Help - Search - Members - Calendar
Full Version: ফন্ট
OmicronLab Community > Avro Keyboard - Unicode Compliant Free Bangla Typing Software > Wish a feature for Avro Keyboard
Pages: 1, 2
ershad6

বৈশাখী ইউনিকোডের মত স্ক্রীনে দৃষ্টিনন্দন দেখায় এ রকম ফন্ট আমরা পাচ্ছি না কেন। এরকম ফন্ট বানাতে কি খুব ঝামেলা। বৈশাখী ইউনিকোড ফন্টিও আবার পুরোপুরি ইউনিকোড কম্পাটিবল নয় তাই এ ফন্টটি খুব এডরেবল হলেও কোন কাজে আসছে না। আর উনাদের ওয়েব সাইটা বন্ধ হয়ে যাবার জন্য কোন খোজখবর নিতে পারছিনা। আশাকরি অভ্রের ডেভলপাররা অচিরেই খুব ফাটাফাটি ধরনের একটা ফন্ট উপহার দিবেন। আশা করি বিজয় সাবরিনার মতও একটা ফন্ট সাথে রাখবেন। আশা করি ফন্টগুলো বৈশাখী ইউনিকোডের মত স্ক্রীনে দৃষ্টিনন্দন দেখাবে। আমরা মহাআনন্দে ব্যবহার করব।

alamgir
QUOTE(ershad6 @ Sep 19 2006, 01:15 AM) *

Dear
You have no idea how long it takes to make such a font.
The magic that makes fonts look nice on screen (not on printers) is called hinting. Boishakhi used delta hinting- the best technique among hinting.
With hinting you have to:
1. tell the font renderer which pixels to turn on and where
2. at all point sizes, 8, 9, 10, 11, 12 ( that you are going to use the font for)
3. at all screen dpi (72 or 96)

It is a tiresome process and requires very meticulous skill, not a hobby that can someone offer for free.

alamgir
ershad6

আলমগীর ভাই/ স্যার,

আমার সব বিষয়ে superficial আগ্রহ আছে, যদিও আমি মনে করি ফন্টের ব্যাপারে আমি কিছুই contribute করতে পারব না, তবুও ফন্ট কিভাবে তৈরি করে এবং হিন্টিং কিভাবে করে আমি জানতে খুবই আগ্রহী এবং আমি বই পত্র কিনতে প্রচুর খরচ করি তাই দয়াকরে আমাকে কোন লিংক বা বইয়ের নাম জানিয়ে বাধিত করবেন। আমি ইতিমধ্যে বিভিন্ন ওয়েব সাইট ঘেটে শুধু ওপেন টাইপ আর ট্রুটাইপ এর মধ্যাকার পার্ধক্য ই শুধু জানি। আমি খুব সহজে ফন্ট তৈরি করার নিয়ম , পারলে কোন সফটওয়ার যা দিয়ে সহজে ফন্ট তৈরি করা যায় জানতে চাচ্ছি। আর আমি হিন্টিং এর ব্যপারেও জানতে আগ্রহী। আচ্ছা আমি যদি আরও শর্ট কার্টে কোন ফন্ট না বানিয়ে ওপেন সোর্স ফন্ট লোহিত কে হিন্টিং করতে চাই তাহলে তাহলে আমাকে কি জানতে হবে। আমি এখন শুধু Java Mediocare পারি। আচ্ছা ভিস্তাতে কি বাংলা ফন্ট হিন্টিং করে দিবে ? তাহলেতো আমরা ইউনিকোডের হিন্টিং করা ফন্ট কিছুদিনের মধ্যেই পেয়ে যাব। সে ক্ষেত্রে অবশ্য আমি ফন্টের ব্যপারে হাত ধুয়ে ফেলাতেই বেশী আগ্রহী হব। কারণ শুধু শুধু আদার ব্যপারীর জাহাজের খবর নিয়ে কাজ কি।

alamgir
QUOTE(ershad6 @ Sep 19 2006, 04:34 PM) *

আলমগীর ভাই/ স্যার,
আমার সব বিষয়ে superficial আগ্রহ আছে, যদিও আমি মনে করি ফন্টের ব্যাপারে আমি কিছুই contribute করতে পারব না, তবুও ফন্ট কিভাবে তৈরি করে এবং হিন্টিং কিভাবে করে আমি জানতে খুবই আগ্রহী এবং আমি বই পত্র কিনতে প্রচুর খরচ করি তাই দয়াকরে আমাকে কোন লিংক বা বইয়ের নাম জানিয়ে বাধিত করবেন।

ফন্ট বানানো খুব একটা কঠিন কাজ না। বিষেশ করে নন-ইউনিকোড ফন্ট। আপনার দরকার হবে ফন্টোগ্রাফার বা ভালো কোন ফন্ট বানানোর সফটওয়ার। ফন্টল্যাব এখন খুব জনপ্রিয়। এ ধরনের যে কোন সফটওয়ারে হাতে একে একে আউটলাইন করে প্রতিটি অক্ষর বানাতে পারেন। আবার কাগজে এঁকে স্ক্যান করে তা ট্রেস করতে পারেন। এটি সহজ পদ্ধতি। তবে আঁকানোর দক্ষতা থাকতে হবে।
এ বিষয়ে বই খুব একটা নেই, অনলাইনে টিউটোরিয়াল পাবেন, আর ফন্টল্যাবের ম্যানুয়েল খুবই ভালোমতো লেখা। ফন্ট বানানোর সব তথ্য সেখানেই পাবেন।

ইউনিকোড ফন্ট (সবাই ওটিফ বলে, যদিও ওটিফ নন ইউনিকোডও হতে পারে) বানাতে হলে উপরের নিয়মে সব গ্লিফ বানাতে হবে। বাংলার জন্য তা ৫০০ এর মতো! তারপর ভিটিটি (VTT is from MS) দিয়ে লেআউট করতে হয়। লেআউট মানে কোন অক্ষরের পাশে কোনটা বসলে কী চেহারা দেখাবে। যেমন ক হসন্ত ষ লিখলে ক্ষ দেখায় (মেমরিতে কিন্তু ক ্ ষ থাকে)। এ কাজটা সম্পর্কে আমার খুব বেশী ধারনা নেই। আপনি ভিটিটি ফোরামে যোগ দিলে অনেক কিছু জানতে পারবেন। আর বাংলাদেশে যারা এ কাজ করেছে (অমি আজাদ) তারাও সাহায্য করতে পারবে।

QUOTE

আমি ইতিমধ্যে বিভিন্ন ওয়েব সাইট ঘেটে শুধু ওপেন টাইপ আর ট্রুটাইপ এর মধ্যাকার পার্ধক্য ই শুধু জানি। আমি খুব সহজে ফন্ট তৈরি করার নিয়ম , পারলে কোন সফটওয়ার যা দিয়ে সহজে ফন্ট তৈরি করা যায় জানতে চাচ্ছি।

উত্তর উপরে দিয়েছি।

QUOTE

আর আমি হিন্টিং এর ব্যপারেও জানতে আগ্রহী। আচ্ছা আমি যদি আরও শর্ট কার্টে কোন ফন্ট না বানিয়ে ওপেন সোর্স ফন্ট লোহিত কে হিন্টিং করতে চাই তাহলে তাহলে আমাকে কি জানতে হবে।

আইনত কোন সমস্যা হবে না যদি আপনার হিন্ট করা ফন্টও জিপিএল হয়। জিপিএল এর মূল কথা হলো আপনি সেটা ব্যবহার করে কিছু বানালে সেটাও জিপিএল করতে হবে।

QUOTE

আমি এখন শুধু Java Mediocare পারি। আচ্ছা ভিস্তাতে কি বাংলা ফন্ট হিন্টিং করে দিবে ? তাহলেতো আমরা ইউনিকোডের হিন্টিং করা ফন্ট কিছুদিনের মধ্যেই পেয়ে যাব। সে ক্ষেত্রে অবশ্য আমি ফন্টের ব্যপারে হাত ধুয়ে ফেলাতেই বেশী আগ্রহী হব। কারণ শুধু শুধু আদার ব্যপারীর জাহাজের খবর নিয়ে কাজ কি।

আমি নিশ্চিত জানি না। মাইক্রোসফটে কাজ করে এমন কেউ বলতে পারবে। তবে আমার ধারনা, তারা দিবে না। কারন, ফন্ট হিন্টিং এর একটা বিকল্প আছে, সেটা হলো ভালো টেক্সট রেন্ডারিং এলগরিদম। যেমন লাইনাক্সে আছে। হিন্টিং এর অনেকটা কাজ সেখানে করে ফেলা যায়। আরেকটা বিকল্প হলো মাইক্রোসফটের ক্লিয়ার টাইপ টেকনলজি যেখানে প্রতিটি পিক্সেলের লাল, সবুজ, নীল অংশ নিয়ণ্ত্রণ করা হয়। এটা কেবল এলসিডিতে কাজ করলেও, এলসিডির ব্যবহার দিন দিন বাড়ছে, তাই হিন্টিং এর পেছনে সময় ব্যয় করার সম্ভাবনা কম।

আমাকে একটা ইমেল দিন, alamgir99 [at] gmail [dot] com, আমি কিছু ডকুমেন্ট দিতে পারি।

আলমগীর
shubhra
QUOTE(alamgir @ Sep 20 2006, 06:51 PM) *

বাবারে!! এত হ্যাঁপা। তাই তো বলি free bangla font এত কম কেন !!

ershad6

আপনাকে অনেক ধন্যবাদ বিস্তারিত ভাবে জানানোর জন্য,
আপনি সবার উত্তরই দেন আমারটারও দিবেন, আশা করেছিলাম এবং ফলাফল পেলাম, আপনাকে আবারো ধন্যবাদ। যদিও আমি মনে করি ইন্টারনেটে ফোরামে প্রশ্ন উত্তর দিয়ে আপনার কোন উপকার নাই বা প্রয়োজনও নাই তবুও আপনি ইন্টারনেটে ফোরামে যে সময় দেন তার জন্য ধন্যবাদ।
আমি নতুন মেম্বার বা আমার সারাবছর ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান থাকেনা। তবে আমার কিছু বক্তব্য নিম্নরূপ:
উন্মূক্ত চিন্তাকে ফোরাম থেকে ব্যান করাটাকে আমি সমর্থন করি না বা অমি আজাদের জন্য PM অপশনটাকেও নাকি বন্ধকরা হয়েছে তাও আমি সাপোর্ট করি না। অভ্র সফটওয়ার একটি প্রাইভেট প্রপার্টি, আমি সারভাইভাল অফদি ফিটেস্ট থিওরিতে বিশ্বাস করি, ভালকে হাজার চেস্টাতেও হারানো যাবে না, আর যারা সহজে বিভ্রান্ত হয়ে যায় তাদেরও সারভাইব করার সম্ভাবনা কম বা ভাল থেকে বঞ্চিত হবে বা তাদের ভাল দরকারই নেই। তাই আমি মনে করি ভাল, খারাপ, উদ্ধত্তপূর্ণ (যদি আপনারা তা মনে করেন) সব রকমের মন্তব্যই মোকাবেলা করা উচিত (যদি হাতে সময় থাকে) না থাকলেও অবহেলা করা যায় কিন্তু কাউকে ব্যান করার আমি বিরুদ্ধে।
এটা আমার ক্ষুদ্র চিন্তার ফসল। আমি অবশ্য এর কোন উত্তর আশা করছিনা।

ershad6

আলমগীর ভাই/ স্যার,
আমার আরও কিছু প্রশ্ন আছে যা আমি জানতে চাই,
বিজয় একুশে ইউনিকোড সফটওয়ার দিয়ে হুবহু বিজয়ের সনাতন কি বোর্ড এর মত করে ইউনিকোড ফন্ট সুতন্নিবাংলাওএমজে দিয়ে লেখা যায়। অর্থাৎ “কো” লিখতে এ-কার তারপর ক তারপর আকার দিয়ে লেখা যায়। অভ্রর মত ক লিখে ওকার দিতে হয়না। একটি মেলায় মোস্তফা জব্বার সাহেবের (মোস্তফা জব্বার সাহেব জিন্দাবাদ) সাথে আমার কথা হয়েছিল এবং তিনি বলেছিলেন বিবিসি বাংলার কাছে তিনি অনেক টাকা দিয়ে বিজয় একুশে সফটওয়ার বিক্রি করেছেন। তিনি বলেছিলেন এটা ইউনিকোড সাপোর্টেড সফটওয়ার এবং ফন্টও তাই। আমি সফটওয়ারটা অনেক দামী হওয়াতে প্রশিকা ইউনিকোড কিনি ১০০০ টাকা দিয়ে কিন্তু ওটাতে অনেক সমস্যা হওয়াতে আমি এখন অভ্র ব্যবহার করি কিন্তু অভ্রের সাথেদেয়া কোন ফন্ট ব্যবহার করিনা স্ক্রীনে সুন্দর দেখায় সেজন্য একুশে লোহিত ব্যবহার করি ওয়েব পেজে বাংলা দেখার জন্য (ie তে ফন্ট অপশনে যেয়ে বেঙ্গলী সিলেক্ট করে একুশে লোহিত সিলেক্ট করতে হবে, অপেরাতে টুলস/প্রফারেন্ট/এডভান্সড/ফন্ট/ইন্টারন্যাশানাল ফন্টস এ যেয়ে বেঙ্গলী সিলেক্ট করে একুশে লোহিত সিলেক্ট করতে হবে আর ফায়ার ফক্সে টুলস/ অপশন/ কনটেন্ড এ ফন্ট এডভান্সড এ যেয়ে বেঙ্গলী সিলেক্ট করে একুশে লোহিত সিলেক্ট করতে হবে, ভাইও বোনেরা বাংলা এরচেয়ে ভাল আর কোন ফন্টে স্ক্রীনে লেখা সুন্দর দেখতে পাবেন না ১০০% গ্যারান্টি যেটা দিচ্ছে আমার ৯ বছরের হুলুস্থূল ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা যেটা অসাধারন এর ব্যতিক্রম হলে জানান বৈশাখী ইউনিকোড টা তো আবার পুরোপুরি ইউনিকোড না আর শুধু বৈশাখীটা আসকি তে করা, আলপনার উদ্ভাদকের সাথেও মনে হয় আমি কথা বলেছিলাম একটি মেলাতে) আর আমার ছোট খাট ব্যক্তিগত কাজে প্রিন্টের জন্য বিবিসি বাংলা থেকে সুতন্নি বাংলা ওএমজে ফন্টটি ডাউনলোড করে ব্যবহার করি। সুতন্নি বাংলা ওএমজে ফন্টটি এক কথায় ফাটা ফাটি চমৎকার, বলে শেষ করা যাবে না। আমার কথা হল অভ্র দিয়ে সুতন্নি বাংলা ওএমজে ফন্টটে চমৎকার লেখা যায় কোন সমস্যা ছাড়া কিন্তু লিখতে হয় ফনেটিক ভাবে যা বিরক্তি কর যা আমি উপরে বলেছি কিভাবে। আবার বিজয় একুশে দিয়েও হুবহু বিজয় লেআউটে লেখা যায় মানে সনাতন পদ্ধিতে, আমি মেলাতে ট্রাইকরে ছিলাম কিন্তু ৫,০০০ টাকা হওয়ায় কিনতে পারিনি। আমি একটি লেখাতে মনে হয় (অমি আজাদের হবে হয়ত) পড়েছি যে উনার কিবোর্ড দিয়ে লেখা ওয়েব পেজে ঠিকমত দেখাবে না তাহলে বিবিসি বাংলা সাইটা আমি সুস্পস্ট কোন সমস্যা ছাড়া কিভাবে দেখছি। ওটাতো নিশ্চয় বিজয় একুশে সফটওয়ার দিয়ে লেখা এবং সনাতন বিজয় কিবোর্ড দিয়ে লেখা। যদি বিজয় একুশে দিয়ে ইউনিকোডে লিখা যায় তাহলে অভ্র দিয়ে কেন বিজয় কিবোর্ডের মত লিখা যাবেনা , সেটাকি কপিরাইট আইনের জন্য নাকি অন্য কোন সমস্যা আছে। শুধু কপি রাইট আইনের জন্য হলে এবং বিজয় একুশে সফটওয়ারটা যদি পুরোপুরি ইউনিকোড সাপোর্টেড হয় তাহলে নতুন করে টাইপিং না শিখে কস্ট করে ৫,০০০ টাকা জোগার করে বিজয় একুশে সফটওয়ার টা কিনেফেলাই কি উচিত। আপনি একটা উপদেশ দিন। অভ্রকে আমি অবহেলা করছিনা কিন্তু শত চেস্টা করেও আমার বিজয়ে যেখানে বাংলা টাইপিং স্পীড ৩৫ শব্দ পার মিনিট সেখানে অভ্র অবস্খা খুবই খারাপ যদিও আমি ইউনিকোডে লেখা শুরু করেছি আলপনা ইউনিকোড দিয়ে বহু আগে সেটাতেও অভ্রের মত করে অল্টারড বিজয় লেআউট দিয়ে লিখতে হত। ধন্যবাদ।

alamgir
QUOTE(ershad6 @ Sep 20 2006, 09:32 PM) *

আপনাকে অনেক ধন্যবাদ বিস্তারিত ভাবে জানানোর জন্য,
আপনি সবার উত্তরই দেন আমারটারও দিবেন, আশা করেছিলাম এবং ফলাফল পেলাম, আপনাকে আবারো ধন্যবাদ। যদিও আমি মনে করি ইন্টারনেটে ফোরামে প্রশ্ন উত্তর দিয়ে আপনার কোন উপকার নাই বা প্রয়োজনও নাই তবুও আপনি ইন্টারনেটে ফোরামে যে সময় দেন তার জন্য ধন্যবাদ।

সবার উত্তরই দিই না, আমি যে জিনিষ একটু জানি, তাই নিয়ে কথা বলি, এর বাইরে না যাওয়ার চেষ্টা করি। ফোরামে আমি আমার অবসর কাটাই।

QUOTE

আমি নতুন মেম্বার বা আমার সারাবছর ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান থাকেনা। তবে আমার কিছু বক্তব্য নিম্নরূপ:
উন্মূক্ত চিন্তাকে ফোরাম থেকে ব্যান করাটাকে আমি সমর্থন করি না বা অমি আজাদের জন্য PM অপশনটাকেও নাকি বন্ধকরা হয়েছে তাও আমি সাপোর্ট করি না। অভ্র সফটওয়ার একটি প্রাইভেট প্রপার্টি, আমি সারভাইভাল অফদি ফিটেস্ট থিওরিতে বিশ্বাস করি, ভালকে হাজার চেস্টাতেও হারানো যাবে না, আর যারা সহজে বিভ্রান্ত হয়ে যায় তাদেরও সারভাইব করার সম্ভাবনা কম বা ভাল থেকে বঞ্চিত হবে বা তাদের ভাল দরকারই নেই। তাই আমি মনে করি ভাল, খারাপ, উদ্ধত্তপূর্ণ (যদি আপনারা তা মনে করেন) সব রকমের মন্তব্যই মোকাবেলা করা উচিত (যদি হাতে সময় থাকে) না থাকলেও অবহেলা করা যায় কিন্তু কাউকে ব্যান করার আমি বিরুদ্ধে।
এটা আমার ক্ষুদ্র চিন্তার ফসল। আমি অবশ্য এর কোন উত্তর আশা করছিনা।

এ প্রসঙ্গটা না টানলে খুব ভালো হতো। উন্মুক্ত বা অমির পোস্টগুলো হজম করা কঠিন।

আলমগীর
alamgir
QUOTE

বিজয় একুশে ইউনিকোড সফটওয়ার দিয়ে হুবহু বিজয়ের সনাতন কি বোর্ড এর মত করে ইউনিকোড ফন্ট সুতন্নিবাংলাওএমজে দিয়ে লেখা যায়। অর্থাৎ “কো” লিখতে এ-কার তারপর ক তারপর আকার দিয়ে লেখা যায়। অভ্রর মত ক লিখে ওকার দিতে হয়না।

আমি অন্য কোথাও বলেছি, এটি তত্বীয়ভাবেই সম্ভব না। জব্বার সাহেবের সফটওয়ার দিয়ে আপনি যখন, ে ক া লিখেন তখন তা কীবোর্ডে এক নাগাড়ে লিখতে হবে। যদি আগে থেকে কোন ে ক তে মাউস নিয়ে গিয়ে া দেন তা হলে আর কো পাবেন না। বিজয় একুশে কীবোর্ড থেকে টাইপ করা অক্ষরগুলোর ক্রম পরিবর্তন করে, এটা তখনই সম্ভব যখন আপনি একাধারে টাইপ করেন।
অভ্র রেফ এর বেলায় এই সুবিধা দেয়। কাজেই অন্য অক্ষরগুলোতেও দিতে পারবে। তাদের কাছে দাবী করুন।

QUOTE

একটি মেলায় মোস্তফা জব্বার সাহেবের (মোস্তফা জব্বার সাহেব জিন্দাবাদ) সাথে আমার কথা হয়েছিল এবং তিনি বলেছিলেন বিবিসি বাংলার কাছে তিনি অনেক টাকা দিয়ে বিজয় একুশে সফটওয়ার বিক্রি করেছেন। তিনি বলেছিলেন এটা ইউনিকোড সাপোর্টেড সফটওয়ার এবং ফন্টও তাই। আমি সফটওয়ারটা অনেক দামী হওয়াতে প্রশিকা ইউনিকোড কিনি ১০০০ টাকা দিয়ে কিন্তু ওটাতে অনেক সমস্যা হওয়াতে আমি এখন অভ্র ব্যবহার করি

আমার দৃষ্টিতে জব্বার সাহেব খুব সুবিধার মানুষ নন, বিষেশত তার অতীত সে কথা বলে না। আমি বিজয় একুশে পরীক্ষা করে দেখিনি, তাই কোন মন্তব্য করতে পারছি না।

QUOTE

কিন্তু অভ্রের সাথেদেয়া কোন ফন্ট ব্যবহার করিনা স্ক্রীনে সুন্দর দেখায় সেজন্য একুশে লোহিত ব্যবহার করি ওয়েব পেজে বাংলা দেখার জন্য (ie তে ফন্ট অপশনে যেয়ে বেঙ্গলী সিলেক্ট করে একুশে লোহিত সিলেক্ট করতে হবে, অপেরাতে ........................
ভাইও বোনেরা বাংলা এরচেয়ে ভাল আর কোন ফন্টে স্ক্রীনে লেখা সুন্দর দেখতে পাবেন না ১০০% গ্যারান্টি যেটা দিচ্ছে আমার ৯ বছরের হুলুস্থূল ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা যেটা অসাধারন এর ব্যতিক্রম হলে জানান

অভ্রর নিজের কোন ফন্ট নাই। যে ফন্টগুলো অভ্রর সাথে যায়, সেগুলো ফ্রি। অধিকাংশ একুশের বানানো। লোহিতের বদলে আপনি মুক্তি চেষ্টা করে দেখতে পারেন।

QUOTE

বৈশাখী ইউনিকোড টা তো আবার পুরোপুরি ইউনিকোড না আর শুধু বৈশাখীটা আসকি তে করা, আলপনার উদ্ভাদকের সাথেও মনে হয় আমি কথা বলেছিলাম একটি মেলাতে) আর আমার ছোট খাট ব্যক্তিগত কাজে প্রিন্টের জন্য বিবিসি বাংলা থেকে সুতন্নি বাংলা ওএমজে ফন্টটি ডাউনলোড করে ব্যবহার করি। সুতন্নি বাংলা ওএমজে ফন্টটি এক কথায় ফাটা ফাটি চমৎকার, বলে শেষ করা যাবে না।

বৈশাখী কেবল স্ক্রীনের জন্য, ছাপার জন্য নয়! আর আমি শুনেছি রঞ্জু সাহেব বাংলাদেশে কোন একটা মোবাইল ফোন কোম্পানিতে কাজ করছেন এখন।

QUOTE

আমার কথা হল অভ্র দিয়ে সুতন্নি বাংলা ওএমজে ফন্টটে চমৎকার লেখা যায় কোন সমস্যা ছাড়া কিন্তু লিখতে হয় ফনেটিক ভাবে যা বিরক্তি কর যা আমি উপরে বলেছি কিভাবে। আবার বিজয় একুশে দিয়েও হুবহু বিজয় লেআউটে লেখা যায় মানে সনাতন পদ্ধিতে, আমি মেলাতে ট্রাইকরে ছিলাম কিন্তু ৫,০০০ টাকা হওয়ায় কিনতে পারিনি।

উত্তর উপরে দিয়েছি।

QUOTE

আমি একটি লেখাতে মনে হয় (অমি আজাদের হবে হয়ত) পড়েছি যে উনার কিবোর্ড দিয়ে লেখা ওয়েব পেজে ঠিকমত দেখাবে না তাহলে বিবিসি বাংলা সাইটা আমি সুস্পস্ট কোন সমস্যা ছাড়া কিভাবে দেখছি। ওটাতো নিশ্চয় বিজয় একুশে সফটওয়ার দিয়ে লেখা এবং সনাতন বিজয় কিবোর্ড দিয়ে লেখা।

কোথাও কোন জাদু নেই। সফটওয়ার বলুন আর ফন্ট বলুন। ওয়েবসাইট (ইউনিকোড ভিত্তিক) আপনি ঠিক দেখবেন যদি-
১. ওয়েব পেজটি সঠিক এনকোডিং এর হয় (সাধারনত ইউটিএফ ৮)
২. আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমে ইউনিকোড এনাবেলড থাকে ( IE ব্যতিক্রম)
৩. আপনার কম্পিউটারে অন্তত একটি ফন্ট থাকে যাতে বাংলা অক্ষর আছে।

কোন সফটওয়ার দিয়ে সাইট তৈরী হয়েছে তা অবান্তর।

QUOTE

যদি বিজয় একুশে দিয়ে ইউনিকোডে লিখা যায় তাহলে অভ্র দিয়ে কেন বিজয় কিবোর্ডের মত লিখা যাবেনা , সেটাকি কপিরাইট আইনের জন্য নাকি অন্য কোন সমস্যা আছে।

অভ্র দিয়ে যাবে না কেন, যাবে। মেহেদিকে বলুন, তৈরী করে দিবে।

QUOTE

শুধু কপি রাইট আইনের জন্য হলে এবং বিজয় একুশে সফটওয়ারটা যদি পুরোপুরি ইউনিকোড সাপোর্টেড হয় তাহলে নতুন করে টাইপিং না শিখে কস্ট করে ৫,০০০ টাকা জোগার করে বিজয় একুশে সফটওয়ার টা কিনেফেলাই কি উচিত। আপনি একটা উপদেশ দিন।

আমি আপনাকে বিজয় কিনতে না করতে পারি না। আমার কথা হলো বিনামূল্যেই আপনি তা পেতে পারেন, অন্য কোন সফটওয়ার থেকে।

QUOTE

অভ্রকে আমি অবহেলা করছিনা কিন্তু শত চেস্টা করেও আমার বিজয়ে যেখানে বাংলা টাইপিং স্পীড ৩৫ শব্দ পার মিনিট সেখানে অভ্র অবস্খা খুবই খারাপ যদিও আমি ইউনিকোডে লেখা শুরু করেছি আলপনা ইউনিকোড দিয়ে বহু আগে সেটাতেও অভ্রের মত করে অল্টারড বিজয় লেআউট দিয়ে লিখতে হত।

আমি রঞ্জু সাহেবকে একাধিক ইমেল করেছিলাম এই ফোনিটিক ধারা নিয়ে। ইউনিকোড কোথাও বলে দেয়নি যে আমাদের ফোনেটিক টাইপ করতে হবে। কিন্তু ফোনেটিক করলে ব্যপারটা অনেক সহজ হয় প্রোগ্রামারদের জন্য। আপনাকে টাইপিং ধারা পাল্টাতে হবে না। নন - ফোনেটিক কী-ম্যাপিং এর সফটওয়ার ই পেতে পারেন। অভ্রের কাছে চান।

আলমগীর
Mehdi Hasan
আলমগীর ভাই,
কিছুদিন আগে বাংলা ভাইয়ের সাথে বিজয়ে লেখার এই Symbolic পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে আমার। আপনি অনেক পুরনো অভ্র ইউজার, আপনি জানেন আমি শুধু বসেই থাকি এজন্য যে কেউ কোন ফিচার দাবি করুক, যৌক্তিক হলে আমার দিতে কোন আপত্তি নেই। পরবর্তি ভার্সনে চাইলে নতুন একটা অপশনও রাখা যেতে পারে, যেখানে ইউজার চাইলে বাংলার Old Typing Style দিয়ে লিখতে পারবে।

কিন্তু বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত? অভ্রর বেশিরভাগ ইউজার এই নতুন প্রজন্ম, যারা কোন বিজ্ঞাপন ছাড়া অভ্র কীবোর্ড কে ইন্টারনেট ঘেটে খুঁজে বের করতে পারে, খুব সহজে ফোনেটিক পদ্ধতিতে লিখে যেতে পারে (আমার পরিচিত কিছু প্রফেশনাল টাইপিস্টকে অভ্র দিয়েছিলাম, ফোনেটিক তাদের মাথায় ঢুকে না!)। এমনিতেই ফিচার আর অপশনের জন্য অভ্র দিন দিন জটিল হয়ে যাচ্ছে। এই Old Typing Style ঠিক কত পার্সেন্ট মানুষের জন্য বলতে পারেন?
alamgir
QUOTE(Administrator @ Sep 21 2006, 02:20 PM) *

কিন্তু বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত? অভ্রর বেশিরভাগ ইউজার এই নতুন প্রজন্ম, যারা কোন বিজ্ঞাপন ছাড়া অভ্র কীবোর্ড কে ইন্টারনেট ঘেটে খুঁজে বের করতে পারে, খুব সহজে ফোনেটিক পদ্ধতিতে লিখে যেতে পারে (আমার পরিচিত কিছু প্রফেশনাল টাইপিস্টকে অভ্র দিয়েছিলাম, ফোনেটিক তাদের মাথায় ঢুকে না!)। এমনিতেই ফিচার আর অপশনের জন্য অভ্র দিন দিন জটিল হয়ে যাচ্ছে। এই Old Typing Style ঠিক কত পার্সেন্ট মানুষের জন্য বলতে পারেন?

সবাই ইউনিকোডের গুণগান করে। আমি একজনকে ইউনিকোডের এই সমালোচনাটা লিখেছিলাম বেশ আগে, এ প্রসংগে শেয়ার করতে পারি:
১. বাংলা টাইপের প্রয়োজন হয় কোথায়? প্রথমত যারা প্রকাশনার (বিশেষ করে পুস্তক, পত্রিকা) সাথে জড়িত। মোট ব্যবহারের ৮০ ভাগের উপরে তাদের জন্য। ইউনিকোড তাদেরকে কী সুবিধা দিলো যা তারা প্রচলিত পদ্ধতিতে পাচ্ছিল না? প্রকাশনার সাথে জড়িত, যাদের জীবিকা আসে টাইপ করে, তাদের কতজন বাংলা ভাষার সমস্ত ব্যকরণ জানবে? আপনি আমিই তো জানি না। চন্দ্রবিন্দু যে ব্যঞ্জন বর্ণের কারের পরে বসে এ নিয়মটা আমি এই সেদিন জেনেছি! মানেটা কী দাঁড়াল, ভাষার জন্য আমরা, আমাদের সুবিধার জন্য ভাষা না। আর ইউনিকোডের সব নিয়ম দিয়েও তো বাংলা ভাষাকে বাধাঁ যায় না।

অপর প্রধান ব্যবহার হলো, ডেটাবেস, গবেষণার কাজ ইত্যাদিতে। ইউনিকোড কী বিশেষ সুবিধা দিচ্ছে এক্ষেত্রে? সবাইকে বাংলা বিশেষজ্ঞ হতে হবে এখন। হতে পারলে ভাল। আপনার মত আরো অনেকে বাংলায় গোল্লা পেয়েছে, তাদের কী হবে?

২. আমরা নিজেরা, কোন কোড কি তৈরী করতে পারতাম না? এখন ইউনিকোডে যা আছে তা ভারতীয়দের ICS কোড। ভারতীয়রা তাদের অন্য সব ভাষার সাথে মিল রেখে বাংলার এই অবস্থা করেছে। যেসব লোক একাজের সাথে জড়িত ছিল তাদের দরদ ভাষার চাইতে কম্পউটারের প্রতি বেশী ছিল। কম্পিউটারে প্রয়োগ সহজ করার জন্য তারা ভাষার বোঝাটা ব্যবহারকারীর উপর দিয়ে দিয়েছে। ভারতে কতজন লোক বাংলার সাথে জড়িত?

৩. আপনি নব বাংলার প্রতিবাদ কেন করেন? এটাকে ভাষার প্রতি অত্যাচার বা বলেন কেন? মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, অনেক দেশই তো ইংরেজী বর্ণে তাদের ভাষা লিখছে! প্রতিবাদ করেন এ কারনে যে আমাদের মধ্যে ইগো বা সেরকম কিছু একটা বেশী! আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম এটা স্মরণ করতে লজ্জা হয়। ইউনিকোড কি তাই স্মরণ করিয়ে দিলো না?

৪. আপনি এবার একটু ভাবুন, বাংলা আমেরিকার মূল ভাষা হলে কী হত? আমাদের সব মিলিয়ে ৩০০ বর্ণের জায়গা হয়নি ইউনিকোডে, কারন চীন ও জাপান অনেকটা নিয়ে নিয়েছে। চীনা ট্র্যাডিশনাল ও সিমপ্লিফায়েড দুইটিই স্থান পেয়েছে! কানজি, হিরাগানা, কাতাগানা সব। এটা কী অপচয় না অন্য কিছু?

ইংরেজি বড় ও ছোট বর্ণের মধ্যে ব্যকরণগত পার্থক্য কী? কেন উভয় সেটই কোডে জায়গা পেল? বড় বর্ণগুলো বিশেষ ক্ষেত্রে ছোট বর্ণের পরিবর্তিত রূপ নয় কী? যে যুক্তিতে সংযুক্ত বর্ণ বাদ পড়েছে, সেই যুক্তিতে ইংরেজী বড় বর্ণ বাদ পড়া উচিত। আরবি প্রেজেন্টেশন ফর্ম কোন যুক্তিতে স্থান পায়?

আমেরিকান আদিবাসীদের জন্য নির্ধারিত বর্ণে অনেক ইংরেজি (ল্যাটিন) বর্ণ আছে। আপনি যদি ইউনিকোডের সব ভাষার তালিকার দিকে তাকান তাহলে বোঝবেন, বাংলা ভাষার প্রতি কতটা অবিচার হয়েছে।

৫. কম্পউটার এসেছে আমাদের কাজকে সহজ করার জন্য। বাংলা লিখা কী এখন সহজ হয়েছে? আমি কেবল লিখার কথা বলছি। অন্য কেউ সেটা দেখতে পেল কী না পরের কথা। সহজ হয়েছে, আমাদের মত লোকদের জন্য যারা শখ করে কিছু লিখি। যারা জীবিকার তাগিদে লেখে, তাদের বেলায় নয়। তারা তাদের মতো লিখে যাবে- কম্পউটারের কাজ হোক সেটা ইউনিকোড বা যা কিছু ইচ্ছা দিয়ে বোঝতে।

৬. আগামী ৫/৬ বছরে সবাই হু হু করে ইউনিকোড ব্যবহার করতে শুরু করবে এটা ভাবার কোন যুক্তি নেই। ইউনিকোডের ব্যবহার ওয়েবে বাড়বে, এটা নিশ্চিত কিন্তু প্রকাশনার কাজে? খুব সন্দেহ আছে। আমাদের কোন দৈনিক পত্রিকা ইউনিকোড ভিত্তিক সাইট করেছে?

@মেহেদী
কাজেই:
পুরোনো প্রথা হয়ত অনেকে পছন্দ করবে। সে ক্ষেত্রে আবার জব্বার সাহেবে ধাতানি শুনতে হবে তার কীবোর্ড লেআউট নকল(?) করার জন্য। কতজন পুরোনো প্রথার অনুরোধ করলে আপনারা অভ্রতে সেটা যোগ করতে পারবেন আর জব্বার সাহেবের ধাতানি হজম করতে পারবেন সেটা আপনাদেরকে বিবেচনা করতে হবে।

আলমগীর

ershad6

আলমগীর ভাই/স্যার, আপনাকে আবারও অনেক ধন্যবাদ বিস্তারিত ভাবে জানানোর জন্য।

আমি আপনার সম্পর্কে যা জেনেছি তাতে আপনার অবসর সয়ম পাওয়া খুবই কঠিন, তারপরেও সময় করে বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ।

মুক্তি ফন্ট দিয়ে স্ক্রীনে স্টানর্ডাড ভাবে (ক্লিয়ার টাইপ নয়) সি আর টি মনিটরে একুশে লোহিতের মত স্পস্ট করে দেখা যায় না।( আমার মনিটর ফিলিপস 107 C6 এটি CRT monitor) কেমন ঘোলাটে মানে ক্লিয়ার টাইপের মত দেখায়। ক্লিয়ার টাইপ আমি পছন্দ করিনা। তাই আমার কাছে একুশে লোহিতই সেরা। আমি বাংলাদেশের যত ফন্ট পাওয়া যায়, বিজয়, বসুন্ধরা, প্রশিকা, ময়না, বৈশাখী, ওপেন সোর্স , আরও অনেক সব ফন্ট ই ট্রাই করে দেখেছি।

মেহেদি ভাই,
অভ্রদিয়ে সনাতন বিজয় কি বোর্ড লেআউট এর মত করে লিখা যায় এররকম একটি অতিরিক্ত কিবোর্ড লেআউট "ইউনিবিজয় ক্লাসিক" অভ্রের সাথে দিবার জন্য যারপরনাই অনুরোধ করছি। আর আপনাকে জানানো হয় নি আমি কিন্তু অভ্রের শুরু থেকে এর সম্পর্কে খোজ খবর নিয়ে আসছি। কিন্তু বহু আগে আমি অভ্র ডাউনলোড করে ব্যবহার করে আমার পছন্দ হয়নি। কিছুদিন পরপরই আমি সব রকম সফটওয়ার ডাউনলোড করে দেখি কিন্তু অভ্র আর ডাউনলোড করা হয়নি। কিন্তু কিছুদি আগে অভ্র ডাউনলোড করে আমি রীতিমত চমৎকৃত হয়েছি আপনার অভ্র সফটওয়ার এর ক্ষমতা, এর ডকুমেন্টেশন, বিস্তারিত সাপোর্ট দেখে। তবে আমি এত রকম ভাবে বাংলা লিখার বিপক্ষে শুধু এক ভাবে কম্পিউটারে বাংলা লিখার পক্ষে এবং আমি বিজয় কিবোডের্র পক্ষে যেখানে সুযোগ পাই সেখানেই আমি এ কথাই বলি। যারা কস্ট করে ইংরেজি টাইপ শিখেন আর বাংলা টাইপ শিখেন না তাদের জন্য কোন সুযোগ দেওয়ার আমি বিপক্ষে। আমি আপনার, আপনার সাহায্যকারীদের (যদি থাকে) ও অভ্রের উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং এর প্রচারের জন্য ব্যপক ব্যবস্থানেবার ও অনুরোধ করছি। আমি আমার বন্ধুদের ও পরিচিত জন সবাইকেই অভ্রের কথা জানিয়েছি। এবং তাদের সরাসরি download.com এর লিংক দিয়ে দিয়েছি বা download.com এ গিয়ে avro লিখে সার্চ দিতে বলেছি, তাই তাদের কস্ট করে রেজিস্ট্রেশন করতে হবে না।

ডাটা সফটের একুশে সফটওয়ারে বিজয় লেআউট দেয়া আছে কিন্তু আমার মনে হয় সেটা ইউনিকোড নয়। কারন ইউনি কোডের ফন্ট বৃন্দা বা অন্য কোন ফন্ট দিয়ে তাতে লিখা যায় না।

সর্বশেষ:
মোন্তফা সাহেবের ধাতানি আমাকে দিয়ে শীল্ড দিবেন। বিজয় কিবোর্ড লেআউট টা যে আমার কত প্রিয় তা আমি ভাষায় বুঝাতে পারবনা এবং এর জন্য মোস্তফা জব্বার সাহেব আমার অতি প্রিয় একজন মানুষ। সুতরাং তার কি বোর্ড লে আউট নকল করার ধাতানি সব আমার উপর দিয়ে দিবেন।

Concerned User
Sutonny EMJ কী ইউনিকোডে পাওয়া যায়?

আপনার কাছে ফন্টটি থাকলে জানান দয়া করে ।
shubhra
QUOTE(Concerned User @ Sep 22 2006, 11:20 AM) *
Sutonny EMJ কী ইউনিকোডে পাওয়া যায়?

আপনার কাছে ফন্টটি থাকলে জানান দয়া করে ।

এখান থেকে পেতে পারে । তবে True type।

ershad6

@Concerned User

এখান থেকেও পেতে পারেন
http://www.bbc.co.uk/bengali/includes/font...nyBanglaOMJ.ttf

Concerned User
QUOTE(ershad6 @ Sep 22 2006, 12:21 PM) *

@Concerned User

এখান থেকেও পেতে পারেন
http://www.bbc.co.uk/bengali/includes/font...nyBanglaOMJ.ttf

থ্যাংকইউ, কিন্তু আমি Sutonny EMJ খুঁজছি!

Sutonny OMJ আছে আমার কাছে ।

ershad6

@Concerned user

poster_oops.gif

sorry.

Concerned User
@ ershad6

it's alright

তবে, Sutonny EMJ (Unicode Version) কোথাও পেলে জানাবেন দয়া করে ।
Bangla Bhai
আলমগীর ভাই,
আপনার সব লেখাগুলোই পড়লাম, তবে কিছু কিছু ব্যাপারে আমার দ্বিমত আছে... সময় না থাকার জন্য আপাততঃ লিখতে পারছি না...

আর আমি একটা ফন্ট তৈরীর কাজ করছি তবে কচ্ছপের গতিতে...

IPB Image
ershad6

আলমগী স্যার /ভাই,
আমিতো জানি ইউনিকোড দুই বাইটের মানে ৬৫,৫৩৬ টি ক্যারেক্টার সেখানে জায়গা হবার কথা। এবং আমার মনে হয় ইউনিকোডে এখনও হাজার হাজার খালি এড্রেস পড়ে আছে তাহলে নতুন ক্যরেক্টা সেখানে জায়গা দেবার অসুবিধা কোথায়। তাদের সেখানে জায়গা না হলে ইউনিকোড কে তিন বাইটের বানিয়ে সেখানে প্রয়োজনীয় অক্ষর জায়গা দিতে হবে। না হলে ইউনিকোডের বন্ধ দরজা ভেঙ্গে ফেলা হবে এবং সেক্ষেত্রে বিরোধীদলীয় নেতা নেত্রীদের আমাদের সাথে নিতে হবে। বাংলাদেশের বাংলার কোন দাবী থাকলে ইউনিকোড ওয়ালাদের সেটা মেনে নেওয়া উচিত। বিশ্বের অন্যতম গরীব লোকদের অন্যতম বৃহৎ ভাষার প্রতি কোন রকম অবহেলা মেনে নেওয়া হবে না। শুধুমাত্র বানিজ্যিক নীতিতে ভাষাকে বিভাজন করা মানি না মানব না। তবে সুখের কথা হল আমি ক্ষমতাধর লোকে পরিণত হলে সব সমস্যার সমাধান করা হবে। কোন কিছুই দেরি হয় নি। তবে একটু পিছিয়ে আছি এই যা। ভালয় ভালয় সব সমস্যার সমাধান হওয়াই মূল কথা। আশা করি অচিরেই সব সমস্যা (যদি থাকে) দূর হয়ে যাবে। আলমগীর স্যার/ ভাই অস্ট্রেলিয়া থেকে যাবেন। মেহেদী ভাই হয়ত বিদেশ চলে যাবেন নয়ত আলপনার রঞ্জু ভাইয়ের মত কোন মোবাইল ফোন কম্পানিতে চাকুরি নিবেন, আমাদেরই তো সময় প্রবাহের হাল ধরতে হবে, আশা হারালে কিভাবে হবে। ওয়ারলড, নেঙ্কটা পাগল, কনসার্ন্ড ইউজার ওনারা আছেন না তাঁরা হাল ধরবেন। আমিতো পাসপোর্ট করে রেখেছি, আমি ডুবাই যাব।

(নো অফেন্স টু এনিওয়ান ট্রাইড টু এড লিটিল বিট হিউমার)

ershad6

আমার কম্পিউটার সম্পর্কিত কিছু অভিজ্ঞতা:

আমি যখন ৯৮ সালে প্রথম কম্পিউটার কিনি তখন বাংলা টাইপ শিখতে চাই। আমি একজন প্রফেশনাল টাইপিস্ট কে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বিজয় শিখতে বলেন। আমি তাকে এর কারন জিজ্ঞাসা করলে তিনি বলেন, এর সবচে সহজ পদ্ধতি আপনি আর পাবেন না। আপনি যদি অনেক টাইপ করতে চান তাহলে এটাই সেরা। আমি তখন বিভিন্ন রকমের টাইপিং লেআউট দেখে বিরক্ত হয়েছিলাম এবং কেন শুধু একটি টাইপিং লে আউট নেই সেজন্য কাকে দোষ দিব কাউকে খুজে পাচ্ছিলাম না। তাই আমি একমাত্র জাতীয় কিবোর্ডে টাইপিং শিখা শুরু করলাম। কিন্তু কিছুদিন পর আবিস্কার করলাম আমি যতই জাতীয় করিনা কেন বিজয় কি বোর্ডের মত সহজে বাংলা আর কোন ভাবেই সম্ভব না। এবং এত কি বোর্ড লেআউট থাকতে এটার জনপ্রিয়তার কারন বুঝলাম । এর পর আমি বিজয় এবং মোস্তফা জব্বারের ভক্ত হলাম।
Concerned User
QUOTE(Bangla Bhai @ Sep 22 2006, 03:30 PM) *
আলমগীর ভাই,
আপনার সব লেখাগুলোই পড়লাম, তবে কিছু কিছু ব্যাপারে আমার দ্বিমত আছে... সময় না থাকার জন্য আপাততঃ লিখতে পারছি না...

আর আমি একটা ফন্ট তৈরীর কাজ করছি তবে কচ্ছপের গতিতে...

IPB Image

বাংলা ভাই আপনার উদ্যোগ প্রশংসনীয় biggrin.gif । তবু বলি,

নতুন ফন্টের দরকার আছে ঠিকই । কিন্তু Existing
ফন্টের কোডিং বা ডিসপ্লে উন্নত করা আরো জরুরী ।

পুরনো একটা বাংলা বই কিনুন পল্টন বা নীলক্ষেত থেকে ।
সেটার টাইপফেস স্ক্যান করে সেটা মোডিফাই করুন ।
অনেক দ্রুত কাজ হবে ।

আমাদের (প্রিন্ট মিডিয়ায় ব্যাবহার হতে পারে )
ডেকোরেটিভ ফন্টের
থেকে
স্ট্যান্ডার্ড ফন্টের দরকার বেশি, ।
আমরা ইংরেজীতে যেমন টাইমস নিউ রোমান বা এরিয়াল
এ লিখি বেশি । কমিক স্যান্স আমাদের কাজে আসে কম,
বাংলাতেও ব্যাপারটা সেরকম ।

Concerned User
QUOTE(ershad6 @ Sep 23 2006, 01:58 AM) *

আমার কম্পিউটার সম্পর্কিত কিছু অভিজ্ঞতা:

আমি যখন ৯৮ সালে প্রথম কম্পিউটার কিনি তখন বাংলা টাইপ শিখতে চাই। আমি একজন প্রফেশনাল টাইপিস্ট কে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বিজয় শিখতে বলেন। আমি তাকে এর কারন জিজ্ঞাসা করলে তিনি বলেন, এর সবচে সহজ পদ্ধতি আপনি আর পাবেন না। আপনি যদি অনেক টাইপ করতে চান তাহলে এটাই সেরা। আমি তখন বিভিন্ন রকমের টাইপিং লেআউট দেখে বিরক্ত হয়েছিলাম এবং কেন শুধু একটি টাইপিং লে আউট নেই সেজন্য কাকে দোষ দিব কাউকে খুজে পাচ্ছিলাম না। তাই আমি একমাত্র জাতীয় কিবোর্ডে টাইপিং শিখা শুরু করলাম। কিন্তু কিছুদিন পর আবিস্কার করলাম আমি যতই জাতীয় করিনা কেন বিজয় কি বোর্ডের মত সহজে বাংলা আর কোন ভাবেই সম্ভব না। এবং এত কি বোর্ড লেআউট থাকতে এটার জনপ্রিয়তার কারন বুঝলাম । এর পর আমি বিজয় এবং মোস্তফা জব্বারের ভক্ত হলাম।

ইয়ে, আপনার সাথে একমত হতে পারলাম না ভাই । ঢেঁকি স্বর্গে গেলেও না কি ধান ভানে । ওকে । কিন্তু ধান ভানা কী তাকে সাজে? নতুন পরিবেশে তাকে নতুন রোল প্লে করতে হতে পারে ।

আমরা যখন রোমান কী বোর্ড (২৬ হরফ) ব্যাবহার করে বাংলা লিখছি তখন সেটার উপর বাংলা বর্নমালার নিয়ম না চাপানোই ভাল । ইংরেজি C, Q, X, W, Y বাদে ২১ হরফেরই সরাসরি বাংলা লিপ্যন্তর সম্ভব । যদিও আমাদের ছোট হাত, বড় হাতের লেখা নেই নেই, ইংরেজীতে আপার কেস লোয়ার কেস থাকায় আমাদের ই সুবিধা, d কে দ,ড; t ত, ট কঠিন, কোমল ধ্বনিতে দু'ভাবেই লিখতে পারছি ।

আপানরা যদি বেস্ট নন-ফোনেটিক লে আউট দেখতে চান তবে দয়া করে অক্ষর ২.০ দেখুন (http://www.bol-online.com/akkhor/html/scre
..._typr_tutor.gif)। এটা ২১ হরফেরই সদ্ব্যাবহার করেছে ।

কথাটা আমি এইজন্য বললাম যে আমি ছয় বছর বয়স থেকেই বাসার স্মিথ-করোনা টাইপরাইটারে (মানে QWERT কী বোর্ড, যা পিসিতেও স্ট্যান্ডার্ড কী বোর্ড) টুকটুক করতে অভ্যস্ত ! এবং আমি না, প্রায় সবাই আসলে কম্পিউটর কিনেই
ইংরেজীতে টাইপের জন্য কোথায় A, B, C, D, সেটা খুঁজে নেয়, |

ভাই, যখন আপনি একটা লেআউট বানাবেন, মনে রাখবেন শতকরা ৯০ ভাগ লোক আসলে
ইংরেজী লেআউট টা অল্পবিস্তর জানে । সেখানে থেকে সে বাংলা উচ্চারণটা আন্দাজ (Guess) করে নেয় । এটাই ন্যাচারাল ওয়ে I

কোন কিছুতে অভ্যস্ত হয়ে গেলে আমাদের সহজ ঠেকে তা । কিন্তু ডিজাইন করার সময় অ্যামেচার বা নভিসের চোখ থেকে দেখতে হবে আমাদের, 'ন্যাচারাল লজিক' ব্যাবহার করতে হবে । সম্ভব হলে লেআউট ফ্লেক্সিবল হতে হবে, যেন ইউজার নিজেই ডিফাইন করতে পারে তা ।

তবেই সেটাকে ইউজার ফ্রেন্ডলি লে-আউট বলতে পারি আমরা ।

দুঃখের বিষয়, মো.জ. এর লেআউট, এর কোনটাই নয় ।

ershad6

@ concerned user

ভাই, আপনার কথা বুঝলাম।
এইবার আমার কথা বলি।
বিজয়ের মত এত ভালভাবে তরিৎ গতিতে ফনেটিক বা অন্য কোন লেআউটে লিখা যায় না। আমি সব রকম পদ্ধতি পরীক্ষা করে বিজয় কে ১ম স্থান নির্ধারিত করে দিয়েছি। ফাইনাল বিজয় চ্যাম্পিয়ন, মানে সেরা, মানে বেস্ট।

এই বার আসেন আপনার qwert কি বোর্ড নিয়ে। আমি জানি না ইংরেজদের কাছে এটা কতটুকু ইউজার ফ্রেন্ডলি বা যদি কেউ এই কি বোর্ড পছন্দ না করে তা হলে তাদের জন্য কেন ইউজার ফ্রেন্ডলি আরও নতুন ইংরেজি কি বোর্ড দেওয়া হচ্ছে না। তার মানে ব্রিটিশ আমলের সেই ইংরেজ ঢেঁকি এখনও ধান ভাঙ্গছে। এটা নিয়ে ইংরেজ বা মাইক্রোসফটক উচ্চবাচ্য করেছে কিনা আমি জানি না, তবে তারা মেনে নিয়েছেন । আর এই qwert কি বোর্ড কে বানিয়েছেন তাও আমি জানি না।আমি শুধু জানি এই qwert শিখতে আমার মাথার ঘাম পায়ে পড়েছিল । a এর পর b কোথায় তাই আমি খুজে পেতাম না। কিন্তু এটা নিয়ে উচ্চবাচ্য আমরা করি না। যুঁত করে এই qwert কি বোর্ড আমরা শিখছি এবং বাংলার ব্যপারে চলে আসছে হাজার মত। welcome হাজার মত welcome। but only the best will prevail, as time goes it will decide which wins. And the pace and strategy to win the game Mustafa jabber has none of you have that. So, in the end Mustafa jabber will win definitely. Now every body wants to his system to work and get public attention. Mustafa jabber also doing his and as his follower, I am and will dictate to my crowd to practice bijoy keyboard. ইংরেজিতে লিখছি বলে মনে করবেন না যে আমি বাংলায় সহজে লিখতে পারি না। খুব সহজেই আমি বাংলায় ঘন্টার পর ঘন্টা লিখে যাই বিজয় কি বোর্ড দিয়ে।
সে জন্যই মেহেদি ভাইকে অনুরোধ করেছি অভ্রের সাথে যেন বিজয় কি বোর্ড লেআউট টা দিয়ে দেন।

Bangla Bhai
QUOTE(Concerned User @ Sep 23 2006, 08:59 AM) *

পুরনো একটা বাংলা বই কিনুন পল্টন বা নীলক্ষেত থেকে ।
সেটার টাইপফেস স্ক্যান করে সেটা মোডিফাই করুন ।
অনেক দ্রুত কাজ হবে ।

আমাদের (প্রিন্ট মিডিয়ায় ব্যাবহার হতে পারে )
ডেকোরেটিভ ফন্টের
থেকে
স্ট্যান্ডার্ড ফন্টের দরকার বেশি, ।
আমরা ইংরেজীতে যেমন টাইমস নিউ রোমান বা এরিয়াল
এ লিখি বেশি । কমিক স্যান্স আমাদের কাজে আসে কম,
বাংলাতেও ব্যাপারটা সেরকম ।

বই থেকে স্ক্যান করলে যে দ্রুত হবে সেটা আপনাকে কে বলেছে (!) blink.gif ....

আর আপনি একটু N এবং O এর অক্ষর দুটির দিকে নজর দেন এটাকে কি স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না?...
alamgir
QUOTE(ershad6 @ Sep 23 2006, 03:56 PM) *

@ concerned user
বিজয়ের মত এত ভালভাবে তরিৎ গতিতে ফনেটিক বা অন্য কোন লেআউটে লিখা যায় না। আমি সব রকম পদ্ধতি পরীক্ষা করে বিজয় কে ১ম স্থান নির্ধারিত করে দিয়েছি। ফাইনাল বিজয় চ্যাম্পিয়ন, মানে সেরা, মানে বেস্ট।

আপনি যখন কোন পরীক্ষণ করবেন, প্রথম কথা হলো আপনার ডাটা নিরপেক্ষ (unbiased) হতে হবে। "এই এন্টি ড্যানড্রাফ শ্যাম্পো শতকরা ৯৯% কার্যকর" - এটি কোন নির্ভরযোগ্য তথ্য নয়। কত জনের উপর পরীক্ষা করা হয়েছে, তাদের কতজন টাকা নিয়ে পরীক্ষা করতে রাজী হয়েছে ইত্যাদি বিষয় জানতে হবে। প্রথম আলো যে মতামত জরিপ দেয়, সেটার কোন নির্ভরযোগ্যতা নেই। কারন, বিশেষ এক শ্রেণীর পাঠক প্রথম আলো পড়ে, আমজনতা প্রথম আলো পড়ে না।

কাজেই কোন কিছু সঠিক বলে দাবী করতে হলে তা কতজনের উপর প্রয়োগ করা হয়েছে, তাদের কি ভিত্তিতে বাছাই করা হয়েছে সেট আগে জানা প্রয়োজন। আপনার একার বিজয় ভালো লাগে বলে সেটা বেস্ট এটা বলার সময় এখনও হয়নি।

আলমগীর
Concerned User
QUOTE(Bangla Bhai @ Sep 23 2006, 04:26 PM) *
QUOTE(Concerned User @ Sep 23 2006, 08:59 AM) *

পুরনো একটা বাংলা বই কিনুন পল্টন বা নীলক্ষেত থেকে ।
সেটার টাইপফেস স্ক্যান করে সেটা মোডিফাই করুন ।
অনেক দ্রুত কাজ হবে ।

আমাদের (প্রিন্ট মিডিয়ায় ব্যাবহার হতে পারে )
ডেকোরেটিভ ফন্টের
থেকে
স্ট্যান্ডার্ড ফন্টের দরকার বেশি, ।
আমরা ইংরেজীতে যেমন টাইমস নিউ রোমান বা এরিয়াল
এ লিখি বেশি । কমিক স্যান্স আমাদের কাজে আসে কম,
বাংলাতেও ব্যাপারটা সেরকম ।

বই থেকে স্ক্যান করলে যে দ্রুত হবে সেটা আপনাকে কে বলেছে (!) blink.gif ....

আর আপনি একটু N এবং O এর অক্ষর দুটির দিকে নজর দেন এটাকে কি স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না?...

আমি !!! biggrin.gif

বললেন না কচ্ছপের গতিতে এগোচ্ছে !!!

আর NO হরফ দুটো এমএস ওয়ার্ডে ফেলে দেখলাম ও দুটো আসলে টাইমস নিউ রোমান !!!

আমার মতে স্ট্যান্ডার্ড । biggrin.gif (হা ! হা!)

না, সিরিয়াসলি বলছি । এই মুহুর্তে আমার ডেস্কের একপাশে একটা জারে কিছু কালি মাখা সীসার টাইপফেস শোভা পাচ্ছে । হাত দিয়ে প্রেসের প্লেটে কমপোজ হতো সেগুলো । একজন প্রেস মালিক এবং পাবলিশারের উপহার ।

সে ভদ্রলোক পুরনো পত্রিকা আর পুরনো বই থেকে আমাকে দেখিয়েছিলেন বাংলা টাইপফেসের বিবর্তন, কোন কপিরাইটের ব্যাবস্থা ছিল না সেখানে । বরং কার 'ওয়ার্কশপ' থেকে এসেছে সেটাই বড় কথা ছিল । সবাই আগের জনের আইডিয়াকে ব্যাবহার করেছে, তাতে কারো মধ্যে কোন তিক্ততা সৃষ্টি হয়নি ।

এবং পরে তিনি আমাকে দেখিয়েছিলেন অনেকগুলো বাংলা ফন্ট যা প্রেসের প্রচলিত টাইপফেস থেকে এসেছে । আমার চোখে ঠিক আছে ।

তাই বললাম, No offence meant!!! bye2.gif

ershad6

আমি যদি USP10.DLL ফাইলটা আপডেট না করি যদি MSOffice 2003 এর টাই রাখি তাহলে দেখতে পাই পিওর ফনেটিক রীতি ব্যবহার করলে কি হয়।

Vrinda = ভ র ্ ত ্ স ন া = ভর্ত্সনা
Soliaman lipi = ভ র ্ ত ্ স ন া = ভর্ত্সনা
SuttonyOMJ = ভ র ্ ত ্ স ন া = ভর্ত্সনা
Ekushey lohit = ভ র ্ ত ্ স ন া = ভর্ত্সনা

আমার মনে হয় vrinda and soliaman lipi এখানে কাজ করছে।

Concerned User
[quote name='ershad6' date='Sep 23 2006, 03:56 PM' post='4113']

@ concerned user

ভাই, আপনার কথা বুঝলাম।
এইবার আমার কথা বলি।
বিজয়ের মত এত ভালভাবে তরিৎ গতিতে ফনেটিক বা অন্য কোন লেআউটে লিখা যায় না। আমি সব রকম পদ্ধতি পরীক্ষা করে বিজয় কে ১ম স্থান নির্ধারিত করে দিয়েছি। ফাইনাল বিজয় চ্যাম্পিয়ন, মানে সেরা, মানে বেস্ট।

শিওর! আপনি অভ্যস্ত । কিন্তু যে একেবারেই নতুন শিখছে তার কথা চিন্তা করুন ! আমি বলছি না আপনাকে বিজয় লেআউট ছাড়তে হবে এই লেআউট তো যেকোন ইন্টারফেসে রাখা যায়, তাই না ? biggrin.gif

আর এই qwert কি বোর্ড কে বানিয়েছেন তাও আমি জানি না।আমি শুধু জানি এই qwert শিখতে আমার মাথার ঘাম পায়ে পড়েছিল । a এর পর b কোথায় তাই আমি খুজে পেতাম না। কিন্তু এটা নিয়ে উচ্চবাচ্য আমরা করি না। যুঁত করে এই qwert কি বোর্ড আমরা শিখছি এবং বাংলার ব্যপারে চলে আসছে হাজার মত।

একবার QWERT শিখতে ঘাম ঝরেছে বলে কী দু'বার ঘাম ঝরাবো ? blink.gif

বিজয়/মুনির/ ন্যাশনাল শিখে ??
cray.gif

ন্যাড়া ক'বার বেলতলায় যাবে ?

ডাবল গ্রীক হয়ে যাচ্ছে না? heat.gif

Dear Ershad keep on writing, অনেকদিন পর আমার মত একজন ফন্ট/ইন্টারফেস নিয়ে উৎসাহী জনকে পেয়ে আমি ভারী খুশী । kicking.gif

ershad6

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাশীঁ
সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

Bangla Bhai
@Concerned User

আপনি বলতে চাচ্ছেন যে, সেক্ষেত্রে কপিরাইট নিয়ে কোনো ঝামেলা নেই smile.gif... দেখবেন, তখন আপনাকে যে ওই হরফগুলো দিয়েছিলেন উনিই সবার আগে চিল্লাচিল্লি করবেন (নেগেটিভলি নিবেন না, উনি বলতে আমি কাদের বুঝিয়েছি তা আশা করি বুঝতে পারবেন)... আর আমাদের উদ্দেশ্য হলো মৌলিক ফন্ট তৈরী করা সেটা দেখতে লিখনের মত কিংভুতকিমাকার হলেও সমস্যা নেই....

@আলমগীর ভাই,

আপনি কি মনে করেন? নতুন কিছু করা ভালো নাকি উনি যেটা বলেছেন? আর আমি বলছি দুই ক্ষেত্রেই সমান সময় লাগবে...
Concerned User
QUOTE(Bangla Bhai @ Sep 24 2006, 01:14 PM) *
@Concerned User

আপনি বলতে চাচ্ছেন যে, সেক্ষেত্রে কপিরাইট নিয়ে কোনো ঝামেলা নেই smile.gif ... দেখবেন, তখন আপনাকে যে ওই হরফগুলো দিয়েছিলেন উনিই সবার আগে চিল্লাচিল্লি করবেন (নেগেটিভলি নিবেন না, উনি বলতে আমি কাদের বুঝিয়েছি তা আশা করি বুঝতে পারবেন)...

সত্যি কপিরাইটের ঝামেলা নেই ! বাংলা টাইপফেসগুলো কখনো কপিরাইট হয়নি । এগুলো জেনেরিক প্রোডাক্ট , কপিরাইট হয় না । আর আপনি স্রেফ কপি করছেন না, মোডিফাইও করছেন !!!

লেকচার দিচ্ছি না ভাই (বাংলাপিডিয়ায় পড়া বিদ্যা জাহির করছি ), কিন্তু আমাদের সবার জানা থাকা উচিৎ, ১৮০৫ সালে এদেশের প্রথম ছাপাখানা, শ্রীরামপুর প্রেসটি স্থাপন করেন উইলিয়াম কেরি । কেরি সাহেবের প্রেসে হরফ বানাতেন কারিগর পঞ্চানন কর্মকার । তিনিই প্রথম এদেশী ছাপাখানার কারিগর ।

তিনি শিখেছিলেন ইংরেজদের কাছ থেকে, তিনি আবার অনেককে শিখিয়েছিলেন হরফ বানানোর কাজ । এভাবে প্রজন্ম পরম্পরায় প্রায় ১৯৮৫ সাল পর্যন্ত (মানে যদ্দিন হাতে টাইপ সেট হতো ) সমস্ত প্রেসের কারিগর আগের জনেরটা কপি করে বা 'একটু উন্নত করে' চালিয়ে এসেছেন । কেউ কাউকে 'চোর' বলেননি । বলেছেন বড় জোর, 'শালার কাস্টিং (টাইপ ঢালাই) ভাল হয় নি!'

যেই কম্পিউটর আর 'ফন্ট' শব্দটা এল, ফন্টের 'উদ্ভাবকেরা' ( আপনাকে বলছি না!!) শুরু হলো কপিরাইটের গ্যাঞ্জাম । অনেকেই একে অপরকে 'আইডিয়া চোর' বলতে লাগলেন । অনেকেই ভুলে গেলে বা চেপে গেলেন তাদের 'ফন্ট' গুলোর বেশিরভাগই (অন্তত শুরুর দিকে) আসলে ছাপা হরফের কপি ছিল ।

এটা তো ২০০৬ এর শেষ । এ বিতর্ক আসলে এখন তামাদি ।

আর আমাদের উদ্দেশ্য হলো মৌলিক ফন্ট তৈরী করা সেটা দেখতে লিখনের মত কিংভুতকিমাকার হলেও সমস্যা নেই....

ওগুলো তৈরি করার হয়তো দেখা যাবে অনিচ্ছাকৃতভাবেই কারো ফন্টের সাথে যথেষ্ট কাছাকাছি হয়ে গেছে ? huh.gif যদি না সেটা বাংলা গথিক টাইপের কিছু হয় !

@আলমগীর ভাই,

আপনি কি মনে করেন? নতুন কিছু করা ভালো নাকি উনি যেটা বলেছেন? আর আমি বলছি দুই ক্ষেত্রেই সমান সময় লাগবে...
alamgir
QUOTE(Bangla Bhai @ Sep 24 2006, 01:14 PM) *
@Concerned User
আপনি বলতে চাচ্ছেন যে, সেক্ষেত্রে কপিরাইট নিয়ে কোনো ঝামেলা নেই smile.gif ... দেখবেন, তখন আপনাকে যে ওই হরফগুলো দিয়েছিলেন উনিই সবার আগে চিল্লাচিল্লি করবেন (নেগেটিভলি নিবেন না, উনি বলতে আমি কাদের বুঝিয়েছি তা আশা করি বুঝতে পারবেন)... আর আমাদের উদ্দেশ্য হলো মৌলিক ফন্ট তৈরী করা সেটা দেখতে লিখনের মত কিংভুতকিমাকার হলেও সমস্যা নেই....

@আলমগীর ভাই,

আপনি কি মনে করেন? নতুন কিছু করা ভালো নাকি উনি যেটা বলেছেন? আর আমি বলছি দুই ক্ষেত্রেই সমান সময় লাগবে...

প্রথমত:
আমরা এখন যে গুণগত মানের ছাপানো লেখা দেখে অভ্যস্ত সীসার অক্ষরের মান তার ত্রিভুবনের ধারে কাছেও না। সীসার ছাঁচ থেকে ফন্ট বানানোর উদ্যোগ আমি সমর্থন করছি না। যদি আমাদের পুরোনো কালের কোন কিছুকে সেরকম দেখানোর প্রয়োজন পড়ে সেটা ভিন্ন কথা। এখন টিভি নাটকে পুরোনো ঘটনা দেখাতে যেমন কেমন একটা সেপিয়া ইফেক্ট দেয়!

দ্বিতীয়ত: আমাদের আদৌ কোন স্ট্যান্ডার্ড আছে কি না। আমার মনে পড়ে ইত্তেফাকের ছাপা আর দৈনিক বাংলার ছাপার মধ্যে অনেক পার্থক্য দেখতাম। অনেক পুরোনো বইয়ে বেশ বড় অক্ষর দেখা যেত। আবার মুক্তধারার বইয়ের ছাপাও ভিন্ন ছিল। ঠিক এখনই, আমাদের দেশে পত্রিকাগুলো যখন সুতন্বীকেই আদর্শ ধরে নিয়েছে, তখন আনন্দবাজার বা দেশ তা নেয়নি। তাদের ছাঁচে বেশ পার্থক্য।

তৃতীয়ত: কথা শুরু হয়েছিল স্ক্রীন ফন্ট নিয়ে। ছাপার ফন্ট নিয়ে কোন বিতর্ক হয়নি। আমার মনে হয় ছাপার কাজের জন্য যথেষ্ট সংখ্যক ফন্ট আমাদের আছে, জব্বার সাহেবের কৃপায়। আমাদের এখন দরকার বৈশাথীর মতো কোন ভালো স্ক্রীন ফন্ট। সেটার জন্য অনেক অপেক্ষা করতে হবে। কারন, আমার অনুমান, রঞ্জু সাহেব কাজটা নিজে করেননি, কোন প্রফেশনালকে টাকা দিয়ে কাজটা করিয়েছিলেন। উনার সেই টাকা উদ্ধার হয়েছে বলেও মনে হয় না।

চতুর্থত: ফন্টের কপিরাইট একটি জটিল বিষয়। বই বা সিডি ক্যাসেটের মতে বিষয়টা সহজ না। একটা বই নকল কিনা কা তুলনা করলেই বুঝা যায়। কিন্তু ফন্টের বেলায় সেই তুলনাটা খুবই কঠিন। কারো মতে শুধু বাইনারি ডাটা মিললেই একটা ফন্টকে কপি বলা যাবে (যেটা অমি দাবী করে)। আবার সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ান মাইক্রোসফটকে ফন্ট চোর স্যাব্যস্ত করেছে, তাদের ফন্ট লিনোটাইপের মতো বলে।

আলমগীর

ershad6

আলমগীর ভাই/স্যার,
আচ্ছা বৈশাখী বা বৈশাখী ইউনিকোড ফন্টাকে নাড়া চাড়া করে পুরোপুরি ইউনিকোড কম্পাটিবল বানানো যায় কিনা?
তাহলে তো সর্ট কাটে একটা সমাধান পাওয়া যেতে পারে।

বৈশাখী ফন্টের প্রিন্ট ও আবার খারাপ না। আমার পুরোর ৫০ পাতার নোট কিন্তু বৈশাখী ফন্ট দিয়েই তৈরি এবং প্রিন্ট করা।
ও গুলো হয়েছেও চমৎকার দেখতে। রঞ্জু সাহেবকে ধন্যবাদ।

এখানে অভ্র দিয়ে লিখছি তাই মেহেদী ভাইকেও ধন্যবাদ।