মেহদী ভাইয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন বেশে সজ্জিত নতুন নতুন চমক নিয়ে নবতর অভ্রের পরীক্ষামূলক সংস্করণ('বেটা ভার্সন') আগামি মাসে ছাড়া হবে।ফেব্রুয়ারি মাস শুরু হবে শুক্রবারে তাই আগামি শনিবারে আশা করছি, ফোরামে নতুন অভ্র নিয়ে কথা বলা হচ্ছে তা দেখতে পাব। মেহদী ভাই যাই বলুন, আমাদের কিন্তু তর সইছে না। বলতে পারেন কাউন্ট ডাউন শুরু করে দিয়েছি। যদিও বাংলা ভাষায় শ্লোক আছে, 'আস্তে রাধে, ধীরে খায় জুড়ালে তার মজা পায়।' এবারে শেষ মর্হুতে পুরান একটা দাবি আবারও করব, আর তা হল, নব অভ্রে যেন আসকি ফন্টে টাইপ করার প্রয়োজনীয় সুযোগটিও যোগ করা হক। অভ্রকে মানুষের হাতে হাতে পৌছে দেয়ার জন্যেই এ দাবি করছি। আর যুক্তিটি হল, বেশির ভাগ বংগদেশী টাইপের জন্য এখনও আসকি ফন্ট ব্যবহার করেন।
