প্রিয় ভাইয়া ও আপুরা,
প্রথমেই ভাষা শহীদদের অমর অবদানকে স্বরন করে ওসকল বাংলা ভাষা ভাষী ভাই বোন দের কে শুভেচ্ছা জানিয়ে আজকের আমার প্রথম বাংলা থ্রেড টি চালু করলাম।
আমি ওপেন অফিস ব্যাবহার করি এবং বিজয় বাংলা কী-বোর্ড লে-আউটে অভ্যাস্ত। বর্তমানে ওমিক্রন ল্যাব এর ওয়েব সাইট থেকে নিয়ে অভ্র সফটওয়্যার টি ইন্সটল করার পর সব কিছুই মোটামুটি ঠিকই আছে কিন্তু কোন বাক্য শেষে যখন দাড়ি দিচ্ছি তখন তা লাইনের উচ্চতা থেকেও কিছুটা লম্বা দেখাচ্ছে। ফন্ট বড় করলে বা প্রিন্ট আউট নিলে সেখানে বেশ বেমানান দেখায়। আমি ফন্ট বদলিয়েও দেখেছি। যদি কারও কাছে কোন সমাধান থাকে দিলে বড়ই উপকৃত হতাম।
আরও একটা সমস্য, যখনই প্রথমবার ওপেন অফিস চালু করছি তখন ডিফল্ট বাংলা ফন্ট হিসেবে Tahoma আসছে। এটাকে বদলে আমার পছন্দনীয় কোন ফন্টকে ডিফল্ট ফন্ট হিসেবে সিলেক্ট করতে পারবো কিনা জানাবেন প্লিজ।
ধন্যবাদ
বোকা ভাই