Help - Search - Members - Calendar
Full Version: A Bengali Translator
OmicronLab Community > Avro Keyboard - Unicode Compliant Free Bangla Typing Software > Wish a feature for Avro Keyboard
robin
I want a English to Bengali translator for windows. The translator should be able to translate 'I eat rice' to আমি ভাত খাই . Can Avro integrate some translator for this?
Mr.Supriya Pal ( frm INDIA)
হে ভাই একটা ইংলিস টু বাংলা অনুবাদক থাকলে ভাল হত।
Mr.Supriya Pal ( frm INDIA)
ভাই একটুখানি ধইর্য ধরুন আমি একটি ইউনিকোড বেজ অনুবাদক তৈরি করছি । আমি আসা করি তা আপনাদের সাহায্য করবে

Mehdi Hasan
Very good news! Carry on! smile.gif
uunmatal tarunno
QUOTE(Mr.Supriya Pal ( frm INDIA) @ Apr 18 2007, 12:04 PM) *
ভাই একটুখানি ধইর্য ধরুন আমি একটি ইউনিকোড বেজ অনুবাদক তৈরি করছি । আমি আসা করি তা আপনাদের সাহায্য করবে

Splendid initiative man! I appreciate...
Mr.Supriya Pal ( frm INDIA)
biggrin.gif ভাই ধইর্যের ফল মিষ্টি হয়। আমি Hasin Hayder ভাইয়ের সাহায‌্যে আপাতত এসনি ট্রেনসলেটর তৈরী করছি । এই প্রজেক্ট শেষ হয়ে গেলে তাকে ইনিকোডে কনভার্টকরব যেহেতু একাই সব করতে হচ্ছে তাই সময়ত কিছু লাগবেই । victory.gif
Mehdi Hasan
You found a wonderful skilled person for your help (Hasin Hayder). Carry on smile.gif
Docwho
আমি একটা অনলাইন অনুবাদক পেয়েছি। তার নাম "অনুবাদক" (not surprising)। কিন্তু এ প্রোগ্রামটা আসলে ডাউনলোড করার কথা (http://www.imsc.res.in/~golam/anubadok/ দেখুন), কিন্তু অঙ্কুর অনলাইনেও এই প্রোগ্রামটা হোস্ট করছে। "I eat rice"-কে "আমি ধান খাই" অনুবাদ করে। অনুগ্রহ করে http://www.bengalinux.org/cgi-bin/anubadok/index.pl দেখুন। আমি আশা করছি আপনাদের এখন আরও সুভিধে হবে। কে যানে, ভবিষ্যতে অভ্রতেও হয়ত অনুবাদক থাকবে!
Mr.Supriya Pal ( frm INDIA)
আজ আমি হায়সন ভাই এর কাছ থেকে ফ্রি তে ট্রন্সলেটর টি দেবার অনুমত পেয়ে ছি। আমি শিঘ্রই ট্রেন্সলেটরের স্ক্রিন সট্ দিচ্ছ।

uunmatal tarunno
QUOTE(Docwho @ Apr 22 2007, 12:09 AM) *
"I eat rice"-কে "আমি ধান খাই" অনুবাদ করে।

হা হা হা ... কপাল ভাল "ধান আমায় খায়" করে না। যাই হোক একটা কিছু আসলেই দরকার।
shubhra
QUOTE(uunmatal tarunno @ Apr 22 2007, 01:47 AM) *
QUOTE(Docwho @ Apr 22 2007, 12:09 AM) *
"I eat rice"-কে "আমি ধান খাই" অনুবাদ করে।

হা হা হা ... কপাল ভাল "ধান আমায় খায়" করে না। যাই হোক একটা কিছু আসলেই দরকার।

you may find such a tool with akkhorbangla at www.akkhorbangla.net .

Mr.Supriya Pal ( frm INDIA)
QUOTE(uunmatal tarunno @ Apr 22 2007, 01:47 AM) *
QUOTE(Docwho @ Apr 22 2007, 12:09 AM) *
"I eat rice"-কে "আমি ধান খাই" অনুবাদ করে।

হা হা হা ... কপাল ভাল "ধান আমায় খায়" করে না। যাই হোক একটা কিছু আসলেই দরকার।

হা হা হা ...ভাই আমারটা অন্তত ভাত আমায় খায় বা ধান আমায় খায় এমন করে না আমারটা I eat rice বলতে আমি ভাত খাই করে। আমি কিছু স্ক্রিন সট্ দেব ।

Mehdi Hasan
QUOTE(shubhra @ Apr 22 2007, 10:49 AM) *

QUOTE(uunmatal tarunno @ Apr 22 2007, 01:47 AM) *
QUOTE(Docwho @ Apr 22 2007, 12:09 AM) *
"I eat rice"-কে "আমি ধান খাই" অনুবাদ করে।

হা হা হা ... কপাল ভাল "ধান আমায় খায়" করে না। যাই হোক একটা কিছু আসলেই দরকার।

you may find such a tool with akkhorbangla at www.akkhorbangla.net .

ধন্যবাদ শুভ্র। কিন্তু অক্ষর বাংলার সাইটে সফটওয়্যারটি নেই, ডাউনলোড এর কোন লিঙ্কও কাজ করে না। আপনার কাছে থাকলে কোথাও আপলোড করে দিতে পারেন? অবশ্যই যদি লাইসেন্স অনুমতি দেয়...

QUOTE(Docwho @ Apr 22 2007, 12:09 AM) *

আমি একটা অনলাইন অনুবাদক পেয়েছি। তার নাম "অনুবাদক" (not surprising)। কিন্তু এ প্রোগ্রামটা আসলে ডাউনলোড করার কথা (http://www.imsc.res.in/~golam/anubadok/ দেখুন), কিন্তু অঙ্কুর অনলাইনেও এই প্রোগ্রামটা হোস্ট করছে। "I eat rice"-কে "আমি ধান খাই" অনুবাদ করে। অনুগ্রহ করে http://www.bengalinux.org/cgi-bin/anubadok/index.pl দেখুন। আমি আশা করছি আপনাদের এখন আরও সুভিধে হবে। কে যানে, ভবিষ্যতে অভ্রতেও হয়ত অনুবাদক থাকবে!

Thanks a lot bro, I saw this before, later lost the link...
Mehdi Hasan
শেষ পর্যন্ত লিঙ্ক পেলাম, প্রচুর ঝামেলা করতে হয়েছে...

অক্ষর অনুবাদকের লিঙ্কঃ
http://www.bol-online.com/akkhor/html/Akkhor2_Tools.exe

(১৬ মেগাবাইট)

অক্ষর বাংলা সফটওয়্যার এর লিঙ্কঃ
http://www.bol-online.com/akkhor/html/Akkhor2.zip
uunmatal tarunno
ইয়া খোদা!!! (Quoted from Omaar bhai) এইটা কি হইল? মেহেদী ভাই আগেই দিয়া দিলেন? তাইলে আমি এত বেগার খাটলাম ক্যান?? wallbash.gif

Good Work man.
Mehdi Hasan
QUOTE(uunmatal tarunno @ Apr 22 2007, 10:53 PM) *

ইয়া খোদা!!! (Quoted from Omaar bhai) এইটা কি হইল? মেহেদী ভাই আগেই দিয়া দিলেন? তাইলে আমি এত বেগার খাটলাম ক্যান?? wallbash.gif

Good Work man.

স্যরি তারুণ্য ভাই... biggrin.gif
অসুবিধা নাই, আপনি চাইলে একই লিংক আবার পোস্ট করতে পারেন! wink.gif
uunmatal tarunno
এই Translator আবার আরেককাঠি সরেস।

I eat rice এর বাংলা "আমি খাই চাল"

What is your name? এর বাংলা "কি তোমার নাম সংজ্ঞা?"

My name is Abul এর বাংলা "আমার নাম সংজ্ঞা Abul"

Let us play এর বাংলা "অনুমতি দেওয়া আমাদেররক খেলা করে" ("আমাদেররক" মানে বুঝি নাই।)

I did that work এর বাংলা "আমি did ঐ work"

আরো একটা সমস্যা হচ্ছে, ইউনিকোড সাপোর্ট করে না।

আর Bangla Talking-এর বাংলা শুনে বোঝা যায় না ওইটা বাংলা না অন্যকোন ভাষা। MS Voice Engine ইউজ করে মনে হচ্ছে। এই রকম ইংরেজি দিয়ে বাংলা বলানোর চেষ্টা হাস্যকর।

Mehdi Hasan
আরেকটু হলে তারুণ্যভাই হত্যা মামলায় ফেসে যেতেন!
হাসতে হাসতে দম আটকে গেছে (এমনিতেই রেসপাইরেটরী ট্র্যাক্ট এ সমস্যা) biggrin.gif
Docwho
QUOTE(uunmatal tarunno @ Apr 22 2007, 08:02 PM) *
এই Translator আবার আরেককাঠি সরেস।

I eat rice এর বাংলা "আমি খাই চাল"

What is your name? এর বাংলা "কি তোমার নাম সংজ্ঞা?"

My name is Abul এর বাংলা "আমার নাম সংজ্ঞা Abul"

Let us play এর বাংলা "অনুমতি দেওয়া আমাদেররক খেলা করে" ("আমাদেররক" মানে বুঝি নাই।)

I did that work এর বাংলা "আমি did ঐ work"

আরো একটা সমস্যা হচ্ছে, ইউনিকোড সাপোর্ট করে না।

আর Bangla Talking-এর বাংলা শুনে বোঝা যায় না ওইটা বাংলা না অন্যকোন ভাষা। MS Voice Engine ইউজ করে মনে হচ্ছে। এই রকম ইংরেজি দিয়ে বাংলা বলানোর চেষ্টা হাস্যকর।

ঐ অনলাইন অনুবাদক এই অনুবাদ করছেঃ

I eat rice - আমি ধান খাই

What is your name - আপনার নাম কি

My name is Abul - আমার নাম Abul

Let us play - দেওয়ান আমাদেরকে চালাই (huh?)

I did that work - আমি করলাম ঔটি কাজ (আমি বেশি ভালো বাংলা যানিনা, ঔটি কি একটা শব্দ, এবং কিভাবে ব্যবহার হয়)

তাহলে, I guess কোনও এক্স্যাক্ট অনুবাদ করা যাবেনা। sad01_anim.gif কিন্তু চেষ্টা তো করা যায়। smile.gif
Mr.Supriya Pal ( frm INDIA)
Plz c this link here I upload my Translator Screen shot
http://binapani.thoforum.com/viewtopic.php?t=7
Mehdi Hasan
QUOTE(Mr.Supriya Pal ( frm INDIA) @ Apr 23 2007, 01:50 AM) *

Plz c this link here I upload my Translator Screen shot
http://binapani.thoforum.com/viewtopic.php?t=7

Why not upload the developing version instead of screenshots? Everyone is eager to test. biggrin.gif
uunmatal tarunno
Exact অনুবাদ কোন কালেই সম্ভব না। বাংলা এবং ইংরেজিতে এমন কিছু শব্দ আছে যেখানে একই শব্দ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। তার ওপর আবার আছে বাংলা এবং ইংরেজির ভাষার বাক্যের গঠনগত পার্থক্য। শব্দের ভিন্ন অর্থ প্রদানের একটা উদাহরণ দেই; I eat rice বাক্যে Rice মানে ভাত। আবার যদি এরকম কিছু অনুবাদ করতে যাই; The price rate of rice in going high day by day; তাহলে ব্যাপার কি দাঁড়াল? অনুবাদক তো চালের দাম না বাড়িয়ে ভাতের দাম বাড়িয়ে ফেলবে। আবার যদি ধরি Rice মানে চাল, তাহলে ভাতের ইংরেজি Boiled rice. এখন যদি লিখি I eat boiled rice তাহলে অনুবাদক আবার আমাদের ভাত না খাইয়ে 'সিদ্ধ চাল' খাওয়াবে। এই রকম আরো ভূরি ভূরি উদাহরণ আছে। অতএব, আক্ষরিক অনুবাদ হলে অর্থ ঠিক থাকবে না, আবার অর্থ পুরোপুরি ঠিক রাখতে হলে কম্পিউটারের মাথায় বুদ্ধি পয়দা করতে হবে। যাতে ভাত, চাল আর সিদ্ধ চালের পার্থক্য বুঝতে পারে। এই রকম সমস্যা কিন্তু খোদ ইংরেজি ভাষাতেও আছে। আপনি যদি কোন সাহিত্য; ধরা যাক শেক্সপীয়ার-এর কোন ডায়লগও লেখেন, Grammer চেক করে দেখাবে Fragmentation Error.

Mehdi Hasan
তারুণ্য ভাই এর সাথে একমত। অন্তত একালে সম্ভব না। নির্দিষ্ট কিছু নিয়ম দিয়ে সম্ভব না। সব ব্যতিক্রম একসাথে জেনে কোড করতে হবে। তবে নিউরাল নেটওয়ার্ক বলে বেশ কঠিন আর আধুনিক একটা ব্যাপার আছে, যা দিয়ে কম্পিউটারকে ট্রেনিং দিয়ে শিখানো যায়, মানুষের মতই এটা ভুল থেকে শিখতে পারে। এরকম কিছু করা গেলে মনে হয় একটা ফাটাফাটি কিছু দাঁড়িয়ে যাবে! biggrin.gif

নিউরাল নেটওয়ার্ক নিয়ে ঘেটেছিলাম কিছুদিন, খুলি ভেদ করে মগজে ঢুকেনি কিছু। অসম্ভব জটিল সব ব্যাপার। আমার দেখা স্যাম্পলগুলোয় ডেভেলপার কোড করেছেন ভার্চুয়াল নিউরন বানিয়ে, মানুষের ব্রেনের মতই সেখানে আবার বিভিন্ন চিন্তাভাবনার জন্য বিভিন্ন লেয়ার, বিভিন্ন লেয়ারের জটিলতা অনুযায়ী আবার সেগুলোতে বিভিন্ন সংখ্যক নিউরন দেয়া হয়েছে, দেখেন অবস্থা!

গুগলে "neural network" লিখে সার্চ দিলেই পাবেন।

মানুষের কাজ করে দিবে, মানুষের মতই পারফেক্ট হতে হবে এরকম যদি কেউ ভাবেন, এটা দিয়ে একটা ট্রাই দিতে পারেন।

সেই সাথে আগেই বলে দিচ্ছি, এটা আমার পক্ষে সম্ভব না।
Mehdi Hasan
গুগলের সার্চ রেজাল্ট থেকে পাওয়া একটা পেজের কিছু অংশ তুলে দিচ্ছি।

লিঙ্কঃ http://www.dacs.dtic.mil/techs/neural/neural10.html

QUOTE
How Artificial Neural Networks Are Being Used

...................................
...................................
6.1 Language Processing
Language processing encompasses a wide variety of applications. These applications include text-to-speech conversion, auditory input for machines, automatic language translation, secure voice keyed locks, automatic transcription, aids for the deaf, aids for the physically disabled which respond to voice commands, and natural language processing.

Many companies and universities are researching how a computer, via ANNs, could be programmed to respond to spoken commands. The potential economic rewards are a proverbial gold mine. If this capability could be shrunk to a chip, that chip could become part of almost any electronic device sold today. Literally hundreds of millions of these chips could be sold.

This magic-like capability needs to be able to understand the 50,000 most commonly spoken words. Currently, according to the academic journals, most of the hearing-capable neural networks are trained to only one talker. These one-talker, isolated-word recognizers can recognize a few hundred words. Within the context of speech, with pauses between each word, they can recognize up to 20,000 words.

Some researchers are touting even greater capabilities, but due to the potential reward the true progress, and methods involved, are being closely held. The most highly touted, and demonstrated, speech-parsing system comes from the Apple Corporation. This network, according to an April 1992 Wall Street Journal article, can recognize most any person's speech through a limited vocabulary.

This works continues in Corporate America (particularly venture capital land), in the universities, and in Japan.

...................................
...................................

uunmatal tarunno
wallbash.gif wacko.gif no.gif এইটুকু পইড়াইতো কিছু বুঝলাম না।
alamgir
নিউরাল নেটওয়ার্ক বিশেষ কিছু কাজে ভাল। আমার অভিজ্ঞতা আছে। সত্য বললে, ওসিআরের রিকগনিশনটা একটা নিউরাল নেট করে। তবে এসব ক্ষেত্রে হিডেন মার্কভ মডেল হচ্ছে আল্টিমেট জিনিশ। তাই নিয়ে আছি ইদানিং। অনুবাদের কাজে জন্যও ভালো হিডেন মার্কভ মডেল।

আলমগীর
Mr.Supriya Pal ( frm INDIA)
QUOTE(Mehdi Hasan @ Apr 23 2007, 02:58 AM) *
QUOTE(Mr.Supriya Pal ( frm INDIA) @ Apr 23 2007, 01:50 AM) *

Plz c this link here I upload my Translator Screen shot
http://binapani.thoforum.com/viewtopic.php?t=7

Why not upload the developing version instead of screenshots? Everyone is eager to test. biggrin.gif

ভাই এখন ডাটাবেস পূরণ হয়নি তাই আমি আপলোড করতে পারছি না । আরেকটি কথা হল ধরুণ লেখা রয়ে ছে I am a boy তখন আমাদের ট্রেন্সলেটর টি নিজে থেকে জানতে চাইবে আপনি boy বলতে ছেলে না বালক সিলেক্ট করবেন । victory.gif

Nazirul hoq Nazu
খবরটা আসলেই সূখবর। কাজ শেষ হলে আমাদেরকে অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ।

Mr.Supriya Pal ( frm INDIA)
ভাই আপনাদের মধ‌্যে যদি কারু সময় থাকে তবে আমাকে ট্রান্সলেটরের ডাটাবেস পূরণ করতে সাহায‌্য করুন।(অবশ‌্যই সময় থাকলে)
Mehdi Hasan
সময় না থাকলে বের করে নেব! এত ভাল একটা কাজ করছেন...
কি করতে হবে?
Mr.Supriya Pal ( frm INDIA)
QUOTE(Mehdi Hasan @ Apr 23 2007, 03:47 PM) *
সময় না থাকলে বের করে নেব! এত ভাল একটা কাজ করছেন...
কি করতে হবে?

একসেস্ এর একটি ডাটাবেস এটাচ্ করেদিলাম । এবার যা করতে হবে তা হল এরমধ্যে sutonny Family র ফন্ট দিয়ে ইংলিশের বাংলা অর্থগুল লিখতে হবে। ধরুন noun নিয়ে কাজ করছেন তখন ডাটাবেসের noun শাখায় ডাটাগুলো এন্ট্রি করত হবে( একটি অভিধান দেখে ডাটা ইনপোট করলে সবগুল ডাটা ইনপোট করাহয়ে যবে এবং আমি মনে করি সহজ হবে।)। আমি একটি exe File এটাচ করে দিলাম যার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ইনপুট করা ডাটা কাজ করছে কি না অবশ‌্যই একসেস্ ফাইল এবং ই-এক্স-সি একটি ফোল্ডারে থাকতে হবে। ডাটা ইনপুট করার পর দয়াকরে আমাকে ডাটাবেজটা আপলোড করে দিলে চির কৃতজ্ঞ থাকব , ট্রান্সলেটরটি পুরুপরি ডেবলাপ্ট করতে পারব এবং এসনি থেকে ইউনিকোডে ডেবলাপ করে আপনাদের দিয়ে দেব। ধন্যবাদ।
Mehdi Hasan
আপনি বরং এক কাজ করেন, ট্রান্সলেটরটা ইউনিকোড এ রূপান্তর করে তারপর পোস্ট করেন। তা না হলে বিজয়ে টাইপ করতে হবে, এটা করতে চাচ্ছি না...
uunmatal tarunno
আয় হায়! ব্যাপক সমস্যা।

সমস্যা:

১. .exe ফাইলটি আমার Windows XP SP2 তে কাজ করে না। মেসেজ দেখাচ্ছে "Run-time error '429' AvticeX component cannot create object."

২. Database ফাইলটি MS Office 2002 তে open করতে গেলে বলছে " You can't make changes to the database object in the database 'Trans97'. This database was created in an earlier version of Microsoft Access."

৩. যাইহোক Database টা Convertion tools থেকে Office 2000 কম্প্যাটিবল করে নিলে কাজ হচ্ছে। কিন্তু আবারও সমস্যা। সরাসরি টেবিলে বাংলা দেখা যাচ্ছ না। একই টেবিলে ভিন্ন ভিন্ন ফিল্ডে ফন্ট কি করে Change করব? সমাধান পেলাম একটা। টেবিলে Form তৈরি করে নিয়ে ঐ box-টার ফন্ট চেঞ্জ করলে বাংলা দেখা যাচ্ছে।

৪. আরেকটা সমস্যা। এভাবে সবাই মিলে অফলাইনে বসে যদি ইনপুট দিই তাহলে বুঝব কি করে কে কি ইনপুট দিলাম? এক্ষেত্রে দেখা যাবে সবাই মিলে একই ইনপুট দিচ্ছি বারবার। ব্যাপারটাতো তাহলে রানিং মেশিনের উপর দৌড়ানোর মত হয়ে গেল। এক জায়গায়ই দৌড়াচ্ছি। তাতে কাজ এগুলো কোথায়?

সুপারিশ

১. Database টা অনলাইন থাকলে ভাল হয়। যেমনটা আমাদের 'মেঘদুত' প্রজেক্টের মত । তাতে আমরা অনেকে মিলে একসাথে কাজ করতে পারতাম এবং তাতে কাজটা ভাল মত এগুতো।

@সুপ্রিয়,
http://meghdut.com -এখানে 'মেঘদূত'-এর উদাহরণটা দেখতে পারেন।

Mehdi Hasan
আমি রান করতে পারছি, কাজে লাগে অথবা কস্মিনকালেও কাজে লাগে না এমন বহু ActiveX ইন্সটল করা আছে বলেই বোধহয়।

Mr.Supriya Pal, চেষ্টা করুন একটা ইন্সটলার পোস্ট করতে। আর ডাটাবেজ Access 97 থেকে 2000 এ নিয়ে আসুন, নাইলে ইউনিকোড ডাটা রাখতে সমস্যা হবে। আপনি কি এটা ওপেন সোর্স হিসেবে রিলিজ দিতে আগ্রহী?

সুপারিশে পুরোপুরি একমত তারুণ্য ভাই।
Mr.Supriya Pal ( frm INDIA)
বিজয় ব‌্যবহার না করে Shabdik Lite ব‌্যাবহার করতে পারেন এটাত ফ্রি তে পাওয়াযায় । আর ডাটাবেসটা ৯৭ কে ২০০০ তে কনবার্ট করলেই হয়ে যাবে এটা নিজেরাই করে নিতে পারেন। অবশ‌্য আমি ২০০৭ দিয়েই কনবার্ট না করে কাজ করতে পারছি।আরেকটা কথা তা হল VB 6 সরাসরি ইউনিকোড সাপোর্ট করেনা তাই প্রথমে ডাটাবেসে এসনি ফন্ট দিয়েই কাজ করতে হবে তার পর আমি VB 6 একটি কনভার্সন মডিউল তৈরি করব যার মাধ‌্যমে এসনি ফন্ট গুলকে ইউনিকোডে দেখাবে (যেমনটি অভ্র কন্ভার্টার কাজ করে) । আর অপেসোর্স করতে চাইলেও করতে পারবনা কারণ এই প্রগরামটি প্রাথমিক কোডিং করেছেন Hasin Hayder আমি এটার ইউনি কোড ভার্সন তৈরী করব। তাই অপেন সোর্স করতে গেলে আমার হাসিন ভাইয়ের অনুমতির প্রয়জন হবে। আমি এটাকে ফ্রি করেদিতে পারব । আমি শিঘ্রই একটি ইনস্টলার দেব।

Mehdi Hasan
বিজয় শাব্দিক ব্যাপার না, অভ্র ছাড়া টাইপ করতে পারি না আমি।

QUOTE
আরেকটা কথা তা হল VB 6 সরাসরি ইউনিকোড সাপোর্ট করেনা তাই প্রথমে ডাটাবেসে এসনি ফন্ট দিয়েই কাজ করতে হবে

কে বলেছে এ কথা? মানে ডাটাবেজ এ কেন আসকি দিয়ে কাজ করতেই হবে?
Mr.Supriya Pal ( frm INDIA)
QUOTE
কে বলেছে এ কথা? মানে ডাটাবেজ এ কেন আসকি দিয়ে কাজ করতেই হবে?

VB 6 এর টেক্সট বকক্সে কিছুলিখে দিতে হলে বাংলা ফন্ট( বলতে আসকি ফন্ট) নিতে হয় না হলে লেখা গুল দেখাযায়না লেখাগুলকে ? ? ? দেখাবে। ডাটাবেস থেকে সরাসরি ইউনিকোড লেখা নিলে তা ?????? দেখাবে। যদি আপনার জানামত কোন একটিভ এক্স থাকে যা সরাসরি ইউনিকোড টেক্স সাপোর্ট করে তাহলে আমাকে দেন যাতে করে ডাটাবেসে ইউনিকোড লেখাকে সরাসরি ভিবি তে প্রদর্শন করা যাবে।

Mehdi Hasan
QUOTE(Mr.Supriya Pal ( frm INDIA) @ Apr 24 2007, 06:09 PM) *

QUOTE
কে বলেছে এ কথা? মানে ডাটাবেজ এ কেন আসকি দিয়ে কাজ করতেই হবে?

VB 6 এর টেক্সট বকক্সে কিছুলিখে দিতে হলে বাংলা ফন্ট( বলতে আসকি ফন্ট) নিতে হয় না হলে লেখা গুল দেখাযায়না লেখাগুলকে ? ? ? দেখাবে। ডাটাবেস থেকে সরাসরি ইউনিকোড লেখা নিলে তা ?????? দেখাবে। যদি আপনার জানামত কোন একটিভ এক্স থাকে যা সরাসরি ইউনিকোড টেক্স সাপোর্ট করে তাহলে আমাকে দেন যাতে করে ডাটাবেসে ইউনিকোড লেখাকে সরাসরি ভিবি তে প্রদর্শন করা যাবে।

Check here: http://www.planetsourcecode.com/vb/scripts...59&lngWId=1

Its a Label control, not text box.
If you want, you can also show Unicode in normal RTF control.

Why do you need a Unicode aware text box? Your users will give input in English, not Unicode. Am I right?
Mr.Supriya Pal ( frm INDIA)
ভাই আমি দেখছি কি করতে পারি।

Jayanta Nath
QUOTE(robin @ Oct 4 2006, 11:04 PM) *
I want a English to Bengali translator for windows. The translator should be able to translate 'I eat rice' to আমি ভাত খাই . Can Avro integrate some translator for this?

যে অনুবাদক টি তৈরী করছিলেন তার শেষ খবর কি???????
Jayanta Nath
কেউ কি আমাকে সাহায্য করতে পারবে? বাংলা অনুবাদকটি কি ভাবেইন্সটল করব??
অঙ্কুর অনলাইনেও (http://www.imsc.res.in/~golam/anubadok/ দেখুন)এই প্রোগ্রামটা ডাউনলোড করার পর ইন্সটল করতে পারছি না।
bash.gif
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please click here.
Invision Power Board © 2001-2009 Invision Power Services, Inc.