লিনাক্সে বাংলা ইউনিকোড ফন্টগুলো একবারে ইন্সটল করার সহজ সমাধান
Posted by উন্মাতাল তারুণ্য on November 3, 2010
লিনাক্সের জন্য এর আগে ৩০টি বাংলা ইউনিকোড ফন্ট ইন্সটল করার জন্য একটা bash script বেসড ইন্সটলার তৈরি করেছিলাম। সেটা মোটামুটি কাজ করলেও তার ছিল অনেক সীমাবদ্ধতা। তাই এইবারে স্ক্রিপ্ট বেজড ইন্সটলারের পরিবর্তে ttf-banglaunicode ডেবিয়ান প্যাকেজ বানিয়ে নিলাম। এর ফলে এখন থেকে ফন্টগুলো আরো সহজে ইন্সটল করা যাবে। ডেবিয়ানের প্যাকেজ ফাইলটি ডাউনলোড করে নিয়ে শুধু তার উপর ডাবল ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে ৩০টি বাংলা ইউনিকোড ফন্ট ইন্সটল হয়ে যাবে। ফন্টগুলো নেয়া হয়েছে ওমিক্রনল্যাবের সাইট থেকে।

নাম: ttf-banglaunicode
ভার্সন: 0.2b2 (০.২ বেটা ২)
সুবিধা:
১. ডেবিয়ান প্যাকেজ হওয়ার এটি শুধু ডাবল ক্লিক করেই ইন্সটল করা যায়।
২. ফন্টগুলো সিস্টেম ওয়াইড ইন্সটল হবে, অর্থাৎ কেউ একজন ইন্সটল করলেই ওই সিস্টেমের অন্য ব্যবহারকারীরা (যদি থাকে) সবাই ব্যবহার করতে পারবেন।
৩. ডিফল্টভাবেই md5sum চেকিংয়ের সুবিধা (প্যাকেজ ম্যানেজার নিজেই করবে) থাকায় করাপশন বা এরর হলে রিপোর্ট পাওয়া যাবে।
৪. ফন্টগুলো ইনস্টলের পর কোন কারণে আনইন্সটল করার প্রয়োজন পড়লে শুধুমাত্র ttf-banglaunicode প্যাকেজটি সিনাপ্টিক ম্যানেজার, সফটওয়্যার সেন্টার বা টার্মিনাল থেকে অন্য সব প্যাকেজের মত রিমুভ করে দিলেই আনইন্সটল হয়ে যাবে।
৫. এই প্যাকেজটি যে কোন ডেবিয়ান ভিত্তিক (ডেবিয়ান প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম) ডিস্ট্রোতে; যেমন, ডেবিয়ান, উবুন্টু, লিনাক্স মিন্ট, কুবুন্টু, যুবুন্টু, লুবুন্টু ইত্যাদিতে ইনস্টল করা যাবে। (আপডেট:** এখন থেকে শুধু ডেবিয়ানই নয় আরপিএম বেসড ডিস্ট্রোগুলোতেও ttf-banglaunicode ইন্সটল করা যাবে)।
৬. ইন্সটলের সময়ই দেখা যাবে ৩০টি ফন্টের নামগুলো।
অসুবিধা:
১. এটি (এখনো) রিপোতে পাওয়া যাবে না। ম্যানুয়ালি ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
২. ইন্সটলের সময় ওয়ার্নিং দিতে পারে যে আপনি সফটওয়্যারটি বিশ্বস্ত জায়গা থেকে ডাউনলোড করেছেন কিনা।
ডাউনলোড:
http://code.google.com/p/bangla-compu/downloads/list
ইন্সটলেশন:
ধাপ ১: ডাউনলোড করা
প্রথমে উপরের লিংক থেকে ttf-banglaunicode_0.2b2_all.deb ডাউনলোড করে নিন।
ধাপ ২: ইন্সটল করা
ডাউনলোড করা ফাইলের উপর ডাবল ক্লিক করুন। ইন্সটলার ওপেন হবে। সেখানের Install বাটনটি চেপে দিন। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিন।
ব্যস! ইন্সটল হয়ে গেছে ফন্টগুলো।
**আপডেট (১৩ নভেম্বর, ২০১০)
এখন শুধু ডেবিয়ানই নয় আরপিএম বেসড ডিস্ট্রোগুলোতেও ttf-banglaunicode ইন্সটল করা যাবে।



Thank you sir. Omicronlab generally don’t pay much attention on linux. I am greatly helped. I hope more people like me are to congratulate u for this. thanks a lot.
vai, please make something with *.rpm package. Because this is supported in most linux distributions like mandriva/opensuse/fedora etc.
@Nahid,
Thank you. As Linux users are growing very fast these days, OmicronLab has some plan to release some more tools for Linux in future.
@Shahinuzzaman,
Yup. I have a plan for that, too. Just be patient.
ধন্যবাদ। খুব সুন্দর একটি কাজ যা উবুন্টুতে বাংলা ব্যবহার আরও সহজ করে দিবে। তবে এই প্যাকেজটা যদি scim-avro এর সাথে একটা ইন্সটলার হিসেবে পাওয়া যেত তাহলে আরো ভাল হতে।
দারুন হয়েছে !!! এটা করাতে বাংলা ইউনিকোড ফন্ট গুলি একটি একটি করে ইন্সটল করার ঝামেলা আর রইল না।
অনেক অনেক ধন্যবাদ।
I can not write “Ref” in Avro Bangla. রিপোট এর ট এর উপর রেফ কিভাবে দিব? কেউ সাহায্য করবেন? I am using Op Sys Ubuntu 10.10.
ফিরোজ ভাই আপনি ‘রেফ’ দিতে চাইলে shift a চাপুন তারপর অক্ষরটি লিখুন কাজ হয়ে যাবে।
অসাধারন পোস্ট!
আরও একটা সহজ উপায় আছে !হয়তো অনেকেই এই ট্রিকস্ টা জানেন !
যদি কেই আরও অনেক ফন্ট একসাথে ইনস্টল করতে চান….যেমন MS core fonts,বা নিজস্ব পছন্দের যে যে কোন ফন্ট (Unicode/ANSI/Bijoy/TTF ইত্যাদি!)
১. আপনার ফন্ট গুলো একটা ফোল্ডারে(যেমনঃ MyFonts) রাখুন। মাউসের রাইট বাটন দিয়ে
“MyFonts” ফোল্ডারটা কপি করে রাখুন।
২. এই কমান্ড (gksudo nautilus) দিয়ে যে পেইজ ওপেন হবে সেখান থেকে /usr/share/Fonts
ঠিকানায় গিয়ে পুরো ফোল্ডারটাই পেস্ট করুন।
৩. কমান্ডঃ gksudo nautilus
৪. যেখানে পেস্ট করবেনঃ /usr/share/Fonts
আসলে আপনি যে পদ্ধতির কথা ম্যানুয়ালি করা বলছেন সেটাই এই প্যাকেজে অটোমেট করা হয়েছে।
ফলে চারধাপের পরিবর্তে দুটো ক্লিকেই কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
আমি কিন্তু আপনার কাজের প্রশংসা করি এবং নিজেই ডাউনলোড করেছি !
কিন্তু আমি বলতে চেয়েছি যে, আপনার ৩০ টা ফন্টের বাইরে কোন ফন্ট ইনস্টল করার প্রয়োজন হলে কি করতে হবে।
আপনার কাজ সত্যিই অসাধারন ! আশা করি সামনে আামরা আপনার কাছ থেকে এমন আরও অনেক দরকারি আপডেট পাব।
ধন্যবাদ।
“gksudo nautilus” লিখার জন্য একসাথে (Altr + F2) কি চাপুন!
Ami jodi Avro Keyboard Standard Edition 5.1.0 diye bangla lekhte zai tahole lekha ulta palta show kore. zemon ami jodi lekhte cai- kemon achen? thole lekha hoi – কেমন আছেন? mane e kar ta age na ase pore ase, keno emon problem hoi? kintu ami age avro 4.5.1 use kortam, tokhon kono problem hoto na. please amake janben. thanks