Help - Search - Members - Calendar
Full Version: অভ্র 'অ-মূল্য' সফওয়্যার
OmicronLab Community > Avro Keyboard - Unicode Compliant Free Bangla Typing Software > Wish a feature for Avro Keyboard
pervez
মাফ করবেন। বিষয়টা ঠিক এ অংগনের নয়। কিন্তু কোথায় যে মুল আলোচনাটা আছে এখন আর খুজে পাচ্ছি না। কিন্তু আমার পাগল আন্তজাল যদি আবার শ্লথ হয়ে পড়ে তা হলে সাইটেই প্রবেশ নিষেধ হয়ে যাবে। মডারেটর ভাইয়ের কাজ খানিকটা বাড়ালাম, কারণ অনুধাবন পূর্বক অধমের অপরাধ মার্জনা করিবেন। অতত্রব খানিকটা বে জায়গায় হলেও কথাটা বলে ফেলি। আর তা হল, অভ্র যেন 'অ-মূল্য' সফটওয়্যার হয়ে থাকে। মুক্তধারায় নেমে কাছা কচ্ছ খুলে শরম উদাম করে উন্মুক্ত হওয়ার ঠেকাটা কি? কারণ চারপাশে যখন নানা রুপে এজিদরা ঘুরে বেড়াচ্ছে। কখনও বাণিজ্য কখনও সুনাম কখন ভিন্নতর কোনও লোভে নানারুপী এজিদরা নেমে আসতে পারে। তখন কেনই বা ঝুঁকি নিতে হবে। অভ্র না ওসব মুক্তধারার কথায় গাল যতই ভরান যাক না কেনও 'ললিতা ও ঘাটে জল আনতে যেও না।'



অভ্রের মত অমূল্য সফটওয়্যারের 'অ-মূল্য' হিসেবেই থাকা শ্রেয়।
Mehdi Hasan
চিন্তা করবেন না, আপাতত ওলাইনে যাওয়া হবে না smile.gif
Bangla Bhai
মেহেদী ভাই গরিব হইতে পারে, মাগার অর্থলিপ্সু না biggrin.gif
Mehdi Hasan
কে কইল? সারাদিন দাঁড়ায় দাঁড়ায় আমরা না মেলায় সিডি বেচলাম? ১০০ টাকা করে, ফান্ড কালেকশন? হা হা হা! কত কিছু যে দেখব...
uunmatal tarunno
সিডি-তে পাওয়া কোন ফ্যাক্টরই না। এলিফ্যান্ট রোডে একটু যোগাযোগ করলেই হয়ে যাবে। দুইদিন পেরই দেখবেন এক সিডিতে বিজয়, ইউনিজয়, অভ্র, একুশে, শাব্দিক ইত্যাদি সব এক সিডিতেই পাওয়া যাচ্ছে... bleh.gif
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please click here.
Invision Power Board © 2001-2009 Invision Power Services, Inc.