আরিফ ভাই,
প্রথমেই ক্ষমাপ্রার্থী, আগে চিনতে পারিনি বলে। এইসব চমৎকার আইডিয়ার পিছনে মানুষটা কে হতে পারে চিন্তা করে মেইল অ্যাড্রেসটা চেক করলাম।
খারাপ লাগল, ঢাকায় কাজ শেষ না করেই আপনাকে গুগলে ফিরে যেতে হয়েছে। কেমন আছেন? আসবেন নাকি আবার?
QUOTE
আরো দাবী..
১।
মোবাইল এ বা নরমাল কোড ( সি বা জাভা ) লেখার সময় যেমন auto-complete / suggest থাকে, তেমনি অভ্র দিয়ে লেখার সময় এই সাপোর্ট চাই। ( আসলে আমি খুব lazy কিনা)
আমার ব্যাবহার করা most frequent ২/৩ হাজার শব্দ গুলার জন্য এই সাপোর্ট থাকলেই হয়।
আপনি তো বস অর্ডার করবেন!
ফোরামে আগেই বলেছি, ইন্টেলিসেন্স পরের ভার্সনেই আসছে। আর শব্দ দুইতিন হাজার না, আড়াই লাখের উপরে। আপনার স্টুডেন্টই করছে কাজটা (অবাক হয়েন না, সত্যি
)QUOTE
২।
অভ্র যে ডিকশনারি ব্যবহার করে সেটা কি self learning? যদি হয় তাহলে এটাকে আরো একটু বুদ্ধি দিলে ভাল হয়। আর যদি না হয় তাহলে খুব ভাল হয় যদি শব্দ গুলা automatic ডিকশনারি তে এন্ট্রি হয়ে যায়।
অটোকারেক্ট এ সেলফ লার্নিং ফিচার রাখিনি, অনেক মানুষই জানে না এটা কিভাবে অন/অফ করতে হয়। শেষে দেখা যাবে একবার ভুল বানানে লিখে সবসময়েই লিখতে বাধ্য হচ্ছে। তবে ইন্টেলিসেন্স আসলে অটো লার্নিং থাকবে, যেখানে নতুন শব্দ কাস্টম ডিকশনারিতে যোগ হবে।