shubhra
Feb 24 2006, 07:07 PM
আমি একটা Idea পাইছি । আপনাদের কে চুপিচুপি জানাতে চাই।
আচ্ছা আপনারা কি এটা কখনও ভেবেছেন একটা PC Independent forum software develop করার ব্যাপারে যেখানে ফোরাম Board এ অভ্র Integrated থাকবে । যাতে ওই ফোরামে Message post bangla ও english উভয় ভাষাতে করা যাবে কিন্তু এজন্য ব্যাবহারকারীর PC (বিশেষ করে cyber cafe এ তে) Pre installed অবস্থায় অভ্র না থাকলে ও চলবে।
ব্যাপারটা ভেবে দেখবেন কি??
Mehdi Hasan
Feb 25 2006, 11:23 AM
আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ। কিন্তু আমরা দুঃখিত যে এধরণের কিছু করা সম্ভব না কারণ আমরা যে ফোরামটি ব্যবহার করি এটি ওপেন সোর্স নয়, অর্থাৎ এর মধ্যে কোন পরিবর্তন করা সম্ভব না।
Omaar.Osmaan
Mar 14 2006, 07:10 AM
কিন্তু যদি এমন হয়, আমরা একটা ওপেন সোর্স প্রজেক্ট-কে এডিট করি ? প্রচুর ওপেন সোর্স ফোরাম রয়েছে, নয় কি? ভাই আমার idea-টা খুব পছন্দ হয়েছে....
@shubhra
আপনি তো একাজে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, তাই না..কারণ আপনি তো বলেছিলেন আপনি একটা out sourcing firm-এ আছেন...এবং আপনার অভিজ্ঞতা অনেক দিনের...
Mehdi Hasan
Mar 14 2006, 12:50 PM
| QUOTE |
| কিন্তু যদি এমন হয়, আমরা একটা ওপেন সোর্স প্রজেক্ট-কে এডিট করি ? প্রচুর ওপেন সোর্স ফোরাম রয়েছে, নয় কি? |
কিন্তু আমি যে ওমর ভাই IPB এর প্রেমে পড়ে গেছি, তার কী হবে?...
PhpBB তো এখনো বাচ্চা, আরো বড় হোক, তারপর নাহয় ভেবে চিনতে...
shubhra
Aug 22 2006, 03:01 PM
আমার স্বপ্ন (মানে ওই প্রস্তাবনাটা ) বেশ খানিকটা সফল করে তুলেছেন হাসিন হায়দার ,তার প্রথম বাংলা ভাষার ফোরামে । তবে আমার প্রত্যাশা অনেক বেশী । যদিও তিনি বিজয় কে বেশ প্রাধান্য দিয়েছেন । আমার পরিকল্পনার একটু বদল হয়েছে তার প্রজেক্টে । তবে সে যাই হোক ,............ আমার শুভ কামনা আর প্রাণ ঢালা অভিনন্দন হাসিন কে ।
Omaar.Osmaan
Aug 23 2006, 12:15 AM
আপনি কি somewhereinblog এর কথা বলছেন? নাকি অন্য কোন প্রজেক্ট ?
নতুন কোন কিছু হলে লিঙ্কটা পোস্ট করবেন প্লিজ...
আমিও হাসিনের কাজের ভক্ত...ও PHP-র কাজগুলো যত্ন নিয়ে করে...
shubhra
Aug 23 2006, 12:21 PM
QUOTE(Omaar.Osmaan @ Aug 23 2006, 12:15 AM)

আপনি কি somewhereinblog এর কথা বলছেন? নাকি অন্য কোন প্রজেক্ট ?
নতুন কোন কিছু হলে লিঙ্কটা পোস্ট করবেন প্লিজ...
আমিও হাসিনের কাজের ভক্ত...ও PHP-র কাজগুলো যত্ন নিয়ে করে...
হ্যাঁ । আমি সামহোয়্যার ইন ফোরামের কথা বলতে চাচ্ছি লিংক টা হলো......www.somewhereinforum.net/forum.php
hasin hayder
Aug 23 2006, 12:38 PM
শুভ্র ভাই, আমার ইংরেজী ব্লগে হঠাৎ একটা রেফারেল লিংক দেখলাম আপনার সাইট থেকে, আর সেটা থেকেই আপনার ব্লগের সাথে পরিচিতি। ফোরাম আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম। তবে সম্ভবত এটাই আমার শেষ ANSI বেজড অ্যাপ্লিকেশন। এর পর থেকে সব বাংলা অ্যাপ্লিকেশন গুলোই ইউনিকোডে বানাবো।
আপনার পরীক্ষার জন্য শুভকামনা রইল। ভাল থাকবেন।
পাশাপাশি ধন্যবাদ অমিক্রনল্যাবকে অভ্রর মত দারুন একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য
Omaar.Osmaan
Aug 23 2006, 01:30 PM
হাসিন, স্বাগতম

[বিসিএস কম্পিউটার শো, ২০০৬-তে আমন্ত্রণ রইলো, দেখা করবেন আশা করি...]
shubhra
Aug 25 2006, 12:42 PM
QUOTE(Omaar.Osmaan @ Aug 23 2006, 01:30 PM)

হাসিন, স্বাগতম
[বিসিএস কম্পিউটার শো, ২০০৬-তে আমন্ত্রণ রইলো, দেখা করবেন আশা করি...]
স্টল নম্বর কত?
Omaar.Osmaan
Aug 27 2006, 11:55 PM
৩১ অগাস্ট বিকালে অ্যালটমেন্ট...কাজেই এখনো জানি না স্টল নাম্বার কত..তবে স্টলের নাম BANGALIANA (বাঙালীয়ানা)...
তবে ভাই স্টল পছন্দমত না পেলে মেলাটা নাও করতে পারি...হিহিহি...আসবেন প্লিজ...
shubhra
Aug 28 2006, 08:08 PM
QUOTE(Omaar.Osmaan @ Aug 27 2006, 11:55 PM)

তবে ভাই স্টল পছন্দমত না পেলে মেলাটা নাও করতে পারি...হিহিহি...আসবেন প্লিজ...
ছি ছি । এটা বইলেন না। তবে আপনাদের মানে ধরেন গিয়ে মেহেদী , ওমর ওসমান , বাংলা ভাই , ল্যাংটা পাগল ইত্যাদি সবাইকে কি একসাথে পাবো????????????????????????????
Omaar.Osmaan
Aug 29 2006, 01:29 AM
নিজের ব্যাপারে নিশ্চয়তা দেয়া যায়...অন্যরা...ওদেরকেই জিজ্ঞেস করুন না 
চাই তো সবাই সাক্ষাৎ করার সুযোগটা কাজে লাগাক...
shubhra
Aug 29 2006, 01:51 PM
Omaar.Osmaan
Sep 2 2006, 01:35 AM
বিসিএস কম্পিউটার শো, ২০০৬ শুরু হবে ১৭ সেপ্টেম্বর, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত, স্থান - ভাসানী নভো থিয়েটার, বিজয় স্মরণী, ঢাকা।
বাঙালীয়ানার স্টল নাম্বার - বি-১৬। সবাইকে আমন্ত্রণ রইলো....প্লিজ 
Omaar.Osmaan
Sep 2 2006, 04:31 AM
আরও বিস্তারিত এখানে http://www.banglasavvy.com/2006/09/02/bangaliana-and-bcsshow-06/
shubhra
Sep 2 2006, 10:29 AM
QUOTE(Omaar.Osmaan @ Sep 2 2006, 04:31 AM)

আরও বিস্তারিত এখানে http://www.banglasavvy.com/2006/09/02/bangaliana-and-bcsshow-06/
ধন্যবাদ!!!!!!!!!!
WarlorD
Sep 3 2006, 01:19 PM
আরেকটু ভালো প্রথম দিকে জায়গা পাইলেন না?? সেইতো আগের জায়গাতেই!!
Omaar.Osmaan
Sep 5 2006, 01:38 AM
ওমর ওসমান, বাঙালীযানা, অভাগা, বেচারা, ফাটা কপাল, মন্দ ভাগ্য, গরীবের ঈদ, বামনের চাঁদ ধরা -- সব সমার্থক শব্দ/বাক্য !!
WarlorD
Sep 7 2006, 09:28 PM
আহারে কি দুস্ক কি দুস্ক!!
shubhra
Sep 20 2006, 09:26 PM
QUOTE(Omaar.Osmaan @ Sep 2 2006, 01:35 AM)

বিসিএস কম্পিউটার শো, ২০০৬ শুরু হবে ১৭ সেপ্টেম্বর, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত, স্থান - ভাসানী নভো থিয়েটার, বিজয় স্মরণী, ঢাকা।
বাঙালীয়ানার স্টল নাম্বার - বি-১৬। সবাইকে আমন্ত্রণ রইলো....প্লিজ
আজ বড় তাড়াহুড়ার মধ্যে মেলায় গেলাম । ভালোমত ঘুরে দেখা হলো না। বাঙালীয়ানার ষ্টলে বেশ ভীঢ় দেখে সেখানে ও দাঁড়ানো গেল না। এভাবে কি মেলা দেখা হয় !
Omaar.Osmaan
Sep 24 2006, 01:46 AM
যাচ্চলে...
আমি পুরো মেলায় (মনে মনে) অপেক্ষা করছিলাম শুভ্রর জন্য! আর কেউ না আসুক, জানি শুভ্র ভাই ঠিকই যাবেন....তো, গেলেন কিন্তু আলাপ হলো না!
আজকে (মানে গতকাল, শনিবার, মেলার শেষদিন) অনেক আগের পরিচিত এক শুভ্রকেই ফোরামের শুভ্র ভেবে বসেছিলাম (উনাকে ঠিক চিনে উঠতে পারছিলাম না, উনার নাম শুভ্র, এখন সিটি কলেজের 'টিচার' না কি যেন বললেন)...
shubhra
Sep 25 2006, 11:18 AM
QUOTE(Omaar.Osmaan @ Sep 24 2006, 01:46 AM)

যাচ্চলে...
আমি পুরো মেলায় (মনে মনে) অপেক্ষা করছিলাম শুভ্রর জন্য! আর কেউ না আসুক, জানি শুভ্র ভাই ঠিকই যাবেন....তো, গেলেন কিন্তু আলাপ হলো না!
আজকে (মানে গতকাল, শনিবার, মেলার শেষদিন) অনেক আগের পরিচিত এক শুভ্রকেই ফোরামের শুভ্র ভেবে বসেছিলাম (উনাকে ঠিক চিনে উঠতে পারছিলাম না, উনার নাম শুভ্র, এখন সিটি কলেজের 'টিচার' না কি যেন বললেন)...
আসলে হাতে সময় না থাকা আর আর প্রাকৃতিক দুর্যোগের জন্য সাক্ষাৎপর্ব বিলম্বিত হলো । আমি খুবই খুবই দু:খিত।
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please
click here.