আমি একজন Musician এবং Music arranger,কাজেই আমাকে Digital Music এবং MIDI (Musical Instrument Digital Interface) নিয়ে কাজ করতে হয়।এ শাখার প্রত্যেকেই জানেন যে International Staff Notation এর কোনো বিকল্প নেই। কিন্তু তাই বলে তো আমরা বাংলা স্বরলিপিকে ভুলে যেতে পারি না।বাংলা স্বরলিপির অনেক না বাচক বৈশিষ্টের মধ্যে আমি দুটো হ্যাঁ বাচক বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি,
১) বাংলা স্বরলিপিতে সরগম মুখস্ত করা যায় যা Staff Notation এ অসম্ভব।
২) বাংলা স্বরলিপি আপেক্ষিক স্বরলিপি(it is a relative notation and not an absolute notation like staff notation) তাই Transpose করলেও বাংলা স্বরলিপি অবিকৃত থাকে।
এবারে আসল প্রসঙ্গে আসি। আমি জানি না বাংলাতে স্বরলিপি type করার জন্য কোনো Font আছে কি না। আমি নিজের প্রয়োজনে একটি True type font (Bikas Swaralipi.ttf)তৈরী করি স্বরলিপি type করার জন্য।এটি আধুনিক বাংলা অকার মাত্রিক স্বরলিপি type করার উপযোগী করে তৈরী করা।
আমার স্বপ্ন ছিল বাংলায় একটা MIDI Editor তৈরী করা।উপযুক্ত সহায়তার অভাবে সেটা আর হয়ে ওঠেনি। আপনারা বাংলা নিয়ে ভালো কাজ করছেন দেখে আশা হল, হয়ত একাজ আপনারাই করতে পারবেন। এটা করতে পারলে বাংলা আরো বেশ কিছুটা এগিয়ে যাবে।
যদিও Bikas Swaralipi.ttf আমার ব্যক্তিগত প্রয়োজনে তৈরী, তবুও এই Font যে কেও ব্যবহার করতে পারেন,এটা আমি কোন ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরী করিনি।
[size="3"][/size]
