thecyberzone
Mar 29 2007, 11:43 AM
আশা করি ভাল আছেন । গতকাল দেখলাম অভ্র কীবোর্ডের 4.0.2 ভার্সন বের হয়েছে । খুবই ভাল লাগল । কিন্ত আমাদের ভারতের অনেকেই তো এই অভ্র কীবোর্ড ব্যবহার করে, যেখানে স্যান্ডার্ড হিসাবে ইনস্ক্রীপ্ট লেআউটাই বেশী চলে । অভ্র কীবোর্ড লেআউটে এর কোন উল্লেখ নাই । পরবর্তী রীলিজে কি এই লেআউটটা ইলক্লুড করা যায় না ।
আমি আমার কাজের সুবিধার জন্য একটা ইনস্ক্রীট লেআউট তৈরী করে ছিলাম, যেটা আমি এখনও উইন্ডোজ এক্সপিতে এখনও ব্যবহার করি, সেটা সঙ্গে পাঠালাম ।
--
Sumit Ranjan Das
sumit@thecyberzone.org
Mehdi Hasan
Mar 29 2007, 03:24 PM
QUOTE
আমি আমার কাজের সুবিধার জন্য একটা ইনস্ক্রীট লেআউট তৈরী করে ছিলাম, যেটা আমি এখনও উইন্ডোজ এক্সপিতে এখনও ব্যবহার করি, সেটা সঙ্গে পাঠালাম ।
অনেক ধন্যবাদ সুমিত, আপনার পোস্টের জন্য। প্রথমত, আমি আপনার পোস্টে কোন Attachment দেখতে পাচ্ছি না। কীবোর্ড লেআউটটি আপনি কিভাবে পাঠানোর চেষ্টা করেছেন জানান। আমি আপনার কোন মেইলও পাইনি।
দ্বিতীয়ত, অভ্র কীবোর্ড এর নতুন রিলিজে (৪.০.০ ভার্শন থেকে) নিজের মত কীবোর্ড লেআউট তৈরী করে নেয়ার সুবিধা আছে। আপনি আমাদের জন্য অপেক্ষা না করে নিজেই আপনার ইন্সক্রিপ্ট লেআউট অভ্র কীবোর্ড এর জন্য তৈরী করে নিতে পারবেন বলে আশা রাখি। সাহায্যের জন্য Help মেনু থেকে "Creating/Editing Fixed Keyboard Layouts" ম্যানুয়েলটি পড়ুন।
কোন সমস্যায় পড়লে বা যদি সরাসরি আমাদের সাহায্যের প্রয়োজন হয়, তবে এই টপিকের রিপ্লাই-এ আপনার কীবোর্ড লেআউটটি পাঠিয়ে দিন, আমরা তৈরী করে দিব।
ধন্যবাদ।আরেকটি কথা, Inscript কীবোর্ড লেআউটটি হয়ত আমরা পরবর্তী কোন ভার্সনে যোগ করব, তবে তা কবে হতে পারে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।