নতুন বছরেই আসছে অভ্র কিবোর্ড ৫ এর ফুল ভার্শন
Posted by Mehdi Hasan on December 23, 2010
অভ্র কিবোর্ডকে ঢেলে সাজানোর কাজটা আমরা শুরু করি ২০০৭ এ। ২০১০-এ এসে কাজ প্রাথমিকভাবে শেষ হয় এবং ওমিক্রনল্যাব ব্লগে আমরা পাবলিক বেটা ছাড়ার ঘোষণা দেই। তার আগে প্রাথমিক ভুলভ্রান্তি শোধরানোর জন্য আমরা নিজেদের মধ্যে একটা প্রাইভেট বেটা প্রোগ্রামের আয়োজন করেছিলাম। অভ্র টীমের সবার সাথে সেখানে সক্রিয়ভাবে সহায়তা করেছেন সচলায়তনের দ্রোহীদা, সবজান্তা। ৩০ সেপ্টেম্বর ২০১০ ছাড়া হয় প্রথম পাবলিক বেটা ভার্শন। (দিনটি আমাদের কাছে আরও একটা কারণে স্মরণীয় হয়ে থাকবে – ২০০৩ থেকে বিনামূল্যের সফটওয়্যার অভ্র কিবোর্ড সেদিন মুক্ত সফটওয়্যার হিসেবে প্রকাশিত হয়।) অভাবনীয় সাড়া পেয়েছি আমরা তখন থেকেই। সবাই স্বেচ্ছায় এগিয়ে এসেছেন বাগ খুঁজে বের করতে, নিজেদের মূল্যবান সময় দিয়ে আমাদের সমস্যার কথা জানিয়েছেন, নতুন ফিচারের জন্য আবেদন করেছেন। এখানে বিশেষ করে জাপান প্রবাসী আজিম ভাইয়ের কথা না বললেই নয়। একটি বারের জন্যও মনে হয়নি এই ভদ্রলোক অভ্র টীমের বাইরের কেউ।
![]()
অভ্র কিবোর্ড ৫ এর সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার বাংলা স্পেল চেকার এবং অভ্র ফনেটিকে ডিকশনারি সাজেশন। এ দুইটা ফিচার আনার জন্য একটা বাংলা অভিধানের সফট কপির প্রয়োজনীয় ছিল। দুঃখজনক ব্যাপার, একটা শুদ্ধ বাংলা অভিধানের জন্য বাংলা একাডেমীর সাহায্য চেয়েও পাইনি আমরা। অভিধানে কপিরাইটের অজুহাত দিয়ে তারা পাশ কাটিয়ে গেছেন। শেষ পর্যন্ত নিজেরাই লেগে গিয়েছিলাম শব্দের তালিকা বানাতে। কাজটা প্রায় একাই সামলিয়েছেন সুমাইয়া নাজমুন। এরপর সচলায়তনের ব্যানারে শব্দশুদ্ধি টীম এগিয়ে এসেছে সেটা শুদ্ধ করার কাজে -
মাহবুব লীলেন, গৌতম রায়, আরিফ জেবতিক, তৃষিয়া নাশতারান, সুমাইয়া নাজমুন, তারেক রহিম, জ্যোতির্ময় বণিক, রেদওয়ানুর রহমান লিন, রেজওয়ান, মহাস্থবির জাতক, মাহবুব মুর্শেদ, হিমু, অন্দ্রিলা মণ্ডল, ইশতিয়াক রউফ, দ্রোহী, মেহেদী হক, শাহরিয়ার মামুন, মামুন হক, তানভীর, ধুসর গোধূলি।
[নামের তালিকা এলোমেলোভাবে এসেছে। নামের বানান ভুল হতে পারে, অনেক ক্ষেত্রেই শুধু ইমেইল সিগনেচারে ইংরেজি বানান দেখে বাংলাটা অনুমান করে নিতে হয়েছে, সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। মন্তব্যে অথবা মেইলে সঠিক বানানটা জানালে কৃতজ্ঞ থাকবো।]
এবং এই সবার একসাথে অনলাইনে অভিধান নিয়ে কাজ করার শব্দশুদ্ধি প্লাটফর্মটা তৈরি করে দিয়েছেন মুক্ত সফট থেকে রাইয়ান কামাল (সচলায়তনের এনকিদু)।
অভ্র ৫ এর জন্য চমৎকার একটা স্প্ল্যাশ বানিয়ে দেয়ায় আমরা মুস্তাফিজ ভাইয়ের কাছে কৃতজ্ঞ।
অভ্র টীম এবার প্রাণান্তকর খেটেছে। শেষ মুহূর্তে সিয়াম এখনও কাজ করছে সিয়াম রূপালি ফন্টের অ্যানসি ভার্শন নিয়ে। রিফাত লিনাক্সে আইবাসের জন্য অভ্রর কোড লিখছে। সামনে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা নিয়েও ভারত থেকে নিপন ওমিক্রনল্যাব ফোরামে পড়ে থেকেছে ঘণ্টার পর ঘণ্টা, সবার সমস্যার সমাধান দেয়ার জন্য। হাজারটা ব্যস্ততার মাঝেও অভ্রর জন্য সময় বের করে নিয়েছেন শাবাব ভাই আর সামি।
২০১০ এর অভিজ্ঞতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। অভ্রর জন্য অসংখ্য মানুষের ভালোবাসা দেখে আমরা এখন জানি এই প্রজেক্ট এগিয়ে যাবে আরও বহুদূর। ধন্যবাদ, পাশে থাকার জন্য।
নতুন বছর আসতে আর মাত্র ৭ দিন। কোন দৈব দুর্যোগ না ঘটলে নতুন বছরের প্রথম দিনে রিলিজ পাবে অভ্র কিবোর্ড ৫ এর ফুল ভার্শন। এবং এই রিলিজের পরেই আমরা শুরু করব ম্যাকের জন্য অভ্র বানানোর কাজ।
নববর্ষের শুভেচ্ছা এবং হ্যাপি হলিডে!
ভাষা হোক উন্মুক্ত।



অভ্র সফ্টওয়্যার বাংলা ভাষার ইতিহাসে এক অনন্য আবিষ্কার। আমরা সাধারণ কম্পিউটার ব্যবহারকারীরা সবসময় কৃতজ্ঞ থাকব অভ্র টিমের কাছে। একটা সময় ছিল যখন আমরা অনলানইনে রোমান হরফে বাংলা লিখতাম। কিন্তু এখন সর্বত্র বাংলা লিখতে পারছি নিজের অক্ষরেই। আমি এখন উবুন্টু লিনাক্সে অভ্র ব্যবহার করে এই লেখাটি লিখছি। কী যে ভাল লাগছে বলে বুঝাত পারব না। অসংখ্য ধন্যবাদ অভ্র টিম ও ওমিক্রন ল্যাবকে।
Thanks a lot for this awesome job.
অভ্র এগিয়ে যাক দুর্বার গতিতে। আমরা পাশেই আছি।
রিফাত লিনাক্সে আইবাসের জন্য অভ্রর কোড লিখছে।
সবচেয়ে বেশি খুশি হলাম এই লেখাটা পরে। এখন এটার অপেক্ষায়।
http://www.sahosblog.blogspot.com
রিফাত লিনাক্সে আইবাসের জন্য অভ্রর কোড লিখছে।
সবচেয়ে আশান্বিত হলাম এই লেখাটা পড়ে। অপেক্ষায় থাকলাম লিনাক্সে অভ্রের যাত্রা শুরুর।
আমি এতদিন এই জিনিসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।
http://www.sahosblog.blogspot.com
অভ্র এগিয়ে যাক সেই কামনাই করি সবসময় এবং স্ট্যাবল ভার্সনের অপেক্ষায় থাকলাম
অভ্রের সাথে আছি সবসময়!
অভিনন্দন সকলকে।
অভিনন্দন অভ্র টীমের প্রত্যেককে, আশা করছি, অভ্র ৫ কী-বোর্ডের ফুল ভার্শন লিনাক্সের জন্যেও আসবে।
অভ্র কিবোর্ড ৫ এর ফুল ভার্সন পাওয়া আমাদের সকলের জন্য খুবই আনন্দের একটা সংবাদ। অভ্র ৫ বেটা ভার্সনটি শুরু থেকেই ব্যবহার করছি, আমার কাছে এটি অনেক উঁচু মানের একটা কাজ মনে হয়েছে। এখানে বানান ভুল হবার সম্ভাবনা নেই বললেই চলে, সাজেশন দেখে সঠিক বানানটি খুজে নিতে কোন সমস্যা হয়না। আগে যেমন Shift button চাপতে হতো কিছু অক্ষর লিখতে, এখন আর তার প্রয়োজন পড়ে না। আগে বাংলা ANSI ফন্টে লিখতে বিজয় ব্যবহার করতে হতো বাধ্য হয়ে, আর আমি ফোনেটিকে অভ্যস্ত হওয়ায় তা ছিল আমার জন্য অনেক কষ্টকর, এখন অভ্র কিবোর্ড ৫ এ খুব সহজেই ANSI ফন্টে লিখতে পারি। অভ্র টিম এর কাছে আমরা কতটা কৃতজ্ঞ তা বলে শেষ করা যাবে না। অভ্র আমাদের চির ঋণী করে রাখল। শুভ কামনা রইল অভ্রর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি।
অভ্রর অগ্রযাত্রায় শুভ কামনা রইল। আর অভ্র-৫ আএর কাজ শেষে এর ম্যাক ভার্সন তৈরির পাশাপাশি একটা ইউনিকোড টাইপিং টিউটর এর দিকে নজর দেবার জন্য অনুরোধ রইল। নিচের লিংকে এই বিষয়ে একটা প্রস্তাব রেখেছিলাম।
http://omicronlab.com/forum/index.php?showtopic=2222
ধন্যবাদ।
অভ্র টিমের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
অভ্রের জন্য শুভ কামনা।
অভ্র দিয়ে microsoft excel এ বাংলায় সংখ্যা লিখে তাদের হিসেবের ফলাফল বাংলায় দেখার কোন ব্যবস্থা করা যায় না ?
এটা তো অনেক আগে থেকেই হয়।
ভাষা আমাদের সবার… আর আমরা সব সময়ই অভ্রের সাথে আছি…
অভ্র টীমকে তাদের এই সাফল্যের জন্য স্বাগতম ও অসংখ্য ধন্যবাদ৷
অফুরান শুভকামনা রইলো অভ্রের বিশ্বকর্মাদের জন্যে।
শুভেচ্ছা, অভিনন্দন আর সাবাস!
অভ্রের ম্যাক ভার্শনের জন্য হা করে বসে আছি। আপাতত উইকির এডিট বক্স থেকে লিখে পেস্ট করে কাজ চালাতে হচ্ছে। নতুন সংস্করণের পাশাপাশি ম্যাক ভার্শনের জন্যও অনুরোধ রইলো।
চমৎকার কাজ। অপেক্ষায় থাকলাম।
অভ্র ৫ এর ফুল ভার্সনকে আগে থেকে Welcome. অভ্র এবং অভ্রটিমের সবাইকে অগ্রিম Happy new year 2011 এবং শুভ কামনা।
ভাষা হোক উন্মুক্ত , এই কামনা নিয়ে যত দিন বাচবো ততদিন অভ্র এর সাথে থাকব । অভ্র কিবোর্ড ৫ এর ফুল ভার্শন এর সাফল্য কামনা করি ।
ওহ, অভ্র কে যে আমি কী ভালোবাসি বলে বোঝাতে পারবোনা। যদি কখনো আমার পিসি তে উইন্ডোজ সেটাপ দেয়া লাগে তাহলে সেটাপ দেয়ার পরেই আমি আগে অভ্র কি-বোর্ড সেটাপ দিই। সফটওয়্যার টা বলা চলে আমার বন্ধুর মতো। নতুন ভার্সনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার খুব ইচ্ছা আমিও একদিন অভ্র টিমে যোগ দেবো এবং সফটওয়্যার টির উন্নতির জন্য কাজ করবো। অভ্র টিমের সবাই কে শুভেচ্ছা।
শুভেচ্ছা ও অভিনন্দন!
আমি যাকেই পাই তাকেই বলি অভ্র এর কথা… অভ্র সফটওয়ারটি দেখানোর পর সবাই এতটা অবাক হয়…এটাও বলে বাংলা লেখা এত সহজ। অসাধারন এই সফটওয়ার এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।
অভ্রের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এতো সুন্দর ও চমৎকার একটা সফটওয়্যার আমাদের উপহার দেওয়ার জন্য। অভ্রের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। স্ট্যাবল ভার্সনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম।
Thanks Avro team for their contribution for the Bangla Bhasa.
আমি তো সব সময় অভ্রর অ্যাড নিয়েই বিজি…।
সবাইকে জানানোর জন্য…
Welcome Avro & special thanks for Avro Team…
অভ্র………………………… আমার কিছু বলার থাকছে না। আমি অভ্রকে এত ভালোবাসি…………।
নতুন বছরে নতুন অভ্র ! দারুণ। অভ্র এগিয়ে যাক আরো আরো…………………>>>>>> সামনে।
একটা বাংলা অভিধানের ফ্রি সফটোয়্যার চালু করার খুবই দরকার। অভ্র টীমের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষন করছি।
আমি অভ্রর প্রথম দেন থেকে
ami sorbo-shes likthe parchi na…. help me.
ami avro 5.0.1 dea photoshop a likhta parchi na …..help me mail add- shohagh24bd@yahoo.com
সরাসরি না লিখে ঘুরিয়ে লিখতে পারবেন।নীচের লিংক থেকে ঘুরে আসুন।
http://www.prothom-alo.com/detail/news/223225
অনেক অনেক ধন্যবাদ অভ্র টিমকে। আপনাদের অক্লান্ত প্ররিস্রমের ফলে আজ আমরা এত সহজভাবে বাংলায় লিখতে পারি। অভ্র আমাদের গর্ভ। স্যালুট আপনাদের জন্য।
u guys r the best
Please do something for Avro Mac version… We need it badly….. plz do something
প্রাণ খুলে বাংলায় অনুভূতি ব্যাক্ত করতে পারছি …………।
অনেক দোআ করি…, পুরো অভ্র দল কে । মানুষ বেঁচে থাকে কর্মের মাধ্যমে । আপনারা বেঁচে থাকবেন …যুগ যুগ ধরে ।
* অভ্রতে ………য ফলা যুক্ত শব্দ লিখতে মাউস কী প্যাড প্রয়োজন হয় । যেমন –
ব্যাবসা, ব্যাক্তি ইত্যাদি সহজে লিখা যায় না। এই সমস্যা সমাধান করা যায় না ?
আপনাদের অক্লান্ত প্ররিস্রমের ফলে আজ আমরা এত সহজভাবে বাংলায় লিখতে পারি । আপনাদের অক্লান্ত প্ররিস্রমের বানানো অভ্র দিয়ে আপনাদেরকে জানাই স্যালুট। অভ্র আমাদের গর্ভ।
আপনারা যদি মোবাইলের জন্য কিসু চিন্থা ভাবনা করতেন। এই ব্যাপারে অভ্র টীমের দৃষ্টি আকর্ষন করছি।
অভ্রের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
https://www.facebook.com/farukmrbd
আমি আপনার অভ্র ধারা লিখসি। আমি প্রথমে টিম কে ধন্যবাদ জানাই।
আমার একটা আবেদন , আমি android HTC mobile e বাংলা পরতে এবং লিখতে চই, অভ্র জেহেতু Linux support করে আমার মনে হই android HTC mobile e সম্ভব।
ধন্যবাদ,
জাকির।