মাইক্রোসফট অফিস (এক্সপি অথবা ২০০৩) ব্যবহার করে আপনি নিম্নোক্ত সমস্যাগুলোর সম্মুখিন হতে পারেনঃ
* মাইক্রোসফট ওয়ার্ড এক্সপিতে আপনি স্বরবর্ণের পর য-ফলা লিখতে পারবেন না, যেমন- এটাতে উইনঅ্যাম্প লেখা সম্ভব হয় না।
* মাইক্রোসফট ওয়ার্ড ২০০৩ তেও আপনি স্বরবর্ণের পর য-ফলা লিখতে পারবেন না, উপরন্তু রেফ লিখতে গেলে এটি হাজারটা সমস্যা করতে পারে।
(নোটঃ ওয়েবপেজ তৈরীর সফটওয়্যার মাইক্রোসফট ফ্রন্টপেজ এক্সপি অথবা ২০০৩ তে আমরা বাংলার জন্য কোন সমস্যা পাইনি।)
সমাধানঃ
- ফোরাম থেকে ফাইলটি ডাউনলোড করুন, এরপর Unzip করুন
- সমস্ত সফটওয়্যার বন্ধ করে দিন যেগুলোতে আপনি কাজ করছেন।
- C:\Program Files\Common Files\Microsoft Shared\Office11 ফোল্ডারে usp10.dll নামে একটি ফাইল পাবেন, সেটি নিরাপদ কোথাও Backup করুন।
- C:\Program Files\Common Files\Microsoft Shared\Office11 ফোল্ডারের পুরানো usp10.dll ফাইলটি ফোরাম থেকে ডাউনলোড করা ফাইল দিয়ে Replace করুন।
এবার উপরোক্ত সমস্যাগুলো আর আসবে না।

