Help - Search - Members - Calendar
Full Version: অভ্র ফনেটিক
OmicronLab Community > Avro Keyboard - Unicode Compliant Free Bangla Typing Software > Bug Reports
mahfuz1019
প্রিয় মেহেদি এবং অভ্র টিম এর সবাই,
আসসালামুআলাইকুম। আমি অভ্র ফনেটিক দিয়ে microsoft word এ টাইপ করতে গিয়ে দুটি সমস্যার মুখোমুখি হয়েছি।
১. word based typing এর ক্ষেত্রে, শব্দটি টাইপ করে spacebar কী চাপ দেবার পর, ইংরেজিটা না মুছে তার পাশে বাংলাটা আসে। উদাহরনস্বরূপ "আমি" টাইপ করলে তা "amiআমি", "যাব" টাইপ করলে "zaboযাব" এভাবে ইংরেজিটাও থেকে যাচ্ছে।
২. character based typing এর ক্ষেত্রে, "th" টাইপ করলে তা "থ" তে রূপান্তর না হয়ে "তথ" তে রূপান্তর হচ্ছে।
এছাড়া আরো টুকটাক কিছু সমস্যা আছে। অন্যদের কম্পিউটারেও কি এরকম সমস্যা হয় নাকি আমার কম্পিউটারেই শুধু এরকমটি হয়।
উল্লেখ্য, আমার কম্পিউটারটি জাপানিজ ভার্সনের কিন্তু microsoft word টি ইংরেজি ভার্সনের।

মাহফুজ
জাপান
Mehdi Hasan
ওয়ালাইকুম সালাম। আপনার দুটি সমস্যাই Backspace থেকে আসছে। MS Word এর কোন ভার্সন আপনি ব্যবহার করছেন জানতে পারলে ভালো হত। অভ্র কীবোর্ড Backspace তৈরী করতে না পারলে শুধু ফনেটিক না, ফিক্সড কীবোর্ড লেআউটগুলোতে টাইপ করতে গেলেও আপনি সমস্যায় পড়বেন।

আপনি কি অনুগ্রহ করে NotePad বা WordPad এ একটু চেষ্টা করে দেখবেন। আমরা জাপানিজ ভার্সনের উইন্ডোজে কোন পরীক্ষা করিনি। যদি NotePad বা WordPad এও একই সমস্যা হয় তাহলেও জানাবেন প্লিজ।

আপনাকে সাহায্য করতে পারলে খুশি হব। দয়া করে আরেকটু Details জানাবেন আপনার উইন্ডোজ এবং ওয়ার্ডের ভার্সন সম্পর্কে। ধন্যবাদ।
mahfuz1019
প্রিয় মেহেদী(নামের বানান কি ঠিক আছে?)
আপনাকে ধন্যবাদ। আমার os হল windows xp proffessional আর office হল microsoft office 2002.
আমার wordpad বা note এ লিখতে কোন সমস্যা হয় না। শুধু word এই সমস্যা হয়।
mahfuz1019
দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম। ফিক্সড কীবোর্ড লেআউট এ টাইপ করতে কোন সমস্যা হয় না। আমি বর্ণনা লেআউট ব্যবহার করছি এবং কোন প্রকার সমস্যার সম্মুখীন এখনও হই নি।
Mehdi Hasan
অভ্র কীবোর্ড এর রেফ একটি Backspace ফাংশন ব্যবহার করে। আপনি কি MS Word এ রেফ ঠিকমত লিখতে পারছেন?
mahfuz1019
রেফ লিখতে আমার একটা সমস্যা হ্য়। এছাড়া আরো কিছু সমস্যা আছে। আমি আমার সমস্যাগুলো নির্দিষ্ট করে নিচে উল্লেখ করছি।
১. অভ্র ফনেটিক এর character based parsing এর ক্ষেত্রে: "কর্তব্য" লিখার জন্য k+o+r+r+t+o+b+y টাইপ করলে "করর্তব্য" লেখা উঠে।(শুধুমাত্র msword এর ক্ষেত্রে)
২. ফিক্সড কীবোর্ড লেআউট এর ক্ষেত্রে: old styled reph অপশনে রেফ লিখতে সমস্যা হয়। উদা: "কর্তব্য" লিখার জন্য ক+ত+র্+ব+্য টাইপ করলে "কতর্তব্য" লেখা উঠে।(শুধুমাত্র msword এর ক্ষেত্রে)
এছাড়া কিছু সমস্যা:
১. Enable Automatic Vowel Formatting অপশনটি সেট করে রাখা সত্ত্বেও মাঝে মাঝে স্বরবর্ণে রূপান্তরিত হয় না। বিশেষ করে backspace দিয়ে কোন বর্ণ বা শব্দ মুছার পর স্বরবর্ণটি লেখার সময় এরকমটি ঘটে। উদা: "া" টাইপ করলে "আ" তে রূপান্তরিত না হয়ে "া" হিসেবেই থাকা। এই সমস্যাটি সব application এর ক্ষেত্রে ঘটে।
২.microsoft এর vrinda ফন্ট এ দেখলাম 'ৎ' লেখা যায় না। word এ 'ৎ' টাইপ করলে SolaimaiLipi ফন্ট এ automatically switch হয়। wordpad এ টাইপ করলে চারকোনা বাক্স দেখায়।
Mehdi Hasan
QUOTE
১. অভ্র ফনেটিক এর character based parsing এর ক্ষেত্রে: "কর্তব্য" লিখার জন্য k+o+r+r+t+o+b+y টাইপ করলে "করর্তব্য" লেখা উঠে।(শুধুমাত্র msword এর ক্ষেত্রে)

২. ফিক্সড কীবোর্ড লেআউট এর ক্ষেত্রে: old styled reph অপশনে রেফ লিখতে সমস্যা হয়। উদা: "কর্তব্য" লিখার জন্য ক+ত+র্+ব+্য টাইপ করলে "কতর্তব্য" লেখা উঠে।(শুধুমাত্র msword এর ক্ষেত্রে)


দুইটি সমস্যার কারণ একই। MS Word Backspace করতে পারছে না। এক্ষেত্রে আমাদের হাতে আপনার MS Office Re-install অথবা তাতেও কাজ না করলে Upgrade করতে বলা ছাড়া আর কোন উপায় নেই! (সত্যিই দুঃখিত sad.gif )

QUOTE
১. Enable Automatic Vowel Formatting অপশনটি সেট করে রাখা সত্ত্বেও মাঝে মাঝে স্বরবর্ণে রূপান্তরিত হয় না। বিশেষ করে backspace দিয়ে কোন বর্ণ বা শব্দ মুছার পর স্বরবর্ণটি লেখার সময় এরকমটি ঘটে। উদা: "া" টাইপ করলে "আ" তে রূপান্তরিত না হয়ে "া" হিসেবেই থাকা। এই সমস্যাটি সব application এর ক্ষেত্রে ঘটে।


এটি কোন বাগ নয়! Backspace চাপার পর আপনার কার্সর যেখানে আছে সেই অক্ষরটি স্বরবর্ণ নাও হতে পারে। এটি Track করা হয়না বলে ইচ্ছাকৃতভাবে Backspace চাপলে Automatic Vowel Forming ফিচারটিকে অফ করা হয়। (এরকমভাবে যেকোন Arrow Key ইত্যাদি চাপার পরও Automatic Vowel Forming কাজ করবে না)। Automatic Vowel Forming থেকে তখনই আপনি পরিপূর্ণভাবে সুবিধা পেতে পারেন যখন Continously টাইপ করে যাচ্ছেন।

QUOTE
২.microsoft এর vrinda ফন্ট এ দেখলাম 'ৎ' লেখা যায় না। word এ 'ৎ' টাইপ করলে SolaimaiLipi ফন্ট এ automatically switch হয়। wordpad এ টাইপ করলে চারকোনা বাক্স দেখায়।


Microsoft এর Vrinda ফন্টটি যখন তৈরী করা হয় তখন চলত Unicode 4.0 স্ট্যান্ডার্ড। খন্ড-ত নামে সেখানে আলাদা কোন বর্ণ ছিল না (ত+হসন্ত অথবা .... আরো অনেক প্রস্তাবনা... দিয়ে খন্ড-ত লিখতে হত)। ফলে Vrinda ফন্টটিতে খন্ড-ত হিসেবে আলাদা কোন বর্ণ নেই। Unicode 4.1 এ এসে আলাদা করে বাংলায় খন্ড-ত যোগ করা হয়। অভ্র কীবোর্ড (ভার্সন ৩ এবং ৩.১) এবং এর সাথে যত ফন্ট এসেছে সবগুলো সর্বশেষ Unicode 4.1 স্ট্যান্ডার্ড কম্পাটিবল।

যেহেতু এখানে নতুন নিয়মে খন্ড-ত লেখা হচ্ছে এবং Vrinda ফন্ট এ সেই খন্ড-ত বর্ণটি নেই, MS Word তাই Automatically যেকোন একটি ফন্ট থেকে খন্ড-ত নিয়ে Show করবে। WordPad এ এই Advanced ফাংশনটি নেই, তাই এটি বক্স দেখাচ্ছে।

mahfuz1019
ধন্যবাদ আপনাকে। আমি ব্যাপারগুলো বুঝতে পেরেছি। msword এ আমি এত অভ্যস্ত যে, msword এ টাইপিং করার জন্য আমি bornona লেআউটে অভ্যস্ত হবার চেষ্টা করছি। এখন আমি বর্ণনা দিয়েই লিখি। কিন্তু সমস্যা হল যুক্তাক্ষার গুলো লিখতে গেলে টাইপিং স্পিড কমে যায় আর খুব বেশি shift কী চাপ দিতে হয় যা বেশ বিরক্তিকর। হয়তো অভ্যস্ত না হবার কারনে এরকমটি মনে হচ্ছে।
আমি msoffice সফটি reinstall করে দেখব। সময় করে আমার সমস্যাগুলো দেখা জন্য আপনাকে আবারও ধন্যবাদ।
mahfuz1019
আমি আমার কম্পিটারে office 2003 ইন্সটল করেছি। আপনাদের নির্দেশ মত usp.dll ফাইল replace করার পর কোন প্রকার সমস্যা ছাড়াই msword এ অভ্র ফনেটিক দিয়ে টাইপ করত পারছি। আমি যে কি খুশি। অসংখ্য ধন্যবাদ। biggrin.gif
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please click here.
Invision Power Board © 2001-2009 Invision Power Services, Inc.