Help - Search - Members - Calendar
Full Version: কিছু বাংলা ফন্ট কাজ করছে ন
OmicronLab Community > Avro Keyboard - Unicode Compliant Free Bangla Typing Software > Get Support for Avro Keyboard
দত্ত
আমি ওমিক্রনল্যাবের অভ্র ব্যবহার করছি আজ প্রায় ৬-৭ মাসের মত। এখন বাংলা লিখে মজা পাই এবং বাংলার উন্নতির জন্য আপনাদের কার্যক্রমকে সাধুবাদ জানাই।
আমি প্রথম প্রথম "বৃন্দা" কিংবা "বাংলা" এই ফন্ট দুটো ব্যবহার করতাম। কিন্তু এখন "সিয়াম রূপালী" ব্যবহার করি। সেদিন ওমিক্রনল্যাবের একুশের কিছু ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে গেলাম। আমি যেগুলি নিয়েছিলাম সেগুলি হল "একুশে আজাদ" "একুশে দুর্গা" "একুশে গোধুলী" "একুশে মহুয়া" "একুশে পূজা" "একুশে পুনর্ভব"। এগুলি আমি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করলে আসে না। ডিফল্ট ফন্ট বৃন্দাতে নিয়ে যায়। কিন্তু নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডে কাজ ঠিকই করছে। উল্লেখ্য, আমি মাইক্রোসফট অফিস ২০০৭ ব্যবহার করছি। আমি গিম্পের মত সফটওয়্যারেও এসব ফন্ট ব্যবহার করতে পারি। কিন্তু জানি না কেন যেন ওয়ার্ডে কাজ করছে না।

কেউ কি বলতে পারেন কিভাবে আমি এগুলিকে কিভাবে কাজ করাবো? আমার এগুলো খুব পছন্দ হয়েছিল। ব্যবহার করব আশা নিয়ে আশাহত হয়েছি।

ধন্যবাদ
Bangla Bhai
ধন্যবাদ আপনাকে, আপনি যেসব ফন্টের নাম বলেছেন একটি ফন্টও আমাদের তৈরী না। আমরা এখন পর্যন্ত একটি ফন্টই তৈরী করেছি - ‘সিয়াম রূপালী’। তবে আপনি যেটা করতে পারেন, একুশের সাইট থেকে ঐ সকল ফন্টের সর্বশেষ ভার্সন নামিয়ে দেখতে পারেন।
uunmatal tarunno
সমস্যা আসলে ফন্টের না, সমস্যাটা অফিস ২০০৭ এর। এটাতে বাংলা লিখলে সাথে সাথে এটা ডিফল্ট ফন্ট হিসেবে Vrinda-কে বেছে নেয়।

অন্য ফন্টগুলো ব্যবহার করতে চাইলে প্রথমে Vrinda-তেই বাংলা টাইপ করুন । তারপর টাইপ করা text সিলেক্ট করে নিয়ে ফন্ট লিস্ট থেকে ফন্ট সিলেক্ট করে দিন। এইবার আপনার কাঙ্ক্ষিত ফন্টটি দেখতে পাবেন।

আরো ভালভাবে বুঝতে নিচের স্ক্রিনশট দেখুনঃ
Click to view attachment
দত্ত
সমস্যার সমাধান হয়েছে। কিছু সেটিংস পরিবর্তন করেছি অভ্রর। এখন MS Word-এ যখন ল্যাংগুয়েজ সেকশনটা দেখায়, সেটা English (US) এর পরিবর্তে Bangla (Bangladesh) দেখাচ্ছে। এইটা আগে দেখাতো না।

নিচে কিছু স্ক্রীণশট দেখালাম যেটাতে বুঝতে পারবেন কি কি পরিবর্তন করা হয়েছে...

Click to view attachment
Click to view attachment
Click to view attachment

ধন্যবাদ
Bangla Bhai
আমি আপনার পোষ্ট এডিট করে ছবিগুলো ঠিক করে দিলাম। আশাকরি, কিছু মনে করবেন না smile.gif
uunmatal tarunno
এখন তো কিছুই বোঝা যাচ্ছে না... একটু বড় দরকার ছিল।
Bangla Bhai
আগে তো তাও ছিলো না wink.gif
uunmatal tarunno
বোর্ড সেটিংসের জন্য ঝামেলা হয়েছিল। যাইহোক এইবার ঠিক করে দেয়া হয়েছে।
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please click here.
Invision Power Board © 2001-2009 Invision Power Services, Inc.