Concerned User
Sep 24 2006, 11:11 AM
কী বোর্ড লেআউট
আপনি প্রথম কোন কী বোর্ড লেআউটে বাংলা টাইপ করতে শিখেছিলেন?
আপনি কী অনেকগুলো লেআউটে টাইপ করতে পারেন?
তাহলে কোনটা সবচেয়ে সহজে শিখেছেন ?
নতুন বাংলা টাইপ শিখছে, এমন কারো জন্য সবচেয়ে সহজ লেআউট কোনটা মনে হয় আপনার?
(সম্ভব হলে স্ক্রীনশট দিন )
Concerned User
Sep 25 2006, 09:22 AM
কী ব্যাপার? সবাই চুপ কেন?
(এই লেখাটা আমি অভ্র বর্ননায় লিখছি)
shubhra
Sep 25 2006, 11:32 AM
QUOTE(Concerned User @ Sep 25 2006, 09:22 AM)

কী ব্যাপার? সবাই চুপ কেন?
(এই লেখাটা আমি অভ্র বর্ননায় লিখছি)
আমার বাংলা লেখায় হাতে খড়ি 'বিজয়' দিয়ে ।পরে অভ্র আসাতে এখন পর্যন্ত ইউনিজয় ছাড়া অন্য লে-আউটে লিখতে অভ্যস্ত নই ।
Omaar.Osmaan
Sep 26 2006, 12:56 AM
অভ্র বর্ণণা ব্যবহার করছেন? [বর্ণণার আগে অভ্র ব্যবহার করার কারণ আছে, যারা আসল বর্ণণা লেআউট দেখেছেন তারা বুঝবেন।] মজাটা হলো লেআউট-টা অ্যাড করা হয়েছিলো 'রব্বানী স্যার'-এর [বুয়েট না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর] অনুরোধে। অবশ্য উনি লেআউটটা দিয়েছিলেন যেন আমি বাঙালীয়ানার 'বর্ণিক -ওয়ার্ড প্রসেসর'-এ যুক্ত করি। দুঃখ, ওঁনার ই-মেইল অ্যাড্রেসটা হারিয়ে ফেলেছি [হার্ড-ড্রাইভ ক্রাশ!]...ওঁনাকে জানাতেও পারছি না...
বেসিস মেলায় উনি আমাকে লেআউট-টার কথা জানিয়েছেন, কষ্ট করে লেআউটের ছবি ই-মেইল করেছেন। অন্য কোথাও তো বলা হবে না, এ সুযোগে ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে রাখছি!
[ভালো কথা, কেউ যদি ওনার ইমেইল অ্যাড্রেস জানেন, প্লিজ আমাকে জানাবেন। উনি 'হার্ডওয়্যার ইন্টারফেসিং'-এর উপর কোর্স শুরু করার কথা ছিল গত মার্চ থেকে...অংশ নেয়ার ইচ্ছে ছিলো...]