Help - Search - Members - Calendar
Full Version: Shiftless Typing!
OmicronLab Community > Avro Keyboard - Unicode Compliant Free Bangla Typing Software > Wish a feature for Avro Keyboard
Concerned User
Shift কী না টিপেই টাইপ করা গেলে কেমন হয় ?

মানে ইংরেজি টাইপের মত? (আমি অভ্র বর্ননার কথা বলছি, ফোনেটিক নয়) এ ক্ষেত্রে লোয়ার কেসে একবার আর আপার কেসে দু'বার বাটন চাপতে হবে । ড্যাফোডিলের লেআউটের এরকম একটা জিনিস দেখেছিলাম । কিন্তু পিসি ক্র্যাশ করায় আর ব্যাবহার করতে পারি নি ।

টাইপিং স্পিড বাড়ে তাহলে । এবং এটা ডিকশনারি ভিত্তিক টাইপিং (মনে হয় শাব্দিক এই রকম) থেকে ভাল ও কম জটিল হবে ।

d তে হলে, dd তে ?

কিছু কিছু জায়গায় অবশ্য ওয়ার্ড ভাঙ্গতে হবে যেমন

"তট"

তিনটা t বসছে ttt !!!!

কিন্তু এমন শব্দ বাংলায় কম ।
Omaar.Osmaan
আইডিয়াটা তো ভালোই লাগে শুনতে...

হুজ্জোতি প্রচুর...তলিয়ে দেখতে গেলেই...সময় নষ্ট হবে আখেরে....

দেখি আরো ভেবে-চিন্তে...
Concerned User
সময় বাঁচবে আখেরে!

আর ইউজারের হুজ্জোতি যাতে কমে সেটাই কী ডেভলপারের চিন্তা হওয়া উচিৎ নয় ?
WarlorD
যদিও আমি কিছুই জানিনা কিন্তু আমার মনে হয় শিফট কী ছাড়াই ঝামেলা বেশি হবে! তাহলে কোন কী তে কি আসবে মনে রাখা খুব ঝামেলা! অন্তত আমার কাছে!
smile.gif
Concerned User
উঁহু ! এটা বারবার ক্লাচ টিপে গাড়ির গিয়ার পাল্টানোর মত !!

ইংরেজি টাইপের মজা কী ? কেবল প্রথম হরফটা (ওটা এমএস ওয়ার্ড নিজেই ক্যাপিটাল করে নেয়) আর ভিতরের প্রপার নাউনগুলো
বড় হাতে বসছে, বাকি সব ছোট হাতের । কিন্তু বাংলায় প্রায় প্রতি শব্দে একাধিক আপারকেস আছে ।

(এই যে 'আছে' লিখলাম, শিফট চেপে বড়হাতের 'সি' তে 'ছ' লিখতে হলো !! এমনিতে 'চ' হতো )
Omaar.Osmaan
ব্যবহারকারীর হুজ্জোতির কথাই বলছি, অনেক ধকল পোহাতে হতে পারে....

তবে, ভালো করে না ভেবে, নিরীক্ষা করে তো কিছু বলা ঠিক নয়...দেখি মেলার শেষে অনেক কাজ জমেছে, কিছু নূতন প্রোডাক্ট রিলিজ দিতে হবে...

ফাকে-ফোকে যদি নিরীক্ষণের ফুসরত মিলে!! দুঃখ, অনলাইন কানেকশনের যাচ্ছেতাই অবস্থা...গলা ছেড়ে শুধু কাঁদতে ইচ্ছা করে....
uchchwhash
প্রিয় ভাই ও (সম্ভবত নন-এক্সিস্টেন্ট) বোনেরা
শিফট আসলেই গতি কমিয়ে দেয়। ttt সমস্যা অত কঠিন সমস্যা না। t`tt ধরনের কিছু লিখলেই হচ্ছে। কিন্তু আমার দাবিটা আমার ধারণা সবচে যুক্তিসঙ্গত। এতে কোন কীবোর্ড লেআউট-ই বদলাতে হয় না। শুধু প্রোগ্রামারদের একটু খাটতে হয়।
প্রসঙ্গ অভ্র ফোনেটিক... আমার ধারণা সবচে ভালো সলিউশান হলো (যতদূর বুঝি অভ্র টীম ইয অলরেডি ওয়ার্কিং অন ইট... বাট হোয়্যার ইয দ্য বিটা টু রেকগনাইয ইউযার্স নীড? feminist.gif )
কোন ওয়ার্ড লেখা শেষ করে ctrl-space চাপলে একটা পপ-আপ লিস্ট আসবে ফোনেটিক্যালি কম্প্যাটিবল সব কম্বিনেশানের।
sob লিখে ctrl-space চাপলে আসবে (সব, শব, ষব, সোব, শোব, ষোব) যার মধ্যে প্রথমে আসবে (যদি থাকে) ডিকশনারিরগুলো। ctrl-up/down দিয়ে ঘোরাফেরা করা যাবে লিস্টটায়। আমার স্পেসিফিক রিকোয়েস্টটা হচ্ছে এই ড্রপ-ডাউন লিস্টটা যেন as non-invasive as possible হয়। ফোকাস হারানোর সাথে সাথে তার গায়েব হয়ে যাওয়া উচিত।
সুবিধা? যারা অভ্র ফোনেটিকে লেখেন এবং রোমান হরফে বাংলায় কথা বলেন (মেসেঞ্জার সার্ভিসে) সবাই জানেন যে আমাদের নিজেদের অভ্যস্ততাটা হলো কোন শব্দ দেখে বুঝে নেওয়া। আমরা যদি সেটা করতে পারি অভ্র কেন পারবে না।
আগের সেন্টেন্সটা লিখতে আমার যা যা হলো: লিখলাম sheta দেখা গেলো শেতা। উইয়ার্ড। সবচে খারাপ হলো kono লিখলাম লেখা হল কন। কেন বাপ? আসল সমস্যাটা হলো খুব ফাস্ট টাইপ করা শেষে যদি দেখা যায় কোন গোলমাল হয়েছে, একমাত্র উপায় হলো মুছে আবার লেখা। এতে (নতুন হোক পুরানো হোক) সব ব্যবহারকারীরা টাইপ করছেন ওয়ার্ড-বাই-ওয়ার্ড, সেন্টেন্স-বাই-সেন্টেন্স না।
Visual Basic এর জনপ্রিয়তার আসল কারণটা কি জানেন কেউ? অটো-কমপ্লিশান!
চান তো আমি এল্গোরিদমটা লিখতে পারি! কোন ভাষায় লিখব? Visual Basic? huh.gif
উচ্ছ্বাস
Concerned User
উচ্ছাস, আপনাকে শতকোটি ধন্যবাদ ।

বারবার শিফট চাপাটা, বার বার ক্লাচ চাপার মতই বোরিং এবং ক্লান্তিকর !!

তবু বলি, প্রথমে ডিকশনারি বেজড টাইপিং এ না গিয়ে প্রথমে এমনি লেআউটটা ডিজাইন করি, কেমন?

আমি শাব্দিকের অভিজ্ঞতা থেকে বলছি, পপ-আপ উইন্ডো আর অটো কমপ্লেশন ফাস্ট টাইপারদের জন্য অনেক সময় সুবিধার চেয়ে অসুবিধা করে ।

আমাদের একটা স্ট্যান্ডার্ড ডিকশনারি দরকার স্পেলচেকার হিসেবে, এবং যারা ইংরেজিতে দুর্বল তাদের বাংলা-ইংরেজি তরজমা হিসেবে ।

আপনার অ্যাক্সেন্ট কী দিয়ে ওয়ার্ড ভাঙ্গার আইডিয়াটা জোস!! ওয়ার্ড এমনিতেও মাঝে মাঝে ভাঙ্গতে পারা উচিৎ ।


কারন হসন্ত দিলেই যেন auto যুক্তাক্ষর না হয় । যেমন অ্যাক্সেন্ট না লিখে অ্যাক্ সেন্ট, (মাঝখানের স্পেসটা যেন না থাকে! ) লিখবার প্রয়োজন (বা ইচ্ছা) হতে পারে আমাদের ।

PS: যে ভাষায় আপনার সুবিধা যে ভাষায় লেখেন । আমি প্রকৌশলী নই, কমেন্ট করতে পারছি না ।

আই অ্যাম জাস্ট আ কনসার্নড ইউজার !!! thumbdown.gif


Omaar.Osmaan
QUOTE
আই অ্যাম জাস্ট আ কনসার্নড ইউজার !!!

হা হাহ হা...

এক কাজ করুন...একটা খসড়া দাড় করিয়ে ফেলুন...শিফটলেস লেআউটের....সেটা থেকে নাহয় প্রোগ্রামটা দাড় করিয়ে দিবো....যদি কাজের হয় তো চলবে নিরীক্ষণ নয়তো আমার শতেক প্রোগ্রামের মতো বাক্সবন্দী করে রাখবো...

আমারও ধারণা ডিকশনারি সাজেশন ফাস্ট টাইপিস্টের গতি নষ্ট করে, ওটা শুধু অলসদের আর নবিশদের জন্য!!
Concerned User
ওমর ভাই, যেকোন প্রচলিত লেআউটকেই আমরা শিফটলেস করতে পারি ! biggrin.gif

এবং সেটা 'ফাস্ট' নামে অভ্রে যোগ করা যেতে পারে ।

যেমন 'বর্ণনা ডিফল্ট' (যা ইতিমধ্যেই বর্তমান) কে শিফটলেস করে 'বর্ণনা ফাস্ট' করা যেতে পারে ।

যেখানে 'সংযুক্তি'র ব্যাপার আছে, সেখানে শিফটলেস ঝামেলা করবে কম । কিন্তু যেখানে (যেমন ফোনেটিকে ) নিজে থেকে যুক্তাক্ষর তৈরী হয়, যেখানে ব্যাপারটা একটু ট্রিকি ।

r_amin
QUOTE(Omaar.Osmaan @ Sep 24 2006, 02:03 AM) *

আইডিয়াটা তো ভালোই লাগে শুনতে...

হুজ্জোতি প্রচুর...তলিয়ে দেখতে গেলেই...সময় নষ্ট হবে আখেরে....

দেখি আরো ভেবে-চিন্তে...


I support you.

Concerned User - আপনার টাইপিঙ স্পিড কেমন?
আমরা যারা ঝড়ের গতিতে টাইপি করি তাদের কাছে 'সিফটলেস' হুজ্জতিই মনে হবে।
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please click here.
Invision Power Board © 2001-2009 Invision Power Services, Inc.