Help - Search - Members - Calendar
Full Version: GIMP এ বাংলা লেখার সমস্যা
OmicronLab Community > Avro Keyboard - Unicode Compliant Free Bangla Typing Software > Get Support for Avro Keyboard
pervez
bash.gif GIMPয়ে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে পারছি না। তবে কপি ও পেস্টে কোনও অসুবিধা হয় না। কিন্তু বাংলা লিখতে গেলে কার্সার চলে না। এবং মজার ব্যাপার হলো, সিয়াম রুপালি ফন্টটা GIMP এর ফন্ট তালিকায় খুঁজে বের করতে পারিনি। ফটোশপে যেমন আসকি ফন্ট ব্যবহার করে মহানন্দে লেখা যায়, GIMP এর বেলায় কি উপায়ে তা সম্ভব হবে? আমি অবশ্য GIMP জীবনেও এই প্রথম ব্যবহার করছি, তাও সর্বশেষ সংস্করণ নেট থেকে ডাউনলোড করেছি কয়েক দিন আগে। প্রথম প্রথম বলে বেশ একটু প্যাঁচালো মনে হচ্ছে বস্তুটিকে। বাকিটা দেখা যাক।
rittchat
এটা অভ্রের সমস্যা নয়। GIMP-এ যে Edit Box-এ আপনি বাংলা লেখেন সেটাই কোনো কারনে বাংলা দেখাতে পারেনা। Cpoy-Paste করলে canvas-এ বাংলা আসে কিন্তু যেখানে copy-paste করছেন সেখানে বাক্স বাক্স দেখায়। আপাতত copy-paste ছাড়া অন্য উপায় আছে কিনা জানিনা। তবে আপনি GIMP-এর সাইটে গিয়ে Bug Report করে আসতে পারেন।

GIMP software হিসাবে খুবই ভালো শুধু একটু জটিল। যাদের পক্ষে Photoshop কেনা সম্ভব নয়, এবং একই সাথে যারা pirated software ব্যাবহার করারও বিরধী তাদের কাছে GIMP একটা খুব ভালো option।
Mehdi Hasan
পারভেজ ভাই, কিছু ট্রিক্স খাটালে আপনি ফটোশপেও ইউনিকোড বাংলা ব্যবহার করতে পারবেন। এগুলো সবই অবশ্য কানের পাশ দিয়ে হাত ঘুরিয়ে ভাত খাওয়ার মত, মানে অনেক পথ ঘুরে কাজ আদায় করা লাগে, কিন্তু আপাতত চলে বলতে পারেন।

এখানে একটা দেখতে পারেনঃ http://www.cgimagine.com/?p=28
uunmatal tarunno
QUOTE
পারভেজ ভাই, কিছু ট্রিক্স খাটালে আপনি ফটোশপেও ইউনিকোড বাংলা ব্যবহার করতে পারবেন। এগুলো সবই অবশ্য কানের পাশ দিয়ে হাত ঘুরিয়ে ভাত খাওয়ার মত, মানে অনেক পথ ঘুরে কাজ আদায় করা লাগে, কিন্তু আপাতত চলে বলতে পারেন।

বাপরে! হ্যাপা কত...
Mehdi Hasan
QUOTE(uunmatal tarunno @ Jan 4 2008, 01:03 AM) *

QUOTE
পারভেজ ভাই, কিছু ট্রিক্স খাটালে আপনি ফটোশপেও ইউনিকোড বাংলা ব্যবহার করতে পারবেন। এগুলো সবই অবশ্য কানের পাশ দিয়ে হাত ঘুরিয়ে ভাত খাওয়ার মত, মানে অনেক পথ ঘুরে কাজ আদায় করা লাগে, কিন্তু আপাতত চলে বলতে পারেন।

বাপরে! হ্যাপা কত...

বিশাল হ্যাপা! ফটোশপের ডেভেলপার লিস্টে অনেক ভারতীয় নাম দেখলাম, ইন্ডিক ভাষাগুলোর সমস্যাটা এরা কেন বুঝে না?
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please click here.
Invision Power Board © 2001-2009 Invision Power Services, Inc.