Click to view attachmentবেশ কিছুদিন ধরে সিয়াম রূপালী ফন্ট ব্যবহার করছিলাম কারণ এই ফন্টটা ব্রাউজিঙ (সোলায়মান লিপির মত ছোট দেখায় না) ও লেখালেখির জন্য সবচেয়ে ভাল (ভৃন্দা বা আপনলোহিত এর মত দেখতে খারাপ নয়)। কিন্ত সমস্যা হল Windows Vista ইন্সটল করার পর। কেন যেন সিয়াম রূপালী কিছুতেই আগের মত দেখাচ্ছে না। যুক্তাক্ষরগুলো ঠিকমতো দেখানোর বদলে মনে হচ্ছে একটার উপর আরেকটা বসে যাচ্ছে... এই সমস্যা কিন্তু সোলায়মান লিপি বা আপনলোহিত এ হচ্ছে না। আমি একটা স্ক্রিনশট দিচ্ছি -- কেউ কি এবিষয়ে আলোকপাত করতে পারেন?
