IPB

Welcome Guest ( Log In | Register )



 
Reply to this topicStart new topic
> Promito Bangla rules, Avro is somewhere not following Promito Bangla rules, given by Bangla
Mayeenul Islam
post Jun 18 2010, 03:36 PM
Post #1


New in OmicronLab Forum
*

Group: Members
Posts: 4
Joined: 18-June 10
From: Dhaka
Member No.: 43,630




কিভাবে বাংলা লিখতে হবে তার একটা পদ্ধতি বাংলা একাডেমী কর্তৃক দেয়া হয়েছে। যদিও অনেক পত্রিকা ও প্রকাশনী তার সবগুলো হুবহু মানে না। তারা নিজেদের মতো করে লিখে থাকে, যেমন: মাসিক ক্যানভাস অনেক ক্ষেত্রেই এই নিয়ম মানে না নিজেদের নিয়ম তৈরি করে নিয়েছে, দৈনিক যায়যায়দিন এই নিয়মের অনেকগুলো মানে না, দৈনিক প্রথম আলো ক্ষেত্রবিশেষে নিজস্ব নিয়মে চলে, মাসিক রহস্যপত্রিকা যুক্তাক্ষরে দেশি-বিদেশী নির্বিশেষে ন আর ণ-এর পার্থক্য না করে ণ দিয়ে লিখে থাকে। যাহোক, অভ্র সফটওয়্যার যে নিয়মগুলো মানে না, সেগুলো হলো:

১. স্বরচিহ্নগুলোকে বর্ণের নিচে বসানো। যেমন: গু, রু, শু, রূ। কিন্তু বাংলা একাডেমী বর্ণিত বাকি বর্ণগুলোর সাথে কার বসানো মাত্রই তা আগের রূপ ধারণ করে, যা নিয়মের ব্যতিক্রম, যেমন: (ত+র-ফলা) ত্র, (হ+ঋ-কার) হৃ, (ভ+র-ফলা+দীর্ঘ ঊ-কার) ভ্রূ, (শ+র-ফলা+হ্রস্ব উ-কার) শ্রু, (দ+র-ফলা+হ্রস্ব উ-কার) দ্রু । এব্যাপারে কী করা উচিত তা করার আগে অবশ্যই আমি ডেভলপারদেরকে প্রমিত বাংলা বানানের নিয়মের ৩.০১ নম্বর পয়েন্টটি দেখার অনুরোধ করবো, যা "বিবিধ" অংশে বিধৃত হয়েছে।
২. যুক্ত ব্যঞ্জনধ্বনি যথাসম্ভব স্বচ্ছ করা। যেমন: ঙ+গ লিখলে তা এমনভাবে দেখাবে যেনবা ঙ-কে superscript করে আর গ, সেই ঙ'র নিচে subscript করে লেখা হয়েছে। কিন্তু বাস্তবে দেখায় আগের রূপে এভাবে "ঙ্গ"।
৩. নিয়মে হস্ চিহ্ন (্) যথাসম্ভব বর্জনের কথা বলা হয়েছে। তবে এও বলা হয়েছে যে, উচ্চারণে ভুল হবার সম্ভাবনা থাকলে হস চিহ্ন ব্যবহার করা যাবে। আবার অর্থের বিভ্রান্তি রোধে তুচ্ছ অনুজ্ঞায় হস চিহ্ন ব্যবহারের অনুমতিও রয়েছে। কিন্তু অভ্রতে হস চিহ্নকে শব্দের শেষ ব্যাতীত (যেমন: উহ্) কোনোভাবেই আলাদা করে এককভাবে দেখানো যায় না। যখনই "উহহু" লিখতে গিয়ে প্রথম 'হ'-এর নিচে হস চিহ্ন বসানো হয়, সাথে সাথে তা বদলে গিয়ে হয়ে যায় "উহ্হু"। ধরা যাক, নজরুলের মতো কবিতা লিখতে গিয়ে উচ্চারণকে পৃথক করতে কোথাও "বাঙালি" আবার কোথাও "বাঙগালি" লেখার প্রযোজন পড়লো, সেক্ষেত্রে ঙ'র নিচে হস্ চিহ্ন দিয়ে "বাঙগালি" লেখা সম্ভব না, কারণ হস্ চিহ্ন দিয়ে লিখতে গেলেই তা দেখাবে "বাঙ্গালি"। (যদিও বাংলায় ঙ+হস্ চিহ্ন'র বদলে ং রয়েছে)। (নিয়ম ২.১৫)
৪. বর্ণমালার বইতে বাংলা বর্ণমালা লিখতে গিয়ে অ, আ, ই, ঈ- এভাবে আলাদা করে করে লিখলে 'অনুস্বার', 'বিঃস্বর্গ', 'চন্দ্রবিন্দু' অক্ষর তিনটি প্রকৃত রূপে দেখা যায় না, দেখা যায় এভাবে- ং, ঃ, ঁ।
৫. খন্ড-ত (ৎ) ব্যবহার করলেই শব্দের পরবর্তি অক্ষরগুলো বড় আকার ধারণ করে, যেমন: "ততক্ষণাত" লিখলে যেমনটা দেখায়, "তৎক্ষণাৎ" লিখলে তা দেখায় না। (তবে এটা সম্ভবত ইউনিকোডের সমস্যা, আমি জানি না)

উল্লেখ্য, আমি অভ্রতে ইউনিবিজয় কীবোর্ড ব্যবহার করে থাকি।

আমি বিজয় সফটওয়্যার ব্যবহার করার সময় ১ নম্বর পয়েন্টের সমস্যাগুলো এড়াতে গেলে শ+উ-কার না লিখে শ+space+backspace+উকার লিখি।এব্যাপারে আমি সচলায়তনে সিয়ামের ব্লগে সিয়াম ও অন্য আরেকজনের দৃষ্টি আকর্ষণ আগেই করলেও এখানে উল্লেখ করা যৌক্তিক মনে করলাম।
ধন্যবাদ।

Moderator's note: This is not a bug. Moved to appropriate section.

This post has been edited by Nipon: Jun 23 2010, 06:16 PM
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
What Google Brings!
post Jun 18 2010, 03:36 PM
Post #


Thanks for your support!















Go to the top of the page
Quote Post
siyam
post Jun 22 2010, 02:04 AM
Post #2


Serious Contributor
*****

Group: Moderator
Posts: 254
Joined: 3-March 06
From: Dhaka/Khulna
Member No.: 2,998



ফোরামে আসার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে ব্লগের কমেন্টে বিস্তারিত আলোচনা করা যায় না, এরচেয়ে ফোরামে আলোচনা সুবিধাজনক।

যে সমস্যাগুলো তুলে ধরেছেন সেগুলো কিন্তু আসলে অভ্রের সমস্যা না। সমস্যাগুলো ফন্টের এবং কিছু ক্ষেত্রে ইউনিকোডের।
১. এবং ২.
বাংলা এ্যাকাডেমী ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণিত নিয়মে যুক্তবর্ণগুলোকে যথাসম্ভব অপরিবর্তিত ও সরল রাখতে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে বাদ দিয়ে যেমন ক্ষ। কিন্তু ইউনিকোড ফন্টগুলো এমন ভাবে তৈরী যাতে উভয় বাংলার মানুষ ব্যবহারে সাচ্ছন্দ্যবোধ করে। আবার ওনেকেই যুক্তবর্ণের সরল রূপ পছন্দ করেন না। এক্ষেত্রে যুক্তবর্ণের পুরনো রূপ (সম্ভবত বিদ্যাসাগরীয় রূপ বলে ডাকা হয়) গুলোকেই প্রাধান্য দেয়া হয়। এ সমস্যার সমাধান হল বাংলা এ্যাকাডেমী রীতি পূর্ণরূপে সমর্থন করে এমন একটা ফন্ট তৈরী করা।
ঙ্গ এর বদলে ঙ+গ=ঙ্‍গ কিন্তু এভাবেও লেখা যায় ঙ+‌্+ZWJ(zero width joiner)+গ
৩.
ইউনিকোডে হসন্ত, যুক্ত বর্ণ তৈরী করে। এটা থামাতে ZWNJ(zero width non joiner) ক্যারেক্টারটা ব্যবহার করা হয়। উহ্‌হু লিখতে লিখুন উ+হ+‌্+ZWNJ(zero width non joiner)+হ+‌ু। একই ভাবে, বাঙ্‌গালী লিখতে ঙ+‌্+ZWNJ(zero width non joiner)+গ । অভ্রতে layout viewer এ ক্লিক করলে কিবোর্ডে ZWJ ও ZWNJ এর অবস্থান দেখতে পাবেন।
৪.
এটা ইউনিকোডের সমস্যা বলতে পারেন। এমনিতে ং, ঃ, ঁ, া, ি, ু এগুলো পৃথকভাবে(গোল্লা ছাড়া) লিখতে NBSP+‌ং অথবা ZWJ+‌ং হওয়া উচিত। কিন্তু ফন্টের জটিলতা বা ইউনিকোড রেন্ডরিংয়ে ভিন্নতার কারণে এটা অনেকক্ষেত্রেই কাজ করে না। আপনি চেষ্টা করে দেখতে পারেন এভাবে লিখে পারেন কিনা।
৫.
এই সমস্যাটা অদ্ভুত লাগছে। আপনার অপারেটিং সিস্টেম, যেখানে লিখলে সমস্যাটা হচ্ছে আর কোন ফন্টে সমস্যাটা হচ্ছে এসব তথ্য দরকার। সাথে একটা স্ক্রিনশটও দেবেন।

ধন্যবাদ


--------------------
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Mayeenul Islam
post Jun 22 2010, 06:35 PM
Post #3


New in OmicronLab Forum
*

Group: Members
Posts: 4
Joined: 18-June 10
From: Dhaka
Member No.: 43,630



সিয়াম, অনেক ধন্যবাদ তোমার উত্তরের জন্য।
নতুন কিছু ফিচার শিখলাম: বিশেষ করে ZWNJ এবং ZWJ'র বিষয়গুলো। আমার ভুল না হলে UniBijoy-তে সেগুলো যথাক্রমে NJ এবং J নামে চিহ্নিত করা হয়েছে। আমি সেমতে লিখে ঙ+গ=ঙ্‍গ লিখতে সক্ষম হয়েছি।

তবে ভ+র-ফলা+উ-কার-কে এভাবে লিখলেও হচ্ছে না। সব সময়ই সঠিক হিসেবে "ভ্রু" দেখাচ্ছে। ভ'র চেহারা না বদলে র-ফলা আসছে না, নিচে উ-কার আসছে না।
যদি আমি NJ ব্যবহার করি তবে হয় (ভ+র-ফলা+NJ+উ-কার): ভ্র‌ু।
যদি আমি J ব্যবহার করি তবে হয়
(ভ+র-ফলা+J+উ-কার): ভ্র‍ু।

তুমি NBSP যে বিষয়টা বললে তা বুঝিনি। কারণ NBSP নামে কোনো বাটন UniBijoy-তে Suggest করা নাই। AvroPhonetic-এও দেখলাম না। এটা দ্বারা কী বোঝানো হচ্ছে?


খন্ড-ত (ৎ)'র ব্যাপারটা:
আমার OS XP Professional 2002 SP 2; Pentium 4; 2.40 GHz; 248 MB RAM.
Browser: Opera 10.53
Office: XP 2002
দুই জায়গাতেই এভাবে দেখা যায়। এমনকি উইকিপিডিয়াতেও দেখি। তবে মযিল্লা-তে সমস্যাটা দেখা যায় না বলে মনে হয়।
IE 6.0 slow, তাই ব্যবহার করে দেখিনি।

স্ক্রিণশট দিতে এখানে দিতে পারছি না। এ্যাটাচমেন্ট আকারে দিলাম।

_______________

আরেকটা কথা,
উইন্ডোজ-এর স্বাভাবিক রেযোল্যুশনে বাংলা লেখার আকার খুব ছোট। সাকিবকে দেখেছি অভ্র'র স্ক্রিণশট দেবার জন্য বহু কষ্টে প্রতিবার উইন্ডোয ইন্সটল দেবার পরে ফন্টের লেখার আকার বদলাতে। Default বাংলা ফন্টের আকার বড় করার কোনো দাবি তোমরা কি করতে পারো না Microsoft-এর কাছে? Linux-এও কি ব্যাপারটা একই?
প্রতিবার লেখা পড়ার জন্য Editor support না দিলে Default আকারে লিখলে ব্রাউযারের Zoom বাড়িয়ে তা দেখা লাগে।
ভালো থেকো। ধন্যবাদ।




Attached thumbnail(s)
Attached Image
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
siyam
post Jun 23 2010, 12:32 AM
Post #4


Serious Contributor
*****

Group: Moderator
Posts: 254
Joined: 3-March 06
From: Dhaka/Khulna
Member No.: 2,998



ভাইয়া এবার আপনার ৎ সমস্যাটা ধরতে পেরেছি।
বাংলার জন্য উইন্ডোজের ডিফল্ট ফন্ট হলো Vrinda. উইন্ডোজ এক্সপি সা.প্যা. ২ তে বৃন্দার যে সংস্করণটা দেয়া আছে তা অনেক পুরোনো। এতটা পুরোনো যে ওতে ৎ অক্ষরটাই নেই। এই জন্য আপনার উইন্ডোজ ৎ দেখাচ্ছে সিয়াম রূপালি থেকে। সিয়াম রুপালি বৃন্দা থেকে বড় হওয়ায় ৎ-টা এত বড় দেখাচ্ছে।
অফিসে লেখার সময় ফন্ট বদলে সিয়াম রূপালি দিয়ে লিখুন। আর অপেরা ব্রাউজারে ডিফল্ট ফন্ট বদলাতে
Settings>Preference>Advanced>Fonts>International fonts... এ যান। এরপর Writing System এ Bengali নির্বাচন করুন। এরপর নিচের বক্স থেকে সিয়াম রূপালি নির্বাচন করে দিন। ওকে করে বের হয়ে আসুন।
অন্যান্য ব্রাউজারে ফন্ট পরিবর্তন করতে এই গাইডলাইন দেখতে পারেন-

http://www.omicronlab.com/docs/mozilla-fir...for-bangla.html
http://www.omicronlab.com/docs/internet-ex...for-bangla.html

আর উইন্ডোজ ভিস্তা/৭ এ কিন্তু Vrinda ফন্টটা অনেক পরিবর্তন করা হয়েছে। এখন আর এত ছোট দেখায় না।



--------------------
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post

Reply to this topicStart new topic

Collapse

> Similar Topics

Topic Title Replies Topic Starter Views Last Action
Promito Bangla rules 0 Mayeenul Islam 0 Jun 18 2010, 03:36 PM
Last post by: Mayeenul Islam

1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



- Lo-Fi Version Time is now: 8th February 2012 - 09:29 PM

Page top