QUOTE(sazid @ Feb 17 2008, 11:15 PM)

আমি office 2003 ব্যাবহার করছি। আমার OP system - Windows vista home premium. প্রথম দিকে কোন সমস্যা হচ্ছিল না, কিন্তু ইদানিং MS word এ লিখেতে যেয়ে দেখি আমি vrinda ছাড়া আর অন্য কোন ফন্টে লিখতে পারছি না। ফন্ট অপশনে Bangla/ solaimanlipi etc ফন্ট দিয়ে আবার লেখা শুরু করলেও আবার vrinda চলে আসছে। উপরন্তু vrinda দিয়ে লিখে পুরোটা সিলেক্ট করে যদি ফন্ট চেঞ্জ করি তাও চেঞ্জ হচ্ছে না।
এর কারন কি? এবং সমাধান কি? যদি দয়া করে বলেন তাহলে খুব ই উপকৃত হব।
ধন্যবাদ।
আপনি অভ্রতে Locale হিসেবে Bangla India সিলেক্ট করুন। তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে।
অভ্র ভিস্তাতে Bangla (Bangladesh) Locale ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে না। অভ্রর পরের ভার্শনের জন্য এটা ইতিমধ্যে ফিক্স করা হয়েছে।