smile.gif
Mehdi Hasan
QUOTE
তার মানে কি আমরা লিনাক্স এর কোনো ভারশন পেলেও পেতে পারি?


পেলেও আপাতত সেটা ব্রাউজার বেসড (অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে) সলিউশন হবে। কবে রিলিজ হবে বলা যাচ্ছে না এই মুহূর্তে, প্রজেক্ট লিডার বাংলা ভাই ভয়ংকর ব্যস্ত। আমিও গত কয়েকদিন সময় দিতে পারছি না অভ্র ৫ নিয়ে কাজ করতে গিয়ে
debashis
বাঃ। খুব ভালো। আসলে আমি লিনাক্স ব্যবহার করি। আর এই পোস্ট টাও আমি লিনাক্স থেকেই করছি - শাব্দিক এর ফায়ার ফক্স প্লাগ-ইন ব্যবহার করে smile.gif

অভ্র-র ভারশনটা আরো ভালো হবে আশা করি biggrin.gif

অপেক্ষা,
অপেক্ষা, অপেক্ষা

Shafin
What is the link to Shabdik for linux?
Mehdi Hasan
Read this thread:

http://omicronlab.com/forum/Check-this-one...en-O-t1000.html
Bangla Bhai

আশাকরি সময় নিলেও ভালো কিছু অপশন আপনাদের উপহার দিতে পারবো, যেমন... স্মার্ট ব্যাকস্পেস, অটোকারেক্ট wink.gif
Shafin
আপনাদের বেটা টেস্টারের দরকার নাই?
থাকলে আমি চার হাত পা তুলে রাজি।
Mehdi Hasan
শাফিন ভাই, লিনাক্স এর জন্য অভ্র এর পূর্ণাঙ্গ কোন এডিশন বের করা যায় কিনা চেষ্টা করে দেখছি। সমস্যা হল, উইন্ডোজে যেমন Win32 স্ট্যান্ডার্ডটাই কমন, লিনাক্সে সেখানে X11, GTK, Qt ইত্যাদি অনেক টুলকিট আছে, যাদের ইনপুট মেথডও আলাদা। গত দু'সপ্তাহ ধরে একটানা খাটছি, সুখবর দেবার মত কিছু এখনও নেই। দেখি কি হয়...
debashis
QUOTE(Mehdi Hasan @ Jul 30 2007, 12:30 AM) *
শাফিন ভাই, লিনাক্স এর জন্য অভ্র এর পূর্ণাঙ্গ কোন এডিশন বের করা যায় কিনা চেষ্টা করে দেখছি। সমস্যা হল, উইন্ডোজে যেমন Win32 স্ট্যান্ডার্ডটাই কমন, লিনাক্সে সেখানে X11, GTK, Qt ইত্যাদি অনেক টুলকিট আছে, যাদের ইনপুট মেথডও আলাদা। গত দু'সপ্তাহ ধরে একটানা খাটছি, সুখবর দেবার মত কিছু এখনও নেই। দেখি কি হয়...


GTK, QT, Motif, Lesstiff ইত্যাদিতো windowing tool kil/API. আপনাকে সম্ভবত X11 এর জিনিসপত্রই দেখতে হবে।
ITRANS অনেকটা অভ্রর মত কাজ করে। ওটা দেখতে পারেনঃ
http://www.aczoom.com/itrans/

অনেক লিনাক্স ডিস্ট্রিবিউশন আইট্রান্স দেয় যেমন ফেডোরা।

Mehdi Hasan
QUOTE
GTK, QT, Motif, Lesstiff ইত্যাদিতো windowing tool kil/API. আপনাকে সম্ভবত X11 এর জিনিসপত্রই দেখতে হবে।


প্রথমে তো আমিও তাই ভেবেছিলাম, যেহেতু GTK, Qt ইত্যাদিও xlib এর উপর ভিত্তি করে বানানো। পরে দেখলাম আরো অ্যাডভান্সড স্যলিউশনগুলো (যেমন SCIM) বেসিক X11 ছাড়াও GTK/Qt অ্যাপ্লিকেশনগুলোর জন্য আলাদা সাপোর্ট রাখে। লিনাক্সে ডেভেলপমেন্ট আমার জন্য নতুন, উইন্ডোজ এর সাথে মিল খুব কম, তাই শিখতে সময় লাগছে।


QUOTE

ITRANS অনেকটা অভ্রর মত কাজ করে। ওটা দেখতে পারেনঃ
http://www.aczoom.com/itrans/

অনেক লিনাক্স ডিস্ট্রিবিউশন আইট্রান্স দেয় যেমন ফেডোরা।


ধন্যবাদ অনেক, দেখছি। মনে হচ্ছে এটা আসকি ভিত্তিক। আরো এরকম প্রজেক্ট এর লিংক দিলে উপকার হবে।
debashis
আইট্রান্স 5.3 ইউনিকোড ভিত্তিকঃ ওদের সাইটের টেক্সট তুলে দিলাম।
এটা উইন্ডোজের জন্যও পাওয়া যায় আর সম্পুর্ন ওপেন সোর্স।
তবে ফেডোরা যেটা ডিস্ট্রিবিউট করে সেটা SCIM এর সঙ্গেই কাজ করে।
আমার এটা বলার মানে হল SCIM টাও হয়তো আপনাকে দেখতেই হবে bye2.gif
আর কোন লিংক পেলে অবশ্যই জানাব smile.gif

http://www.aczoom.com/itrans/#itransdesc


ITRANS 5.3 New Features (released July 2001)
The only addition to this release is the support for Unicode UTF-8 output. Unicode output is supported for Oriya and Malyalam also, in addition to all the scripts supported for the TeX interface. Scripts supported for Unicode: Bengali, Devanagari (Hindi/Marathi/Sanskrit), Gurmukhi (Punjabi), Oriya, Malayalam, Romanized Sanskrit, Tamil, Telugu. ITRANS package itself does not include any Unicode fonts, so this feature is useful only on systems that have a Unicode font for Indian Languages.

Version 5.3 also includes pre-built binaries for installation on i386 Linux systems or Windows systems.


This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please click here.
Invision Power Board © 2001-2009 Invision Power Services, Inc.