IPB

Welcome Guest ( Log In | Register )



 
Reply to this topicStart new topic
> যুক্তাক্ষর সমস্যা এবং উইন, যুক্তাক্ষর সমস্যা এবং উইন
Saint Atique
post Oct 6 2009, 04:23 PM
Post #1


New in OmicronLab Forum
*

Group: Members
Posts: 3
Joined: 6-October 09
Member No.: 42,930




প্রথমত আমি বিরক্ত হয়েছি এ কারণে যে এই সাইটি খুঁজে পেতে আমার অনেক সময় লেগেছে। অভ্র কি-বোর্ডের কোন ত্রুটি কিংবা ফিচার রিকোয়েষ্ট কোথায় পাঠাতে হবে সেটা গুগল সার্চ দিয়ে যেমন সহজে খুঁজে পাওয়া যায় না, তেমনি সফটওয়্যারটিতেও কোন সুনির্দিষ্ট নীতিমালা নেই।
দ্বিতীয়ত, সফটওয়্যারটি তৈরী করার জন্য অনেক ধন্যবাদ। এটি অনেক ভাল একটি কাজ হয়েছে। এ রকম একটি উন্নতমানের সফটওয়্যার ফ্রি বিতরণ করার জন্য অমিক্রন গোষ্ঠীর প্রতি আমার প্রগাঢ় শ্রদ্ধা জমা হয়ে আছে। সত্যি বলতে আমি অনেকটা বিপদে পড়েই যেতাম। আমি একটা সময় চিন্তা করেছিলাম বাংলা লিখার জন্য আমি একটা ইউনিকোড সফটওয়্যার তৈরী করব কারণ বিজয় কি-বোর্ডকে আমি ঘৃণা করি। চিন্তা করা যায় তারা বাঙালির ভাতের পয়সা মারার জন্য তারা বাংলা কি-বোর্ড সফটওয়্যার এবং বাংলা কি-বোর্ডের লেআউট পেটেন্ট করেছে এবং পেটেন্টের নামে জুচ্চুরী করতেছে! একে তো সফটওয়্যারটা সে নিজে তৈরী করে নাই তার উপর পেটেন্ট-লাইসেন্স করে যাতা অবস্থা। বাংলায় যাকে বলে, চুরি তো চুরি তার উপর শিনাজুরি! কিছু লোক অন্যায় সহ্য করে বসে থাকে বলেই এই অবস্থা।
তৃতীয়ত, আমার মনে হয় যুক্তাক্ষর প্রদর্শনে অভ্র কি-বোর্ডের সব লেআউট ঠিক নেই। আমি এমন কয়েকটা যুক্তাক্ষর নিচে দিচ্ছি,
ষ+ঞ=ষ্ঞ যেমন, বিষ্ঞু
ম+হ=ম্হ, ব্রাম্হণ
রেফারেন্স হিসেবে আপনারা সঞ্চিতা (কাজী নজরুল ইসলাম) দেখতে পারেন। কার্সর অন্য জায়গায় সরানোর পর একটি শব্ধে রেফ দিতে গেল বিহেভিয়ার আর নরমাল থাকে না। কাসর্র সরানোর পর ঐ রেফ আর মুছাও যায় না।
চতুর্থত, আমি অভ্র কি-বোর্ড তখনই চালু করি যখন আমার ব্যবহার করা লাগে। কাজ শেষে এক্সিট দিয়ে দেই। কিন্তু প্রতিবার চালু করে যে উইন্ডুতে বাংলা লিখতে যাই সে উইন্ডোটা ম্যাক্সিমাইজ অবস্হা থেকে রিস্টোর হয়ে যায়।

ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
বি.দ্র: আমি অভ্র কিবোর্ড ৪.৫.১ ব্যবহার করছি।

আমার ব্লগ্: http://sa-os.blogspot.com


This post has been edited by Saint Atique: Jan 30 2010, 11:24 PM
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
What Google Brings!
post Oct 6 2009, 04:23 PM
Post #


Thanks for your support!















Go to the top of the page
Quote Post
Nipon
post Oct 12 2009, 02:37 AM
Post #2


Serious Contributor
*****

Group: Moderator
Posts: 352
Joined: 27-December 05
From: Kolkata
Member No.: 2,025



আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ.
window restore হবার পরিপ্রেক্ষিতে জানতে চাইছি - এটা কোন সফটওয়ার এর ক্ষেত্রে হচ্ছে?
খুবই দুর্ভাগ্যজনক যে আপনার সাইট খুঁজে পেতে অসুবিধা হয়েছে. তবে এসে যখন পড়েছেন, আপনাকে উষ্ণ ও আন্তরিক অভিনন্দন জানাই. smile.gif


--------------------
Nipon Haque

User Guides : Bangla Fonts : 3rd Party Tools : Blog : Search Before Posting : Forum Guidelines



Bong Buzz
ইংরেজি ভাষায় সেরা বঙ্গীয় ব্লগ
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Bangla Bhai
post Oct 23 2009, 03:29 AM
Post #3


Serious Contributor
*****

Group: Admin
Posts: 801
Joined: 8-March 06
From: Bangladesh
Member No.: 3,124



ষ+ঞ=ষ্ঞ যেমন, বিষ্ঞু
ম+হ=ম্হ, ব্রাম্হণ


We are following Bangla Academy standard...

ষ+ণ=ষ্ণ যেমন, বিষ্ণু
হ+ম=হ্ম, ব্রাহ্মণ


--------------------

IPB Image

IPB Image
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Saint Atique
post Jan 30 2010, 11:10 PM
Post #4


New in OmicronLab Forum
*

Group: Members
Posts: 3
Joined: 6-October 09
Member No.: 42,930



@Nipun: সব এপলিকেশনসের ক্ষেত্রে এটা হচ্ছে। এটা বেশ বিরক্তিকর। ফিক্স করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আমি কখনো স্টার্ট আপে রাখি না। তাই অভ্র কি-বোর্ড চালু করে প্রথম যে উইন্ডোতে লিখতে যাই সেটাতেই এই সমস্যা হচ্ছে।
আপনার ব্লগটি চমৎকার। আপনাকে ধন্যবাদ।

@Banga Bhai: আমার অজ্ঞতার জন্য দু:খিত। এই তথ্যটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

আমার ব্লগ্: http://sa-sdft.blogspot.com
টেক ব্লগ্: http://sa-os.blogspot.com

This post has been edited by Saint Atique: Jan 30 2010, 11:23 PM
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
siyam
post Jan 31 2010, 04:00 AM
Post #5


Serious Contributor
*****

Group: Moderator
Posts: 254
Joined: 3-March 06
From: Dhaka/Khulna
Member No.: 2,998



উইন্ডো রিস্টোরের সমস্যাটা সম্পর্কে আমরা অবগত। নতুন সংস্করণে অবশ্যই এ ব্যাপারে খেয়াল রাখা হবে। আপাতত এই সমস্যা থেকে বাঁচতে jump to system tray তে ক্লিক করে সিস্টেম ট্রেতে লুকিয়ে রাখতে পারেন।


--------------------
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
uunmatal tarunno
post Jan 31 2010, 05:32 PM
Post #6


Serious Contributor
*****

Group: Moderator
Posts: 653
Joined: 18-March 06
From: ঢাহার শহর
Member No.: 3,597



QUOTE(Saint Atique @ Oct 6 2009, 04:23 PM) *
অভ্র কি-বোর্ডের কোন ত্রুটি কিংবা ফিচার রিকোয়েষ্ট কোথায় পাঠাতে হবে সেটা গুগল সার্চ দিয়ে যেমন সহজে খুঁজে পাওয়া যায় না, তেমনি সফটওয়্যারটিতেও কোন সুনির্দিষ্ট নীতিমালা নেই।


বিলম্বিত প্রত্যুত্তরের জন্য দুঃখিত।

আপনার উপরোক্ত বক্তব্যের সাথে একমত হতে পারছি না। কারণ, একটু খেয়াল করে দেখুন-

১.
অভ্র টুলবারেই সাহায্য বা Help এর জন্য একটি বোতাম রয়েছে।

IPB Image



২.
এই বোতামটি চাপলে একটি মেনু পাওয়া যায়। এই মেনুতে সরাসরিই দেখানো আছে অনলাইনে অভ্র সংক্রান্ত সমস্যা সমাধানে বিনামূল্যে সহায়তা পেতে চাইলে কোথায় ক্লিক করতে হবে।

IPB Image


ধন্যবাদ।


--------------------
জ্ঞান আমার শক্তি।
সবর আমার বর্ম।
কৌশল আমার অস্ত্র।
দক্ষতা আমার সঙ্গী।
সাফল্য আমারই।

-আত্ম-প্রত্যয়ন
-----------------------
IPB Image
-----------------------

আমায় মেইল করতে চাইলে, ক্লিক করুন।
আমার ব্লগ।


দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।



User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post
Saint Atique
post Feb 3 2010, 08:27 PM
Post #7


New in OmicronLab Forum
*

Group: Members
Posts: 3
Joined: 6-October 09
Member No.: 42,930



@siyam: I always keep it in system tray. It never works, have checked once again. Whether it is on Window Top or system tray, for the first time typing bangla after pressing F12 restores the application window.

@tarunno: you are right, it's there.

My Tech Blog

This post has been edited by Saint Atique: Feb 3 2010, 08:30 PM
User is offlineProfile CardPM
Go to the top of the page
+Quote Post

Reply to this topicStart new topic

Collapse

> Similar Topics

Topic Title Replies Topic Starter Views Last Action
যুক্তাক্ষর ও পুর্ণচ্ছেদজ 0 অনুপম 1,758 Oct 17 2011, 03:36 PM
Last post by: অনুপম
ত-দিয়ে যুক্তাক্ষর 1 Nayak 3,490 Dec 12 2010, 03:27 PM
Last post by: sagorctgbd
ফটোশপে যুক্তাক্ষর লেখা যা 3 MAROOFRANA 5,396 Nov 20 2010, 07:42 PM
Last post by: Al Mamun Sumon
যুক্তাক্ষর ভেঙে যায় 1 krisok 3,522 Aug 7 2010, 02:52 AM
Last post by: siyam
যুক্তাক্ষর লেখা নিয়ে 1 aparna 4,018 Dec 8 2006, 03:30 PM
Last post by: piku123

1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



- Lo-Fi Version Time is now: 7th February 2012 - 01:04 PM

Page top