“BASIS Special Contribution Award” পেল অভ্র কিবোর্ড!
Posted by Mehdi Hasan on February 7, 2011
গত ৪ ফেব্রুয়ারি, ২০১১ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় BASIS Award Night 2011। বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পে বিশেষ অবদানের জন্য অভ্র কিবোর্ডকেও পুরস্কৃত করা হয়। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জনাব ইয়াফেস ওসমান এ পুরষ্কারটি তুলে দেন উপস্থিত অভ্র টিমের সদস্যদের হাতে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছ থেকে স্বীকৃতির পরে এটা অভ্রর জন্য বড় আরেকটি প্রাতিষ্ঠানিক সম্মাননা। অভ্রর অসংখ্য ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া ভালোবাসার সাথে সাথে এই স্বীকৃতিও আমাদের পথ চলায় উৎসাহ দিয়ে যাবে নিরন্তর।

ছবির জন্য কৃতজ্ঞতা: পল্লব মোহাইমেন, ডেপুটি ফিচার এডিটর, প্রথম আলো



অভিনন্দন
এক বিরাট অর্জন মেহেদী এবং অভ্র কি-বোর্ডের। যথাযথ স্বীকৃতি মিলল অবশেষে। থ্রি চিয়ার্স ফর ” অভ্র “।
good luck avro
অভ্র ব্যবহারকারী হিসাবে গর্বীত।
I want to see and write bengali version.
I want make it hurry. lot of peoples are writing bengali on my face book that I can not read.
পেতেই পারে। এত অবাক হবার কিছু নাই